স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ জুন ২০২৩, ০৯:৪৩ পিএম
আপডেট : ২৯ জুন ২০২৩, ০৯:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

সাকিব-লিটনদের ম্যাচের টিকিটের মূল্য ১০ হাজার

সাকিব আল হাসান- লিটন কুমার দাস। ছবি : সংগৃহীত
সাকিব আল হাসান- লিটন কুমার দাস। ছবি : সংগৃহীত

২০১৯ সালের পর আবারও মাঠে গড়াতে যাচ্ছে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের চতুর্থ আসর। আগামী ২০ জুলাই শুরু হয়ে ৬ আগস্ট পর্যন্ত চলবে প্রতিযোগিতাটি। বাংলাদেশি তারকা ক্রিকেটার সাকিব-লিটনদের খেলা গ্যালারিতে বসে দেখার জন্য টিকিট বাজারে ছেড়েছে আয়োজকরা। সর্বোচ্চ টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ১০০ মার্কিন ডলার বা বাংলাদেশি (১০ হাজার) টাকা।

সিলভার, গোল্ড এবং ভিআইপি- তিন ক্যাটগরিতে টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে। সর্বনিম্ন টিকিটের মূল্য ৫ মার্কিন ডলার এবং সর্বোচ্চ মূল্য ১০০ মার্কিন ডলার ধরা হয়েছে। অর্থাৎ বাংলাদেশি টাকায় সর্বনিম্ন ৫০০ টাকা এবং সর্বোচ্চ ১০ হাজার টাকা। ম্যাচের টিকিট পাওয়া যাবে টুর্নামেন্টটির অফিসিয়াল (gt20.ca) ওয়েবসাইটে।

কানাডিয়ান টি-টোয়েন্টি লিগে সাকিব আল হাসান খেলবেন মন্ট্রিল টাইগার্স এবং লিটন কুমার দাস সারে জাগুয়ার্সের হয়ে মাঠ মাতাবেন। দুজনই প্রথমবারের মতো গ্লোবাল লিগে মাঠ মাতাবেন।

গ্লোবাল টি-টোয়েন্টি লিগের প্রধান নির্বাহী রিচার্ড বেররিজ বলেন, ‘প্রত্যেক ম্যাচেই দর্শকের উপস্থিতি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। গত আসরগুলোতে দর্শকদের নজরকাড়া উপস্থিতি ছিল। আমি এবারও আশাবাদী দর্শকরা মাঠে আসবেন এবং দুর্দান্ত খেলোয়াড়দের নৈপুণ্য উপভোগ করবেন।’

এবারের লিগে মোট মোট ৮টি দল অংশগ্রহণ করবে। গ্রুপ পর্বের ম্যাচগুলো রবিন রাউন্ড লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। প্রত্যেক দল গ্রুপ পর্বে সাতটি ম্যাচ খেলবে। গ্রুপের শীর্ষ চার দল প্লে-অফ খেলবে। প্লে-অফ থেকে সেরা দু’দল ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিবির হাতে গ্রেপ্তার ভাইরাল সেই রুনা 

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

নিবন্ধন পেল বাংলা পোস্ট

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

১০

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

১১

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

১২

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

১৩

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

১৪

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

১৫

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

১৬

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

১৭

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

১৮

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

১৯

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

২০
X