শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৩, ০৭:৪১ পিএম
অনলাইন সংস্করণ
বিশ্বকাপ শুরু ১৯ জানুয়ারি

ভারতের গ্রুপে বাংলাদেশ

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। পুরোনো ছবি
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। পুরোনো ছবি

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সময়সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। আগামী ১৯ জানুয়ারি থেকে দক্ষিণ আফ্রিকায় হতে যাচ্ছে যুবাদের এই বৈশ্বিক টুর্নামেন্ট। আসন্ন এ টুর্নামেন্টে ভারতের সঙ্গে ‘এ’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচেও প্রতিপক্ষ ভারত। আগামী ২০ জানুয়ারি থেকে শুরু হবে বাংলাদেশের টুর্নামেন্ট।

চার গ্রুপে ভাগ করা টুর্নামেন্টের গ্রুপে ‘এ’তে বাংলাদেশ, ভারত ছাড়াও আছে আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্র। গ্রুপ ‘বি’তে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড। ‘সি’ গ্রুপে আছে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। ‘ডি’ গ্রুপে আফগানিস্তান, পাকিস্তান, নিউজিল্যান্ড ও নেপাল। সেদিক থেকে বিবেচনা করলে তুলনামূলক সহজ প্রতিপক্ষই পাচ্ছে টাইগার যুবারা।

২০২০ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে সুখকর স্মৃতি আছে বাংলাদেশের। ফাইনালে ভারতকে উড়িয়ে প্রথমবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতে আকবর আলীর নেতৃত্বাধীন দল। এবার আবারও দক্ষিণ আফ্রিকায় ইতিহাস গড়ার সুযোগ পাচ্ছে বাংলাদেশের যুবারা। চার গ্রুপের এই টুর্নামেন্ট থেকে প্রথমধাপে দুটি দল করে সুযোগ পাবে পরবর্তী পর্বে। সেখান থেকে সেমি পেরিয়ে যেতে হবে ফাইনালে। আগামী ১১ ফেব্রুয়ারি হবে টুর্নামেন্টের ফাইনাল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ জুলাই / ইতিহাসের এই দিনে

কোম্পানিগঞ্জ থানার ওসি প্রত্যাহার

ভিডিও কাঁপিয়েছিল দেশ, বছর পার হলেও শুরু হয়নি বিচার

মানিলন্ডারিং মামলায় কারাগারে ব্যাংক কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ

শুক্রবার ছুটির দিনে বন্ধ থাকবে যেসব মার্কেট

অশ্রু, শোক আর ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন আয়াতুল্লাহ আলি খামেনি 

সেতু গড়তে নদীর গলায় বাঁধের ফাঁস

১০ জুলাই / আজকের নামাজের সময়সূচি

বিদ্যুৎহীন রাঙামাটি শহর

রাতে খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত, চরম দুর্ভোগে মানুষ

১০

দক্ষিণ লেবাননের প্রথম ‘পাইলট জোন’ ছাড়তে যাচ্ছে ইসরায়েল

১১

সেমিফাইনালে ফ্রান্সের প্রতিপক্ষ কে?

১২

বিশ্বকাপে ব্রাজিল-জার্মানির পর যে রেকর্ড গড়ল ফ্রান্স

১৩

বিশ্বকাপে প্রথমবার দুই ফুটবলারের ৮ গোল, মেসি-এমবাপ্পের অনন্য রেকর্ড

১৪

৩৪ ম্যাচ পর যে স্বাদ পেল মরক্কো

১৫

পদবি বদলেছেন নেতানিয়াহুর ছেলে, দাবি ইসরায়েলি গণমাধ্যমের  

১৬

মরক্কোর হৃদয় ভেঙে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স

১৭

এমবাপ্পের পর দেম্বেলের গোল, ২–০ গোলে এগিয়ে সেমিফাইনালের দ্বারপ্রান্তে ফ্রান্স

১৮

গোল করে ফ্রান্সকে এগিয়ে দিয়ে খলনায়ক থেকে নায়কের ভূমিকায় এমবাপ্পে

১৯

মেসিকে নিয়ে আনন্দিত ইয়ামাল, পেছনে কী কারণ?

২০
X