স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৩, ১০:১১ এএম
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ১০:৫৬ এএম
অনলাইন সংস্করণ

বৃষ্টি আইনে বাংলাদেশের টার্গেট ২৪৫

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশ-নিউজিল্যান্ডের প্রথম ওয়ানডে তিন দফা বৃষ্টির বাধায় পড়ে। পঞ্চাশ ওভারের ম্যাচ নেমে আসে ত্রিশ ওভারে। কিউই ওপেনার উইল ইয়াংয়ের ঝোড়ো সেঞ্চুরিতে ২৩৯ রানের বিশাল সংগ্রহ পেয়েছে স্বাগতিকরা। তবে জিততে হলে ডিএল মেথডে ৩০ ওভারে বাংলাদেশকে করতে হবে ২৪৫ রান।

রোববার (১৭ ডিসেম্বর) ডানেডিনের উইনিভার্সিটি ওভালে বৃষ্টিবিঘ্নিত প্রথম ওয়ানডেতে নির্ধারিত ৩০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৩৯ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড।

তৃতীয় উইকেটে দ্রুতই ঘুরে দাঁড়ায় ব্ল্যাক ক্যাপসরা। ২৪ ওভারের জুটিতে ১৭৬ রান সংগ্রহ করেন অধিনায়ক টম লাথাম ও উইল ইয়ং। ক্যারিয়ারের ২৪তম ফিফটি তুলে সেঞ্চুরির কাছে গিয়ে সাজঘরে ফেরেন লাথাম। ৭৭ বলে ৯২ রানে মেহেদী মিরাজের বলে বোল্ড হন কিউই অধিনায়ক। ওপেনার উইল ইয়াং ক্যারিয়ারের ৩য় সেঞ্চুরি তুলে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন। ১৪টি চারের পাশাপাশি ৪টি ছক্কা হাঁকান এই কিউই ওপেনার। শেষ ১০.৪ ওভারে তারা তুলেছে ১৩১ রান। ২৯ ও ৩০ ওভারে তিন ব্যাটার রান আউট হলে ৭ উইকেটে ২৩৯ রানে থামে নিউজিল্যান্ড।

বাংলাদেশের শরীফুল ইসলাম সর্বোচ্চ ২টি উইকেট শিকার করেন। এ ছাড়া মিরাজ একটি উইকেট নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১৫

জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিল বাংলাদেশ ডেন্টাল পরিষদ

পশ্চিম তীরে একাধিক শহর ও গ্রামে ইসরায়েলি বাহিনীর অভিযান

খামেনির শেষ বিদায়ে ‘নিহত’ আহমাদিনেজাদ

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

ইরানে খামেনির জানাজায় নাসীরুদ্দীন পাটওয়ারীর খাবার বিতরণ

নাসা মেইনল্যান্ডের শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধের সিদ্ধান্ত

মাদকসহ যুবদল নেতা গ্রেপ্তার

‘প্রকৃতির একটা বিচার আছে’, যুক্তরাষ্ট্রকে বিদায় করে বেলজিয়ামের মিডফিল্ডার

ট্রাম্পের হুমকির জবাব দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১০

বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ, বেতন ৫০ হাজার টাকা

১১

এসএসসি পাসেই চাকরির সুযোগ, পাবেন বিভিন্ন সুবিধা

১২

মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলেই গ্রেপ্তার: খোকন

১৩

টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম নগরী

১৪

অষ্টম শ্রেণি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও আছে বিভিন্ন সুবিধা

১৫

আর্জেন্টিনা-মিশর ম্যাচে ‘লাল কার্ড দেখানো’ ফ্রান্সের সেই রেফারি

১৬

এরদোয়ানকে অস্ত্র না দিতে ট্রাম্পকে অনুরোধ নেতানিয়াহুর

১৭

সোনারগাঁও হোটেলে চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৮

রাঙামাটিতে টানা বৃষ্টি, বাঘাইছড়িতে নিহত ১

১৯

ব্রাজিল, ফ্রান্স ও স্পেনকে নিয়ে মুখ খুললেন স্কালোনি

২০
X