স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ০৩:০২ এএম
আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ০৭:৪৬ এএম
অনলাইন সংস্করণ

হাসারাঙ্গার লড়াই টপকে পাকিস্তানের রোমাঞ্চকর জয়

লড়াই করেও হার মানতে হয়েছে হাসারাঙ্গার। ছবি : সংগৃহীত
লড়াই করেও হার মানতে হয়েছে হাসারাঙ্গার। ছবি : সংগৃহীত

রাওয়ালপিন্ডিতে মঙ্গলবার রাতের ঠান্ডা বাতাসে গরম উত্তেজনা ছড়াল পাকিস্তান ও শ্রীলঙ্কার প্রথম ওয়ানডে। শেষ ওভার পর্যন্ত রোমাঞ্চ টেনে রাখা এই ম্যাচে শেষ পর্যন্ত ছয় রানের জয় নিয়ে এগিয়ে গেল স্বাগতিকরা। সালমান আলি আগার দুর্দান্ত সেঞ্চুরি আর হারিস রউফের চার উইকেটে ভর করে সিরিজের প্রথম ম্যাচ জিতল পাকিস্তান।

লক্ষ্য ছিল ৩০০ রান—আধুনিক ওয়ানডে ক্রিকেটে অসম্ভব নয়, কিন্তু পাকিস্তানি পেস ও স্পিন মিশ্রণে সাজানো আক্রমণের সামনে শেষ পর্যন্ত থেমে গেল শ্রীলঙ্কা ২৯৩ রানে। এক প্রান্তে দাঁড়িয়ে লড়াই করেছেন অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। ৫২ বলে ৫৯ রানের ইনিংসে একাধিকবার পাকিস্তানকে চাপে ফেলেছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত নাসিম শাহর বলে আউট হয়ে তার বিদায়ে মিলল পাকিস্তানের স্বস্তির নিঃশ্বাস।

হাসারাঙ্গা ছাড়াও সাদীরা সমরাবিক্রমা (৩৯), নবাগত কামিল মিশারা (৩৮) ও অধিনায়ক চরিথ আসালঙ্কা (৩২) গুরুত্বপূর্ণ অবদান রাখলেও জয়ের জন্য যথেষ্ট হয়নি। পাকিস্তানের হয়ে হারিস রউফ ১০ ওভারে ৪৯ রানে চার উইকেট তুলে নেন, ফাহিম আশরাফ ও নাসিম শাহ পান দুটি করে উইকেট।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৫ উইকেটে ২৯৯ রান তোলে পাকিস্তান। ইনিংসের শুরুটা ছিল বেশ নড়বড়ে—সাইম আইয়ুব (৬) ফিরেছেন দ্রুতই। এরপর বাবর আজম ও ফখর জামান কিছুটা সামাল দিলেও হাসারাঙ্গার ঘূর্ণিতে হঠাৎই ভেঙে পড়ে পাকিস্তানের শীর্ষক্রম। তিন ওভারে ফখর, রিজওয়ান ও বাবর—সবাইকে ফিরিয়ে দেন এই লঙ্কান স্পিনার।

৯৫ রানে ৪ উইকেট হারিয়ে যখন বিপাকে পাকিস্তান, তখন আগা সালমান ও তালাত মিলে পাল্টে দেন ছবিটা। পঞ্চম উইকেটে তাদের ১৩৮ রানের জুটি দলকে ফিরিয়ে আনে প্রতিযোগিতায়। তালাত ৬৩ বলে ৬২ রানে থামলেও আগা শেষ পর্যন্ত অপরাজিত থেকে সাজান নিজের ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিংস—৮৭ বলে ১০৫ রান, ৯টি চার সমৃদ্ধ।

শেষ দিকে মোহাম্মদ নওয়াজের ঝোড়ো ২৩ বলে ৩৬ রানের ইনিংস পাকিস্তানের স্কোরকে ঠেলে দেয় প্রায় ৩০০-তে।

শ্রীলঙ্কার পক্ষে হাসারাঙ্গা ১০ ওভারে ৫৪ রানে ৩ উইকেট নেন, থিকশানা ও ফার্নান্দো পান একটি করে উইকেট।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

১০

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১১

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১২

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৪

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৫

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৬

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৭

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৮

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৯

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

২০
X