স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ০৬:১৬ পিএম
অনলাইন সংস্করণ

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার দাপুটে জয়

এই ম্যাচে ব্যার্থ কোহলি। ছবি : সংগৃহীত
এই ম্যাচে ব্যার্থ কোহলি। ছবি : সংগৃহীত

পার্থের আকাশে বৃষ্টি, মেঘ আর আলো–ছায়ার লড়াইয়ের মধ্যেও যেন নিজের পুরোনো ছন্দটা খুঁজে পেল অস্ট্রেলিয়া। রোববার বৃষ্টিবিঘ্নিত ২৬ ওভারের ওয়ানডেতে ভারতকে সাত উইকেটে হারিয়ে সিরিজের প্রথম ম্যাচে এগিয়ে গেল মিচেল মার্শের দল।

ভারতের জন্য দিনটা শুরু থেকেই কঠিন হয়ে দাঁড়ায়। নতুন বলে মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউডের আগুনে স্পেলে ছন্নছাড়া হয়ে পড়ে টপ অর্ডার। ফিরে আসা রোহিত শর্মা করেন মাত্র ৮ রান, আর বিরাট কোহলি ফেরেন শূন্য হাতে। শুভমান গিলের অধিনায়কত্ব অভিষেকও সুখকর হয়নি—তিনি আউট ১০ রানে।

১৩৬ রানে থামে ভারতের ইনিংস, তাও একাধিক বৃষ্টির বিঘ্নে তালগোল পাকানো অবস্থায়। হ্যাজলউডের ৭ ওভারে ২ উইকেট ও ৩৫টি ডট বলের নিখুঁত বোলিং যেন ম্যাচের গতিপথ আগেভাগেই নির্ধারণ করে দেয়।

কেএল রাহুল (৩৮) ও অক্ষর প্যাটেল (২৩) কিছুটা প্রতিরোধ গড়লেও স্কোরবোর্ডে জৌলুস আনতে পারেননি কেউ। শেষ দিকে অভিষিক্ত নীতিশ রেড্ডির ঝলকও কেবল সাময়িক সান্ত্বনা।

জবাবে, ধীরস্থির শুরু করেও আত্মবিশ্বাস হারাননি অস্ট্রেলিয়ান অধিনায়ক মিচেল মার্শ। প্রথমে আর্শদীপ সিংয়ের ওপর ছক্কা হাঁকিয়ে নিজের মেজাজটা জানান দেন, তারপর ঠান্ডা মাথায় খেলে দলকে জয় এনে দেন অপরাজিত ৪৬ রানে। জশ ফিলিপের দ্রুতগতির ৩৭ রান ও ম্যাট রেনশয়ের ২১ রানের ইনিংস জয়কে সহজ করে তোলে।

ডিএলএস পদ্ধতিতে ১৩১ রানের লক্ষ্য ২২তম ওভারেই ছুঁয়ে ফেলে অস্ট্রেলিয়া—পার্থের ভেজা মাঠে তাদের জয়টা ছিল একেবারে অনায়াস।

ভারতের জন্য এই ম্যাচ ছিল এক কঠিন জাগরণ। বড় তারকারা ফিরলেও ফর্ম ফিরছে না—বিশেষত কোহলির শূন্য রানের ইনিংস যেন স্মরণ করিয়ে দিল, নাম নয়, এই পর্যায়ে টিকে থাকতে লাগে ছন্দ ও দৃঢ়তা।

ফলাফল:

ভারত ১৩৬/৯ (২৬ ওভার)

অস্ট্রেলিয়া ১৩১/৩ (২২ ওভার, ডিএলএস)

অস্ট্রেলিয়া জয়ী ৭ উইকেটে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

১০

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১১

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’-এর স্মৃতি ফেরাল জার্মানি

১২

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১৩

৫-১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৫

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৬

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৭

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৮

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৯

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

২০
X