স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৩, ১২:৩৫ পিএম
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ১২:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

নিউজিল্যান্ডে জয় অধরাই থাকল টাইগারদের

আফিফকে ফিরিয়ে কিউইদের উল্লাস। ছবি : সংগৃহীত
আফিফকে ফিরিয়ে কিউইদের উল্লাস। ছবি : সংগৃহীত

৪৪ রানের হার দিয়ে নিউজিল্যান্ড মিশন শুরু করেছে বাংলাদেশ। বৃষ্টিবিঘ্নিত প্রথম ওয়ানডেতে কিউইদের ২৪৫ রানের জবাবে নির্ধারিত ৩০ ওভারে ২০২ রানে থামে টাইগাররা। ব্ল্যাক ক্যাপসদের মাটিতে জয়ের দেখা অধরাই রইল নাজমুল হোসেন শান্ত বাহিনীর। রোববার (১৭ ডিসেম্বর) ডানেডিনের উইনিভার্সিটি ওভালে বৃষ্টিবিঘ্নিত প্রথম ওয়ানডেতে উইল ইয়াংয়ের শতকে ৩০ ওভারে ৭ উইকেকে ২৩৯ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। ডিএল মেথডে ৬ রান বেড়ে ২৪৫ রান টার্গেট পায় বাংলাদেশ। এ রান তাড়া করতে নেমে ৯ উইকেট হারিয়ে ২০০ রানে শেষ হয় টাইগারদের ইনিংস।

বিশাল রান তাড়া করতে নেমে প্রথম ওভারে সৌম্য সরকারকে হারায় বাংলাদেশ। দ্বিতীয় উইকেটে ৬ ওভারে ৪৬ রানের জুটিতে ভালো কিছুর আভাস দেন এনামুল হক বজয় ও নাজমুল হোসেন শান্ত। ১৫ রানে ইশ সৌধিকে রিভার্স সুইপ খেলতে গিয়ে বোল্ড হন টাইগার অধিনায়ক। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২০০ রানে থামে বাংলাদেশ। দলের পক্ষে এনামুল বিজয় সর্বোচ্চ ৪৩ রান করেন। এ ছাড়া আফিফ হোসেন ৩৮ এবং তাওহীদ হৃদয় ৩৩ রান করেন।

এর আগে নিউজিল্যান্ডের প্রথম ওভারে রাচিন রবীন্দ্র ও হেনরি নিকোলসকে ফিরিয়ে ভালো শুরুর আভাস দেন শরীফুল ইসলাম। তবে তৃতীয় উইকেটে ১৭৬ রান সংগ্রহ করে ঘুরে দাঁড়ায় ব্ল্যাক ক্যাপসরা। ক্যারিয়ারের ২৪তম ফিফটিতে ৭৭ বলে ৯২ রানে মেহেদী মিরাজের বলে বোল্ড হন কিউই অধিনায়ক। ওপেনার উইল ইয়াং ক্যারিয়ারের ৩য় সেঞ্চুরিতে ১৪টি চার ও ৪টি ছক্কায় ১০৫ রান করেন। ইনিংসের শেষ ১০.৪ ওভারে ১৩১ রান জমা করে নিউজিল্যান্ড।

বাংলাদেশের শরীফুল ইসলাম সর্বোচ্চ ২টি উইকেট শিকার করেন। এ ছাড়া মিরাজ একটি উইকেট নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধের আবহে ইরান ও লেবাননে শোক ও প্রার্থনায় পবিত্র আশুরা পালন

ভেনেজুয়েলায় ধসে পড়ল বিলাসবহুল হোটেল, ভেতরে ছিলেন খেলোয়াড়দের স্বজনরা

বিমানবন্দরে ছেলেকে বিদায় দিয়ে বাসায় ফিরে বাবার মৃত্যু

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

বাকিংহাম প্যালেসে থাকবেন না রাজা চার্লস

খুঁজে পাওয়া যাচ্ছে না আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

তিয়েনআনমেন স্কয়ারে প্রধানমন্ত্রী তারেক রহমানের পুষ্পস্তবক অর্পণ

নকআউটে ওঠার লড়াইয়ে মাঠে নেমেছে প্যারাগুয়ে-অস্ট্রেলিয়া

তাজিয়া মিছিল: রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলার নির্দেশনা

যুক্তরাষ্ট্রের বিপক্ষে তুরস্কের দুর্দান্ত প্রত্যাবর্তন, শুরুতেই ১-১ গোল

১০

পবিত্র আশুরা আজ

১১

জার্মানির প্রথম পরাজয়ে বিশ্বকাপে বড় অঘটন, নকআউটে ইকুয়েডর

১২

‘শেখ হাসিনা দেশকে কারাগারে পরিণত করেছিল’

১৩

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ২৩৫

১৪

সুইডেনের বিপক্ষে ড্র / নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ যে ফুটবল পরাশক্তি

১৫

দেশের ১৪ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

১৬

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

তিউনিসিয়াকে হারিয়ে দাপটের সঙ্গে নকআউটে ডাচরা

১৮

আজকের নামাজের সময়সূচি

১৯

চীনের প্রেসিডেন্টের সঙ্গে আজ সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী

২০
X