স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৩, ১০:৩৯ এএম
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ১১:৩২ এএম
অনলাইন সংস্করণ

ফিরেই ডাক সৌম্যর

ব্যর্থ হয়ে ফেরেন সৌম্য সরকার। ছবি : সংগৃহীত
ব্যর্থ হয়ে ফেরেন সৌম্য সরকার। ছবি : সংগৃহীত

বৃষ্টিবিঘ্নিত প্রথম ওয়ানডে বাংলাদেশকে ২৪৫ রানের টার্গেট দিয়েছে নিউজিল্যান্ড। কিউই ওপেনার উইল ইয়াংয়ের শতকের পাশাপাশি ৯২ রানের ইনিংস খেলেন অধিনায়ক টম লাথাম। নিউজিল্যান্ডের বিশাল রান তাড়া করতে শূন্য রানে আউট হয়েছেন সৌম্য সরকার।

রোববার (১৭ ডিসেম্বর) ডানেডিনের উইনিভার্সিটি ওভালে বৃষ্টিবিঘ্নিত প্রথম ওয়ানডেতে নির্ধারিত ৩০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৩৯ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড। ডিএল মেথডে ৬ রান বেড়ে ২৪৫ রান টার্গেট পায় বাংলাদেশ। জবাব দিতে নেমে প্রথম ওভারে বিদায় নিয়েছেন সৌম্য।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ ওভারে ১ উইকেটে ৩০ রান।

এর আগে ব্যাটিং করতে নেমে প্রথম ওভারে রাচিন রবীন্দ্র ও হেনরি নিকোলসেকে ফেরান শরীফুল ইসলাম। তৃতীয় উইকেটে দ্রুতই ঘুরে দাঁড়ায় ব্ল্যাক ক্যাপসরা। ২৪ ওভারের জুটিতে ১৭৬ রান সংগ্রহ করেন অধিনায়ক টম লাথাম ও উইল ইয়ং। ক্যারিয়ারের ২৪তম ফিফটি তুলে সেঞ্চুরির কাছে গিয়ে সাজঘরে ফেরেন লাথাম। ৭৭ বলে ৯২ রানে মেহেদী মিরাজের বলে বোল্ড হন কিউই অধিনায়ক। ওপেনার উইল ইয়াং ক্যারিয়ারের ৩য় সেঞ্চুরি তুলে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন। ১৪টি চারের পাশাপাশি ৪টি ছক্কা হাঁকান এই কিউই ওপেনার। শেষ ১০.৪ ওভারে তারা তুলেছে ১৩১ রান। ২৯ ও ৩০ ওভারে তিন ব্যাটার রান আউট হলে ৭ উইকেটে ২৩৯ রানে থামে নিউজিল্যান্ড।

বাংলাদেশের শরীফুল ইসলাম সর্বোচ্চ ২টি উইকেট শিকার করেন। এ ছাড়া মিরাজ একটি উইকেট নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের সঙ্গে খোশগল্পে মেতে উঠলেন জাইমা রহমান

সংসদে প্রধানন্ত্রী / হজের খরচ আরও কমাতে কাজ করছে সরকার

যাত্রীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে চাকরি হারালেন বিমানবালা

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু

স্কুল ফাঁকি দিয়ে নদীতে নেমে দুই বন্ধুর মৃত্যু 

আমরা হলাম খালেদা জিয়ার সৈনিক : প্রধানমন্ত্রী

ইরান চুক্তির নথি দেখে ‘গেম চেঞ্জার’ বললেন কানাডার প্রধানমন্ত্রী

দায়বদ্ধতার অভাবেই স্বাস্থ্যখাতে সংকট তৈরি হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন-ওভেন চাইলেন জামায়াত এমপি

এমবাপ্পে-মেসি পেরেছেন, রোনালদো কি পারবেন?

১০

শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি ১৪ জুলাই

১১

নেত্রকোনায় বিদ্যুৎ কর্মীদের ওপর হামলা

১২

অপপ্রচার বন্ধের দাবিতে রাজধানীতে যুবদলের বিক্ষোভ মিছিল

১৩

মেসিকে নিয়ে পিয়ার্স মরগানের মন্তব্যে তোলপাড়

১৪

তিন কিশোরের প্রেমপত্র পেয়ে বহিষ্কার ২ ছাত্রী! 

১৫

প্রযুক্তিনির্ভর ব্যাংকিংয়ে এগিয়ে পূবালী ব্যাংক, ২০২৫ সালে শক্তিশালী আর্থিক অর্জন

১৬

এমজিআইর সিরামিক কারখানায় টেকসই উৎপাদন কার্যক্রম পরিদর্শন আন্তর্জাতিক শিক্ষার্থীদের

১৭

মেসিই সর্বকালের সেরা, এটা মেনে নেওয়া উচিত : রোনালদো

১৮

ঘরের চারপাশ থেকে ‘শত রাউন্ড গুলি ছুড়ে’ হত্যা, নেপথ্যে কী

১৯

প্রবাসীদের আকামা নিয়ে জরুরি নির্দেশনা, না মানলেই শাস্তি

২০
X