স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৩, ০১:৩৯ পিএম
আপডেট : ২০ ডিসেম্বর ২০২৩, ০১:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

সেঞ্চুরিতেও খুশি নন সৌম্য

সৌম্য সরকার । ছবি : সংগৃহীত
সৌম্য সরকার । ছবি : সংগৃহীত

টানা ব্যর্থতার বৃত্তে বন্দি বাংলাদেশ ক্রিকেট দলের ওপেনার সৌম্য সরকার আজ নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে খেললেন তার ক্যারিয়ারের সেরা ইনিংস। ১৫১ বলে ২২ চার ও দুই ছক্কায় করলেন ১৬৯ রান তাও আবার নিউজিল্যান্ডের মাটিতে দাঁড়িয়ে। দেশের ক্রিকেটে ওয়ানডে ইতিহাসে যা দ্বিতীয় সর্বোচ্চ। এই ইনিংস তাকে এনে দিয়েছে ম্যাচ সেরার পুরস্কারও কিন্তু তবুও খুশি নন সৌম্য কারণ দল যে জিততে পারেনি।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে সৌম্য বলেন, ‘সেঞ্চুরি করতে পারায় খুশি কিন্তু দল না জেতায় হতাশ। যদি জিততে পারতাম তাহলে এটা অনেক বেশি স্পেশাল হতো। পাওয়ার প্লেতে যদি আমরা তিন উইকেট না হারাতাম তাহলে ভিন্ন হতো। আমরা মাঝে জুটি পেয়েছিলাম কিন্তু গুরুত্বপূর্ণ সময়ে মিরাজ-মুশফিকের উইকেট হারিয়েছি। যদি তা না হতো তাহলে বড় পুঁজি হতে পারত।’

সৌম্য জানান বল দেখেই কেবল নিজের খেলাটা খেলেছেন, ‘আমি অনেক দিন পর দলে এলাম, আমরা নেটে কঠোর পরিশ্রম করছি। খুব বেশি চিন্তা করিনি। শুধু বল দেখেছি আর নিজের খেলাটা খেলেছি।’

নিউজিল্যান্ড সিরিজে সৌম্যর দলে জায়গা পাওয়াটাই ছিল প্রশ্নবিদ্ধ। বলার মতো পারফর্ম করেননি, জাতীয় দলে আবার ফিরতে পারেন। দীর্ঘদিন পর দলে ফিরে প্রথম ওয়ানডেতেই চরম ব্যর্থ হন। সেদিন ডাক (৪ বলে ০) খেয়ে ফেরার পর সৌম্যর দলে ফেরাটাকে আরও প্রশ্নবিদ্ধ করেছিল।

সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ হেরেছিল ৪৪ রানে। এবার দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে হেরে সিরিজ হাতছাড়া হলো টাইগারদের। তৃতীয় ও শেষ ওয়ানডেতে আগামী ২৩ ডিসেম্বর মাঠে নামবে দল দুটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত, ক্লাস চলবে

প্রবাস ফেরত হাবিব ক্যানসার থেকে বাঁচতে চান

মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি নেবেন কে?

এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী

পদ্মায় ধরা পড়ল ৪০ কেজির বিশাল কাতলা

মাদকসহ দুই যুবক আটক, বাঁশে ঝুলিয়ে পুলিশে দিলো গ্রামবাসী

র‌্যাঙ্কিংয়ে পেছাল আর্জেন্টিনা, বিদায় নিলেও সুখবর মিলল ব্রাজিল সমর্থকদের

সাইরেন বাজার আগেই ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্রের আঘাত, বহু হতাহত

বন্যাদুর্গতদের চিকিৎসাসেবায় ছাত্রদলের মেডিকেল টিম গঠন

ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মোশারফ, অর্থ-সম্পাদক আলাউদ্দিন

১০

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড লাইভ ম্যাচ, মোবাইলে দেখবেন যেভাবে

১১

খামেনির জানাজাস্থলের পাশে হামলা, দুই ইরানি সেনা নিহত

১২

ককটেল তৈরির সময় বিস্ফোরণ, যুবকের হাত ক্ষতবিক্ষত

১৩

আর্জেন্টিনা-ব্রাজিলকে যত ভালোবাসি, ততটা কি বাংলাদেশকেও

১৪

ইবনে সিনা ট্রাস্ট-হোটেল রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনের করপোরেট চুক্তি স্বাক্ষর

১৫

অভিবাসী ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের জরুরি বার্তা

১৬

সুইজারল্যান্ডের বিপক্ষে শুরুর একাদশে থাকবেন মেসি?

১৭

শিশুদের সৃজনশীল বিকাশে ইন্টারঅ্যাকটিভ আর্ট ওয়ার্কশপে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সহযোগিতা

১৮

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন 

১৯

প্রবাসে বাংলার ঐতিহ্যের মিলনমেলা, সিডনিতে জামালপুর-শেরপুর অ্যাসোসিয়েশনের পিঠা উৎসব

২০
X