স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৩, ০২:১৪ পিএম
অনলাইন সংস্করণ

সৌম্যকে নিয়ে যা বললেন হাথুরুসিংহে

টাইগার কোচ হাথুরুসিংহে (বাঁয়ে) ও সৌম্য সরকার। ছবি : সংগৃহীত
টাইগার কোচ হাথুরুসিংহে (বাঁয়ে) ও সৌম্য সরকার। ছবি : সংগৃহীত

নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলে ডাক পান সৌম্য সরকার। দীর্ঘদিন ফর্মের বাইরে থাকা খেলোয়াড়কে দলে নেওয়ায় প্রশ্ন তুলেন দেশের ক্রিকেট অনুরাগী থেকে পণ্ডিতরা। প্রথম ওয়ানডেতে বাজে বোলিং ও শূন্য রানে আউট হলেও দ্বিতীয় ওয়ানডেতে ১৬৯ রানের অসাধারণ ইনিংস ও শেষটিতে ৩ উইকেট নেওয়া সৌম্যতে খুশি টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে শেষ করেছে বাংলাদেশ। এখন চোখ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে। আগামীকাল নেপিয়ারে প্রথম ম্যাচে মাঠে নামছে নাজমুল হোসেন শান্ত বাহিনী। তার আগে সংবাদ সম্মেলনে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সৌম্য সরকারকে প্রশংসায় ভাসালেন চন্ডিকা হাথুরুসিংহে।

প্রিয় শিষ্য সৌম্য সরকারের পারফরম্যান্স নিয়ে জানতে চেয়েছিলেন উপস্থিত গণমাধ্যমকর্মীরা। সেখানে হাথুরুসিংহে বলেন, ‘সে (সৌম্য) যেভাবে পারফর্ম করেছে, তাতে আমি খুশি। আমি জানতাম, সে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার মতো ইনিংস খেলার সামর্থ্য রাখে। সে এটা করে দেখিয়েছে। আমরা সবাই বলি, ক্লাস ইজ পার্মানেন্ট।’

হাথুরু আরও বলেন, ‘আপনার মাথা যদি পরিষ্কার থাকে, আপনি যদি আপনার ভূমিকা বুঝতে পারেন, পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারলে প্রত্যেক খেলোয়াড়ই তাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারে। তার মাথাটা একেবারে পরিষ্কার।’

নিজের বাজে ফর্মের কারণে ভারত বিশ্বকাপ খেলতে পারেননি সৌম্য। তবে কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজে সফল হয়েছেন বাঁহাতি ওপেনার। কাল থেকে শুরু হওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভালো করতে পারলে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র বিশ্বকাপের স্কোয়াডে কি থাকবেন সৌম্য? এমন প্রশ্নের জবাবে টাইগার কোচ বলেছেন ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং টি-টোয়েন্টি ম্যাচে তার পারফর্ম করতে না পারার মতো কোনো কারণ নেই।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশেষ ধারাবাহিক / মহাজীবনের যাত্রাপথ

বিএফডিসিতে বিক্ষোভ / পরিচালক সায়মন তারিককে চলচ্চিত্রাঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা

উন্নয়নকাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনালাপ, গ্যাস সংকট নিয়ে আলোচনা

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও নিয়ে জামায়াতের বিবৃতি

বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে হাজার কোটি টাকার যন্ত্রাংশ

দ্য নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধ একই সংঘাতে রূপ নিতে যাচ্ছে

জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিছিল আসবে: নাহিদ ইসলাম

মাদক কারবারির তথ্য দিলে পুরস্কারের ঘোষণা জামায়াত এমপির

‘শিবির মিডিয়া সেল’ পেজে প্রতিমন্ত্রী ফরহাদের ভুয়া ভিডিও 

১০

ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি

১১

গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক

১২

চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম

১৩

কালবেলায় সংবাদ প্রকাশ, প্রশাসনের সহায়তা পেলেন বিধবা মিলন রাণী দাস

১৪

হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে

১৫

প্রতিশোধ নিতে গলায় গামছা পেঁচিয়ে ভাগনেকে হত্যা, খালুর মৃত্যুদণ্ড

১৬

‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’

১৭

প্লাস্টিকের বোতল থেকে পানি খেলে কি ক্যানসার হয়?

১৮

ঢাবিতে জোরাল হচ্ছে ‘নীল দল’ নিষিদ্ধের দাবি, যে কোনো সময় সিদ্ধান্ত

১৯

টাঙ্গাইলে গ্যাস পাইপলাইনে ফাটল, গ্যাস সরবরাহ বন্ধ

২০
X