স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩, ০৫:০৮ পিএম
অনলাইন সংস্করণ

বর্ষসেরা ওয়ানডে দলে বাংলাদেশের নাহিদা 

নাহিদা আক্তার। ছবি : সংগৃহীত
নাহিদা আক্তার। ছবি : সংগৃহীত

বাংলাদেশের পুরুষ ক্রিকেট দলের চলতি বছরটা বলতে গেলে একেবারেই যাচ্ছেতাই গেছে তবে নারী দলের ক্ষেত্রে বছরটি তেমন খারাপ যায়নি। ঘরের মাঠে ভারত-পাকিস্তান বধের পর দক্ষিণ আফ্রিকায় গিয়ে জয়। বাংলাদেশ নারী ক্রিকেটে দলীয় এসব সাফল্যের বাইরে আছে ব্যক্তিগত কিছু অর্জনও। তবে সবার মধ্যে বছরটি সবচেয়ে ভালো গেছে বাংলাদেশ নারী দলের তারকা স্পিনার নাহিদা আক্তারের। এবার তারই পুরস্কার পেলেন এই স্পিন বোলিং অলরাউন্ডার।

বিশ্বের অনতম জনপ্রিয় ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকইনফোর বছরের ক্রিকেট নিয়ে নিজস্ব পর্যালোচনা হয় প্রতি বছরের শেষে। সেখানে বিভিন্ন ফরম্যাটের বর্ষসেরা একাদশ সাজানো হয়। ক্রিকইনফোর করা এবারের নারীদের ওয়ানডের সেরা একাদশে জায়গা পেয়েছেন নাহিদা।

তবে ২০২৩ সালে পুরুষদের বর্ষসেরা টেস্ট একাদশে অস্ট্রেলিয়া, ওয়ানডেতে ভারত আর টি-টোয়েন্টিতে ভারত-অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের ছড়াছড়ি থাকলেও টাইগার ক্রিকেটারদের ঠাঁই মেলেনি।

২০২৩ সালে সবমিলিয়ে ১১ ম্যাচ খেলেছেন নাহিদা। যেখানে ম্যাচপ্রতি ১৯.৪৫ গড়ে এই টাইগ্রেস স্পিনার ২০ উইকেট শিকার করেছেন। ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশে জায়গা পাওয়া বোলারদের মধ্যে তার চেয়ে বেশি উইকেট আছে কেবল অস্ট্রেলিয়ার অ্যাশলি গার্ডনারের। যদিও তিনি অলরাউন্ডার ক্রিকেটার। চলতি বছর তিনি ২১ উইকেট পেয়েছেন। এ ছাড়া একাদশে থাকা বোলারদের মধ্যে দক্ষিণ আফ্রিকার নাদিনে ডি ক্লার্ক ১৩ এবং নিউজিল্যান্ডের লিয়া তাহুহু নিয়েছেন ১৫ উইকেট।

বর্ষসেরা নারী ওয়ানডে দলের অধিনায়ক করা হয়েছে নিউজিল্যান্ডের সোফি ডিভাইনকে। যিনি ৩৪৬ রানের পাশাপাশি ১২ উইকেট নিয়েছেন। ওপেনিংয়ে শ্রীলঙ্কান তারকা চামারি আতাপাত্তু ৬৯.১ গড়ে ৪১৫ এবং অস্ট্রেলিয়ার বেথ মুনি ৭৭ গড়ে করেছেন ৩৮৭ রান। দারুণ পারফর্ম করা নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কের, ইংল্যান্ডের ন্যাট শাইভার-ব্রান্ট, দক্ষিণ আফ্রিকার ম্যারিজান কাপ ও অজি অলরাউন্ডার অ্যানাবেল সাদারল্যান্ডও আছেন এই একাদশে।

ক্রিকইনফোর বর্ষসেরা নারী ওয়ানডে একাদশ : চামারি আতাপাত্তু, বেথ মুনি (উইকেটরক্ষক), সোফি ডিভাইন (অধিনায়ক), অ্যামেলিয়া কের, ন্যাট শাইভার-ব্রান্ট, ম্যারিজান কাপ, অ্যাশলি গার্ডনার, অ্যানাবেল সাথারল্যান্ড, নাদিনে ডি ক্লার্ক, নাহিদা আক্তার ও লিয়া তাহুহু।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

পর্তুগালের একাদশ ঘোষণা

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১০

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১১

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১২

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৩

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

১৪

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

১৫

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা

১৬

সিরিজ জিতে সুখবর পেলেন মোস্তাফিজ-শরিফুলরা

১৭

যুক্তরাষ্ট্র আরও ২৫০ বছর টিকবে কি না, সন্দেহ ৩৮ শতাংশ মার্কিনির

১৮

গুলশান কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিত নেতাদের অবস্থান

১৯

সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’ নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

২০
X