শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৩, ০৭:৫৪ পিএম
অনলাইন সংস্করণ
নারী ওয়ানডে র‌্যাঙ্কিং

ক্যারিয়ারের সেরা অবস্থানে নাহিদা, মুর্শিদারও উন্নতি

নাহিদা আক্তার। ছবি : সংগৃহীত
নাহিদা আক্তার। ছবি : সংগৃহীত

বাংলাদেশ নারী ক্রিকেট দলের হয়ে দারুণ ছন্দে আছেন নাহিদা আক্তার। এবার এই দুর্দান্ত ফর্মে থাকার পুরস্কারও পেলেন তিনি। মাসজুড়ে তার চমৎকার বোলিং তাকে উঠিয়েছে ক্যারিয়ারের সেরা র‍্যাঙ্কিংয়ে। নারী ক্রিকেটে ওয়ানডে বোলারদের র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে বাঁহাতি এই স্পিনার এখন ক্যারিয়ার সেরা দ্বাদশ স্থানে উঠে এসেছেন।

নাহিদা তার খেলা সর্বশেষ ৯ ওয়ানডেতে উইকেট শিকার করেছেন ২০টি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাঘিনীদের ঐতিহাসিক ১১৯ রানের রেকর্ড জয়ে ৩ উইকেট নিয়ে রাখেন বড় অবদান। এই পারফরম্যান্সে নারী বোলারদের র‍্যাঙ্কিংয়ে তার রেটিং পয়েন্ট বেড়ে হয়েছে ৫৬২, যা তার ক‍্যারিয়ারের সর্বোচ্চ। নাহিদার সমান পয়েন্ট নিয়ে যৌথভাবে দ্বাদশ স্থানে আছেন পাকিস্তানের নাশরা সান্ধু।

সেরা বিশে বাংলাদেশের প্রতিনিধি আছেন কেবল আর একজন। ৪৮৪ রেটিং নিয়ে ২০ নম্বরে সালমা খাতুন। ৩২৭ রেটিং পয়েন্ট নিয়ে যৌথভাবে ৫৬ নম্বরে আছেন রায়েব খান ও ফাহিমা খাতুন। ৩২১ পয়েন্ট নিয়ে তাদের পরেই সুলতানা খাতুন। তিন স্পিনারই গড়েছেন নিজেদের সেরা রেটিং। নিজের সেরা ২৬৩ রেটিং পয়েন্ট নিয়ে ৬৯ নম্বরে আছেন পেসার মারুফা আক্তার।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওই রেকর্ড গড়া জয়ে সবচেয়ে বড় অবদান রাখা মুর্শিদা খাতুন ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে ২৩ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৫২ নম্বরে। অপরাজিত ৯১ রানের চমৎকার ইনিংসে ভর করে তার রেটিং পয়েন্ট বেড়ে হয়েছে ৩৫৪, যা এই টপ অর্ডার ব‍্যাটারের ক‍্যারিয়ার সেরা।

সেরা ২০-এ বাংলাদেশের প্রতিনিধি একজনই, ফারজানা হক। ক‍্যারিয়ার সেরা ৫৭৭ রেটিং পয়েন্ট নিয়ে তিনি আছেন ১৫ নম্বরে। অধিনায়ক নিগার সুলতানা ২৭ নম্বরে, ক‍্যারিয়ার সেরা ৫০৯ রেটিং পয়েন্ট নিয়ে। সেরা পঞ্চাশে নেই বাংলাদেশের আর কেউ। ক‍্যারিয়ার সেরা ২৮৯ রেটিং পয়েন্ট নিয়ে ৬৮ নম্বরে আছেন ওপেনার শামিমা সুলতানা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর বিপক্ষে বড় তারকাকে ছাড়াই ফ্রান্সের একাদশ ঘোষণা

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, নিরাপদে আছেন নাসীরুদ্দীন পাটওয়ারী  

জ্যারেল কোয়ানসাকে ২ ম্যাচের জন্য নিষিদ্ধ করল ফিফা

যুদ্ধের মাশুল ট্রাম্প কীভাবে দেবেন?

‎প্রাথমিক বৃত্তি / ফল প্রকাশের আগেই ওয়েবসাইটে আপলোড, কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ

সিরিয়াকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ তালিকা থেকে সরানোর ঘোষণা ট্রাম্পের

‘ইসলামাবাদ সমঝোতা’ ভেঙেছে যুক্তরাষ্ট্র, অভিযোগ ইরানের

ফ্রান্সের বিপক্ষে মহারণের আগে মরক্কোর সংবাদ সম্মেলনে হাতাহাতি

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

১০

হাতিয়ায় ভারী বর্ষণ ও জোয়ারের পানিতে উপকূল বিপর্যস্ত

১১

যুক্তরাষ্ট্রের হামলার পর পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে আরাগচির ফোনালাপ

১২

অভিবাসনের ইতিহাস মূলত স্বপ্ন থেকে বাস্তবে গড়ে ওঠা সংগ্রামের ফলাফল

১৩

সিলেটে জেলা পরিষদের দেড় কোটি টাকার জমি উদ্ধার

১৪

বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী

১৫

চট্টগ্রামে ৫৯ স্থানে এআই ট্রাফিক ব্যবস্থাপনা চালুর পরিকল্পনা

১৬

পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি

১৭

ফেনীর উত্তর আনন্দপুর যেন এক টুকরো ‘আর্জেন্টিনা’ 

১৮

বিশ্বকাপের পরই এমএলএসে এক ম্যাচ নিষেধাজ্ঞার ঝুঁকিতে পড়তে পারেন মেসি

১৯

চট্টগ্রামে বন্যা ও ভূমিধসকবলিত এলাকা পরিদর্শনে যাবেন বিরোধীদলীয় নেতা

২০
X