স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৪, ০৬:৩০ পিএম
অনলাইন সংস্করণ

মায়ের জন্মদিনে দামি গাড়ি উপহার দিলেন রোনালদো

মায়ের জন্মদিনে বিলাসবহুল গাড়ি উপহার দেন রোনালদো। ছবি : সংগৃহীত
মায়ের জন্মদিনে বিলাসবহুল গাড়ি উপহার দেন রোনালদো। ছবি : সংগৃহীত

৩১ ডিসেম্বর ছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর মায়ের জন্মদিন। প্রিয় মায়ের ৬৯তম জন্মদিন পালনের জন্য সৌদি আরব থেকে নিজ দেশ পর্তুগালে ছুটে গেছেন সিআরসেভেন। বিশেষ দিনটা রাঙিয়ে তুললেন দারুণভাবে। পৃথিবীতে মায়ের আগমনের দিনে তার হাতে তুলে দিয়েছেন বিলাসবহুল গাড়ির চাবি।

রোববার (৩১ ডিসেম্বর) বিদায়ী বছরের শেষ দিনে ছিল রোনালদোর মা মারিয়া দোলোরেস অ্যাভেইরোর ৬৯তম জন্মদিন। আর নিজের মায়ের স্পেশাল মুহূর্তকে রাঙিয়ে তুলতে বিলাসবহুল পোরশে গাড়ি উপহার দিলেন আল নাসর তারকা।

মায়ের জন্মদিনকে রাঙিয়ে তুলতে সৌদি আরব থেকে নিজ দেশে পাড়ি জমান ফুটবল মহাতারকা। ছেলের কাছ থেকে এমন উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ৬৯ বছর বয়সী মারিয়া দোলোরেস অ্যাভেইরো। মায়ের জন্মদিনের বিশেষ এই মুহূর্তটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করেন রোনালদোর বোন কাতিয়া অ্যাভেইরো।

টুইটারে দেওয়া এক পোস্টে ভাই রোনালদোর প্রশংসাও করেন কাতিয়া। তিনি লিখেন, ‘তিনি (মা) ভীষণ খুশি। এটি এ কারণে, তার ছেলে তাকে মনে রেখেছে; দামি উপহারের কারণে নয়।’

সৌদি প্রো লিগে আল তাওনের বিপক্ষে ম্যাচটি শেষ করেই মধ্যরাতে জন্মস্থান মাদুইরোতে ফিরে যান রোনালদো। সেখানে গিয়েই মাকে চমকে দেন সিআরসেবেন।

রোনালদো অবশ্য এবারই প্রথম মাকে উপহার দেননি; গত বছরের মা দিবসে দোলোরেসকে একটি মার্সিডিজ গাড়ি দিয়েছিলেন। এর আগে ২০২০ সালেও মাকে আরেকটি গাড়ি উপহার দেওয়ার খবর এসেছিল সংবাদমাধ্যমে। পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী বিভিন্ন সময়ে সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ারের মায়ের বিশাল অবদানের কথা তুলে এনেছিলেন। ক্যারিয়ারে নানা ধাক্কার পরও হার না মানার মানসিকতায় ঘুরে দাঁড়ানোও মায়ের কাছেই শিখেছেন বলে জানিয়েছেন সেসব সাক্ষাৎকারে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে শিক্ষার্থীদের আন্দোলনে একে-৪৭ থেকে গুলি, পুলিশ সদস্য বরখাস্ত

টাংগাইলে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট উধাও 

চট্টগ্রামে বন্যা শেষে এইচএসসি শুরু, প্রথম দিনেই অনুপস্থিত ১৮২৫

চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠান কবে-কোথায়

প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিল নেতাদের বৈঠক

ফেসবুকে আপত্তিকর ভিডিও পোস্ট, মা-মেয়ের আত্মহত্যার অভিযোগ

বাসার ছাদ থেকে পড়ে প্রধান শিক্ষকের মৃত্যু

যুদ্ধ কখন শেষ হবে তা যুক্তরাষ্ট্র নয়, ইরান নির্ধারণ করবে: তেহরান

অচল খুচরা টাকা  / টাঙ্গাইলে ১-৫ টাকা নোটের বদলে ধরিয়ে দেওয়া হচ্ছে চকলেট

আর্জেন্টিনার কোচকে মিথ্যাবাদী বললেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার

১০

বঙ্গোপসাগরের এক ইলিশ সাড়ে ৭ হাজার টাকায় বিক্রি

১১

স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়ায় যে ১২ খাবার

১২

সবজির দাম নাগালের বাইরে, বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত

১৩

রাকসুর জিএস আম্মারের ওপর হামলার অভিযোগ

১৪

একসঙ্গে ৯৩ শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপারকে পদায়ন

১৫

‘জেলেনস্কিকে অবশ্যই ইরানি জাহাজে হামলার পরিণতি ভোগ করতে হবে’

১৬

দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রাণ গেল অটোরিকশাচালকের

১৭

হলিউডে পা রোনালদোর, কোন চরিত্রে?

১৮

প্রেম করে দ্বিতীয় বিয়ে, তালাক দেওয়ায় যে কাণ্ড ইউপি সদস্যের

১৯

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল

২০
X