স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৪, ০৪:২৩ পিএম
আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ০৪:২৬ পিএম
অনলাইন সংস্করণ

এবার বর্ষসেরা একাদশে নাহিদার সঙ্গী মারুফা

নাহিদা আক্তার (বাঁয়ে) ও মারুফা আক্তার। ছবি : সংগৃহীত
নাহিদা আক্তার (বাঁয়ে) ও মারুফা আক্তার। ছবি : সংগৃহীত

ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকইনফোর ওয়ানডে সংস্করণের নারীদের বর্ষসেরা একাদশে জায়গা পেয়েছিলেন বাংলাদেশের নাহিদা আক্তার। এবার ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) ঘোষিত ২০২৩ সালের নারী ক্রিকেটের সেরা ওয়ানডে একাদশও জায়গা করে নিলেন টাইগ্রেস অলরাউন্ডার। তার সঙ্গে জায়গা পেয়েছেন আরেক তারকা পেসার মারুফা আক্তার।

২০২৩ সাল বাংলাদেশ নারী ক্রিকেট দলের জন্য ছিল সফল এক বছর। ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী প্রতিপক্ষকে হারানোর স্মৃতি রয়েছে টাইগ্রেসদের। দেশ ও দেশের বাইরে উড়িয়েছে লাল-সবুজের পতাকা। দারুণ সব রোমাঞ্চকর জয় ছিনিয়ে নিয়েছেন মারুফা-নাহিদারা।

সাফল্যে মোড়ানো বছরে ব্যক্তিগত ভাবেও স্বীকৃতি পেয়েছেন স্পিনার নাহিদা। ২০২৩ সালে ১১ ওয়ানডেতে ২০টি উইকেট ঝুলিতে পুড়েছেন টাইগ্রেস তারকা। নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবার ভারতকে ওয়ানডেতে হারানোর ম্যাচেও উজ্জ্বল ছিলেন নাহিদা। এ ছাড়া ঘরের মাটিতে পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকায়ও ঐতিহাসিক জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

ক্রিকেট অস্ট্রেলিয়ার ঘোষিত ওয়ানডে দলে জায়গা পেয়েছেন আরেক বাংলাদেশি ক্রিকেটার মারুফা আক্তার। টিম টাইগেসদের বোলিং লাইনআপকে আরও বেশি শক্তিশালী করেছেন এই তরুণী। বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়েও সমান পারদর্শী মারুফা। ২০২৩ সালে ৯টি ওয়ানডে খেলে ১০টি উইকেট শিকার করেন তিনি। যা তাকে ক্রিকেট অস্ট্রেলিয়ার ঘোষিত ওয়ানডে দলে জায়গা করে দিয়েছে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রকাশিত সেরা একাদশে বাকি খেলোয়াড়রা হলেন অস্ট্রেলিয়া চারজন, নিউজিল্যান্ড থেকে দুজন, ইংল্যান্ড থেকে একজন, দক্ষিণ আফ্রিকা থেকে একজন ও শ্রীলঙ্কা থেকে একজন ক্রিকেটার আছেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাঙ্গু নদে ইঞ্জিনচালিত নৌকাডুবি, পর্যটক নিখোঁজ

দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা

৪৩ সাংবাদিককে হত্যার বিচার দ্রুত নিশ্চিতের দাবি বিপিজেএফের

২০২৬ সালে বসবাসের জন্য ইউরোপের সেরা শহর কোনগুলো?

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লারের পদত্যাগ

৪৮ ফিলিস্তিনিকে ধরে নিয়ে গেল ইসরায়েলি বাহিনী

পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন প্রশ্নে মুখ খুললেন রিজভী

এমন নির্মম হত্যাকাণ্ড আগে দেখেনি গ্রামবাসী

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস

মিরপুরে যুবদল কর্মীকে হত্যা, কাফরুল থানায় মামলা দায়ের

১০

বিজিবির বাধায় ব্যর্থ পরশুরাম সীমান্তে ৭ জনকে পুশ-ইনের চেষ্টা

১১

বিশ্বকাপ মাতানো ভোজিনহাকে দলে নিয়ে চমকে দিলো লাতিন ক্লাব

১২

কথা বলার সময় এই ৮ ‍ভুল করছেন? এখনই সতর্ক হোন

১৩

সীমান্তে বিএসএফের ৬ জনকে পুশইনের অপচেষ্টা, রুখে দিল বিজিবি

১৪

‘ফেসবুকের ভেরিফায়েড’ ব্যাজ পেতে সেলিব্রিটি হওয়া লাগবে না, পাবেন ফ্রিতে

১৫

মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে মাসুদ সাঈদীর স্ট্যাটাস

১৬

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা চালাল হুথি

১৭

সমুদ্রে সৃষ্টি হচ্ছে লঘুচাপ, বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

১৮

বিশ্লেষণ / মোদির প্রতিশ্রুতি বনাম শিক্ষার্থীদের অনড় অবস্থান, কী হতে যাচ্ছে

১৯

ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট উদ্বোধন প্রধানমন্ত্রীর

২০
X