স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৪, ১২:৩১ পিএম
অনলাইন সংস্করণ

বিদায়ের আগে টেস্ট ক্যাপ হারালেন ওয়ার্নার

অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। ছবি : সংগৃহীত
অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। ছবি : সংগৃহীত

আগামীকাল সিডনিতে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নামবেন ডেভিড ওয়ার্নার। তবে মাঠে নামার আগে দুঃসংবাদ পেয়েছেন অস্ট্রেলিয়ান ওপেনার। হারিয়ে ফেলেছেন টেস্টের বিখ্যাত ব্যাগি গ্রিন টুপি। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে সেটা ফেরত দেওয়ার জন্য আকুল আবেদন জানিয়েছেন এই বাঁহাতি ওপেনার।

পাকিস্তানের বিপক্ষে শেষ টেস্ট খেলতে মেলবোর্ন থেকে সিডনি যাওয়ার পথে ব্যাগ চুরি হয়ে গিয়েছে ওয়ার্নারের। সেই ব্যাগের ভেতরে ছিল ব্যাগি গ্রিন টুপি। অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট অভিষেকের সময় এই টুপি পড়িয়ে দেওয়া হয় ক্রিকেটারদের। আর এই ব্যাগি গ্রিন টুপি প্রত্যেক অজি ক্রিকেটারের কাছে এক অমূল্য জিনিস।

নিজের ক্যারিয়ারের শেষ টেস্টটি জন্মস্থান সিডনিতে দিতে ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে আবেদন করেছিলেন ওয়ার্নার। সবকিছু ঠিকমতোই হচ্ছিল। কিন্তু মেলবোর্ন থেকে সিডনিতে যাওয়ার সময় বাধে বিপত্তি। হঠাৎ ব্যাগি গ্রিন টুপি রাখা ব্যাগটি চুরি হয় যায়। আর এ ঘটনায় ভেঙে পড়েছেন অজি ওপেনার।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও পোস্ট করে ওয়ার্নার আবেদন জানিয়েছেন ব্যাগি গ্রিন টুপি ফেরত দেওয়ার জন্য। তিনি আরও জানিয়েছেন, যিনি ব্যাগি গ্রিনের ব্যাগ ফেরত দেবেন তাকে কোনও রকম অসুবিধায় পড়তে হবে না। তাকে নিজের একটি ব্যাগ উপহার হিসাবেও দেবেন বলে জানান ওয়ার্নার।

ডেভিড ওয়ার্নার বলেন, ‘আমার ব্যাগটি কেউ নিয়েছে। ব্যাগের মধ্যে মেয়েদের জন্য উপহার ছিল। আমার ব্যাগি গ্রিন টুপিও ছিল। টুপিটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। মাঠে নামার আগে ওই টুপিটা আমার ফেরত চাই। ব্যাগটা যদি কারও খুব পছন্দ হয়ে থাকে, আমি তাকে ওই রকম দেখতে একটা ব্যাগ দিতে পারি। আমার কাছে একই রকম আরও একটা ব্যাগ রয়েছে। আপনাকে কোনও বিপদের মধ্যে পড়তে হবে না। আমি আর একটা ব্যাগ দেব আপনাকে।’

আগামীকাল শুরু হবে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যকার শেষ টেস্ট। তবে মাঠে নামার আগেই ব্যাগি গ্রিন টুপি ফেরত পেয়ে যাবেন বলে আশাবাদী ৩৭ বছর বয়সী ওয়ার্নার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু অপহরণের পর বিছানায় চিঠি রেখে গেল দুর্বৃত্তরা

নবম পে-স্কেলে মূল বেতনে সমন্বয় হবে বিশেষ সুবিধা

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকের খসড়া ফাঁস, কী আছে চুক্তিতে

হামের টিকায় গাফিলতি মিললে কঠোর ব্যবস্থা : সংসদে প্রধানমন্ত্রী

ওএসডির খবর জানেন না ফেনীর সিভিল সার্জন!

৭ বছরের শিশুকে অপহরণ-ধর্ষণ-হত্যা, গ্রেপ্তার-৩

সমসাময়িক বাংলা কবিতা : দুর্বোধ্যতার বর্ম ও গতানুগতিকতার আবর্তন

প্রধানমন্ত্রী নির্দেশে সংসদে হাজির এমপি এমরান চৌধুরী

প্রধানমন্ত্রী আসার আগেই ভেঙে পড়ল প্যান্ডেল

সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের

১০

পুরুষদের পর নারী দলও ধরাশায়ী অস্ট্রেলিয়ার কাছে

১১

সংসদে পররাষ্ট্রমন্ত্রী / বাংলাদেশের পররাষ্ট্রনীতির লক্ষ্য বহুমুখীকরণ ও কৌশলগত ভারসাম্য

১২

ইরান আচরণ না বদলালে আবার বোমা হামলা হবে : ট্রাম্প

১৩

কুমিল্লায় থানার সামনে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

১৪

পুশইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

১৫

১২৭৮ পরিবারকে ফ্যামিলি কার্ড দিলেন গয়েশ্বর–আমান

১৬

আনচেলত্তির কৌশল বদল, একাদশে বড় পরিবর্তন

১৭

ভার্চুয়ালি উদ্বোধন প্রধানমন্ত্রীর / চন্ডিছড়া চা-বাগানের ৩৭৯ শ্রমিক পেল ফ্যামিলি কার্ড

১৮

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / সীমান্তে অপ্রীতিকর ঘটনা শূন্যে নামিয়ে আনতে কাজ করছে সরকার

১৯

এক বিশ্বকাপের সময় হত্যা, আরেকটির সময় এলো মৃত্যুদণ্ডের রায়

২০
X