স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫, ০৫:৩০ পিএম
অনলাইন সংস্করণ

কোহলির শেষ টেস্টের জার্সি জায়গা পেল সিরাজের ঘরে

সিরাজের বাসায় এখন কোহলির শেষ টেস্ট জার্সি। ছবি : সংগৃহীত
সিরাজের বাসায় এখন কোহলির শেষ টেস্ট জার্সি। ছবি : সংগৃহীত

হায়দরাবাদে নিজের বাড়িতে এখন এক বিশেষ স্মারক সাজিয়ে রেখেছেন ভারতের পেসার মোহাম্মদ সিরাজ। দেয়ালে ফ্রেমবন্দি হয়ে ঝুলছে তার ‘সুপারহিরো’ বিরাট কোহলির শেষ টেস্ট জার্সি—যেটি এসেছে ২০২৪–২৫ বর্ডার-গাভাস্কার ট্রফির সিডনি টেস্ট থেকে।

বিরাট কোহলির প্রতি সিরাজের অনুরাগ ও শ্রদ্ধা ক্রিকেট দুনিয়ায় সুপরিচিত। আইপিএলের কঠিন সময়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে (আরসিবি) খেলতে গিয়ে যখন ফর্ম খারাপ যাচ্ছিল, তখনও কোহলিই তাকে ভরসা দিয়েছিলেন। সেই আস্থার প্রতিদান দিয়েই ২০২০ আইপিএল মৌসুমে উজ্জ্বল পারফরম্যান্স করেন সিরাজ, যা তাঁকে নিয়ে যায় অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার-গাভাস্কার ট্রফিতে অভিষেকের পথে।

কোহলির টেস্ট অবসরের সময় সোশ্যাল মিডিয়ায় আবেগঘন বার্তা দিয়ে সিরাজ তাকে আখ্যা দিয়েছিলেন নিজের ‘সুপারহিরো’ হিসেবে। আর এবার তার বাড়ির দেয়ালে কোহলির স্বাক্ষরিত শেষ টেস্ট জার্সি যেন সেই সম্পর্কেরই প্রতীক হয়ে দাঁড়িয়েছে।

ইংল্যান্ডের বিপক্ষে ওভাল টেস্টে সিরাজের পারফরম্যান্স ছিল ম্যাচ-জয়ী। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটসহ পুরো ম্যাচে ৯ উইকেট নিয়ে ৬ রানের শ্বাসরুদ্ধকর জয় এনে দেন তিনি। এই জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ভারত সমতা ফেরায় ২-২ তে।

অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে ২৩ উইকেট নিয়ে ছিলেন দুই দলের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারি, আর এই পারফরম্যান্সে উঠে আসেন আইসিসি টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে ১৫তম স্থানে। জাসপ্রীত বুমরাহর অনুপস্থিতিতে ভারতের পেস আক্রমণ নেতৃত্ব দিয়ে প্রমাণ করেছেন, বড় মঞ্চে দায়িত্ব কাঁধে নিতে তিনি প্রস্তুত।

ওভালের পর কোহলি সামাজিক মাধ্যমে ভারত দলকে অভিনন্দন জানান এবং বিশেষ করে সিরাজের প্রশংসা করেন। এমনকি এজবাস্টন টেস্টেও, যেখানে ভারত ৩৩৬ রানে জিতেছিল, প্রথম ইনিংসে সিরাজ নিয়েছিলেন ৬ উইকেট।

সিরাজের ঘরের দেয়ালে ঝুলে থাকা ফ্রেমবন্দি জার্সিটি শুধু এক স্মারক নয়—এটি এক আস্থা, প্রেরণা আর অটুট বন্ধনের প্রতীক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

১০

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

১১

আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

১২

নাঈমকে হেনস্থা, প্রতিবাদে সরব সতীর্থরা

১৩

ধর্ষণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

১৪

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

১৫

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষার সুযোগ

১৬

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

১৭

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

১৮

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

১৯

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

২০
X