স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৪, ০৩:৩৪ পিএম
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ০৩:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

রাইডার্সের অনুশীলনে সাকিব

সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত
সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সাকিব আল হাসান। বিপুল ভোটে জয়ের মালা পড়ার পরও আনন্দ-উল্লাস করার সময় পাননি টাইগার অধিনায়ক। আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) সামনে রেখে সোজা হাজির হন মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। ইনডোরে শুরু করেন নিজের বিপিএল প্রস্তুতি। এবার টুর্নামেন্টে নিজের ফ্রাঞ্চাইজি রংপুর রাইডার্সের হয়ে অনুশীলন শুরু করেছেন সাকিব।

মঙ্গলবার (৯ জানুয়ারি) বেলা ১২টার দিকে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স মাঠে রংপুর রাইডার্সের হয়ে অনুশীলন শুরু করেন সাকিব।

রংপুর রাইডার্সের কোচ সোহেল ইসলামের নেতৃত্বে অনুশীলন করেন সাকিব। অনুশীলনের শুরুতে ব্যাট নিয়ে শ্যাডো প্র্যাকটিস করেন বিশ্বসেরা অলরাউন্ডার। তবে গতকালই নিজেদের প্রস্তুতি শুরু করেছে রংপুর রাইডার্স।

অনুশীলনে ব্যাটিংয়ে বেশ মনোযোগ দিতে দেখা যায় সাকিবকে। দীর্ঘ সময় নেটে ব্যাট হাতে দেখা গেছে রাইডার্স অধিনায়ককে। গতকাল মিরপুরেও আঙুলের চোট কাটিয়ে ব্যাটিং অনুশীলন করেন বিশ্বসেরা অলরাউন্ডার।

আসন্ন বিপিএলে সাকিব আল হাসান, বাবর আজম, নিকোলাস পুরান, মাথিশা পাথিরানা, ব্রেন্ডন কিং এবং ওয়ানিন্দু হাসারাঙ্গারদের নিয়ে শক্তিশালী এক স্কোয়াড তৈরি করেছে রংপুর রাইডার্স। আগামী ২০ জানুয়ারি নিজেদের প্রথম ম্যাচে ফরচুন বরিশালের মুখোমুখি হবে সাকিব আল হাসানের রংপুর রাইডার্স।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নরওয়েকে হারালে ব্রাজিলের সামনে কারা

যে কারণে বিতর্কের মুখে পড়লো শ্রদ্ধার 'ঈথা' সিনেমা

ভারতের পাথর খনিতে ধস, নিহত ৭ 

হলি আর্টিজান ট্র্যাজেডির দশম বছর / সাত জাপানি নাগরিককে শ্রদ্ধাভরে স্মরণ করলো জাইকা

সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ড শেষে কারাগারে

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

অনিয়ম-দুর্নীতির সঙ্গে আপস নয়: ড. হিলালী

বিয়ের দাবিতে অনশনে তরুণী, প্রেমিকসহ আত্মগোপনে পরিবার 

সেনেগালের জয় ছিনতাই করা হয়েছে : ইব্রাহিমোভিচ

এইচএসসি পরীক্ষা দিতে পারেননি ১০ শিক্ষার্থী, অভিযুক্ত পলাতক

১০

আলি খামেনির জানাজার আগে ইরানিদের উদ্দেশে গালিবাফের নতুন বার্তা  

১১

কুমিল্লার নতুন উপজেলা ‘বাঙ্গরা বাজার’

১২

সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় জিরা জব্দ, মাদকসহ আটক ৪

১৩

‘শিকার’ করতে নেপালে যাচ্ছেন অপু বিশ্বাস

১৪

স্কুলছাত্র আকাশ হত্যা: দুই ভাইয়ের মৃত্যুদণ্ড, বাবা-চাচার ৭ বছরের কারাদণ্ড

১৫

শাস্তি পাননি মেসি, বালোগান কেন পেলেন- লাল কার্ড নিয়ে তোলপাড় ফুটবল দুনিয়া

১৬

খামেনির জানাজায় অংশ নিতে ইরানে গেলেন যারা

১৭

কমলো এলপি গ্যাসের দাম

১৮

দুদকের মহাপরিচালক হলেন অতিরিক্ত সচিব মোহাম্মদ মনিরুল ইসলাম

১৯

‘তুমি পারবে প্রিয়া’ স্বামীর সেই বিশ্বাসেই বিসিএস ক্যাডার শাহনাজ

২০
X