স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৪, ০২:৫৯ পিএম
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ০৩:০৩ পিএম
অনলাইন সংস্করণ

অনুশীলনে আঘাত পেলেন তামিম

তামিম ইকবাল। ছবি : সংগৃহীত
তামিম ইকবাল। ছবি : সংগৃহীত

আগামী ১৯ জানুয়ারি মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। আসন্ন টুর্নামেন্টকে সামনে রেখে ব্যাটিং অনুশীলন করেছেন তামিম ইকবাল। গত দুদিন মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামের ইনডোরে নিজেকে ঝালিয়ে নেন এই ড্যাসিং ওপেনার। তবে আজ টাইগার পেসার তাসকিন আহমেদের বলে বাঁহাতের আঙুলে চোট পেয়ে মাঠ ছাড়েন তামিম।

মঙ্গলবার (৯ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ব্যাটিং অনুশীলনের সময় বাঁহাতে চোট পেয়েছেন তামিম ইকবাল।

বিপিএলে নিজের সেরাটা উপহার দিতে প্রস্তুতি নিচ্ছেন তামিম। সেই ধারাবাহিকতায় ইনডোরে ব্যাটিং অনুশীলন করছেন এই বাঁহাতি ওপেনার। তার সঙ্গে প্রস্তুতি সারছেন বাংলাদেশ দলের পেস আক্রমণের অন্যতম সেরা অস্ত্র তাসকিন আহমেদও। এই গতি তারকার বল মোকাবিলা করতে গিয়ে বাঁহাতের আঙুলে চোট পেয়েছেন তামিম। এরপর আঘাত পাওয়া আঙুলে টেপ পেঁচিয়ে মাঠ ছাড়েন এই ড্যাসিং ওপেনার।

২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর বাংলাদেশের জার্সিতে সবশেষ মাঠে নেমেছিলেন তামিম। এরপর ইনজুরির কারণে ভারতে ওয়ানডে বিশ্বকাপ খেলতে পারেননি বাঁহাতি এই ওপেনার। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজেও ছিলেন না তামিম।

আসন্ন বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলবেন তামিম। ২০ জানুয়ারি প্রথম ম্যাচে সাকিব আল হাসানের রংপুর রাইডার্সের মুখোমুখি হবে তামিম-মুশফিকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের পুঁজিবাজারকে আরও গতিশীল করতে নতুন উদ্যোগ

পদ্মার ৩৫ কেজির কাতল সাড়ে ৭৩ হাজার টাকায় বিক্রি

মাদক কারবারে বাধা দেওয়ায় প্রতিবেশীকে হত্যা, অভিযুক্ত আটক

ছোট বোনকে ডুবতে দেখে পুকুরে ঝাঁপ বড় বোনের, দুজনের মৃত্যু

আর্জেন্টিনার বেহাল দশা দেখে যা বললেন ব্রাজিলের কোচ

চাঁদাবাজি নয়, পাওনা টাকা আদায়ে গিয়েছিলেন লিটু, দাবি স্ত্রীর

আলি খামেনির জানাজায় উপস্থিত ৩ ছেলের পরিচয় প্রকাশ  

ভোজিনহাকে নিয়ে ব্রাজিলের দুই ক্লাবের টানাটানি

কুষ্টিয়ায় শাওন ও মাহিসহ ৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

ভাড়া বাসায় যুবককে গলা কেটে হত্যা

১০

যে কারণে ‘জুলাই পদযাত্রা’ করতে গোপালগঞ্জ যাচ্ছে না এনসিপি

১১

সৌদি আরবে জমি কেনার সুযোগ

১২

পুলিশের ৩৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার

১৩

ফুলবাড়ীর সাঁওতালপল্লিতে নরওয়ের রাষ্ট্রদূত

১৪

খামেনির জানাজায় অংশগ্রহণ করায় বাংলাদেশের প্রতি ইরানের কৃতজ্ঞতা

১৫

৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম যশোরের বাচ্চু রহমান

১৬

বিশ্বকাপ খেলে ২৫০ কোটি টাকা পাচ্ছে কেপ ভার্দে

১৭

অ্যাটর্নি জেনারেলকে হুমকি, ৪ ডেপুটিকে শোকজ

১৮

২৭তম বিসিএসে বঞ্চিত আরও ৭৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

১৯

কয়েক মাসের মধ্যেই চালু হতে পারে কমোডিটি এক্সচেঞ্জ

২০
X