বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৪, ০৪:৫০ পিএম
অনলাইন সংস্করণ

বিপিএলের দশম আসরের ট্রফি উন্মোচন

বিপিএলের ট্রফির সাথে সাত দলের অধিনায়ক। ছবি: সংগৃহীত
বিপিএলের ট্রফির সাথে সাত দলের অধিনায়ক। ছবি: সংগৃহীত

আর মাত্র এক দিন পরেই মাঠে গড়াবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টি-টোয়েন্টি ফ্রাঞ্চাইজি আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। শুক্রবার (১৯ জানুয়ারি) শুরু হওয়া বিপিএলের দশম সংস্করণের ট্রফি আজ বুধবার (১৭ জানুয়ারি) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উন্মোচিত হয়েছে। ট্রফি উন্মোচন অনুষ্ঠানে এবারের আসরে সাত দলের অধিনায়কই উপস্থিত ছিলেন।

বিপিএলের এবারের আসরে টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে ইস্পাহানি এবং পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে ডাকবিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ।

আসর শুরুর আগেই ঘোষণা দিয়ে নিজেদের অধিনায়কের নাম প্রকাশ করেছে চার ফ্রাঞ্চাইজি কুমিল্লা, খুলনা, চট্টগ্রাম ও রংপুর। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়কের দায়িত্ব আবারও পেয়েছেন শুভাগত হোম। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানসের নেতৃত্বে নতুন মুখ হিসেবে দেখা যাবে লিটন দাসকে। খুলনা টাইগার্সকে এবার নেতৃত্ব দেবেন এনামুল হক বিজয়। দুর্দান্ত ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত।

সাকিব আল হাসান থাকা সত্ত্বেও রংপুর রাইডার্সের অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে নুরুল হাসান সোহানকে। ফরচুন বরিশাল দায়িত্ব দিয়েছে তামিম ইকবালকে। সিলেট স্ট্রাইকার্সের দায়িত্বে যথারীতি মাশরাফী বিন মুর্তজা। তবে মাশরাফীর বদলে আজ ক্যামেরার সামনে এসেছেন মোহাম্মদ মিঠুন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১০

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১১

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১২

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৩

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৪

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৫

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১৬

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৭

পর্তুগালের একাদশ ঘোষণা

১৮

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৯

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

২০
X