স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৪, ১২:১৯ পিএম
অনলাইন সংস্করণ

বিপিএলে সবচেয়ে লজ্জার রেকর্ড যাদের!

বিপিএলের ট্রফির সঙ্গে সাত দলের ক্রিকেটাররা। পুরোনো ছবি
বিপিএলের ট্রফির সঙ্গে সাত দলের ক্রিকেটাররা। পুরোনো ছবি

মাঝে আর একদিন। এরপর মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত আয়োজক থেকে শুরু করে অংশ গ্রহণকারীদলগুলো। এ সময় সামনে আসছে বিভিন্ন রেকর্ডের তথ্য-উপাথ্য। এমনই এক লজ্জার রেকর্ড সামনে এসেছে। সবচেয়ে বেশিবার ০ রানে আউট হওয়া ব্যাটারদের তালিকা অনেকের নজরে এসেছে।

ফর্ম খারাপ নয় হলেও লজ্জার রেকর্ডে নাম উঠে গেছে অনেকে। ১৯ জানুয়ারি শুরু হবে বিপিএলের দশম আসর। ৭ দলের অংশগ্রহণে দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগটি চলবে ১ মার্চ পর্যন্ত। আগের ৯ আসরের মধ্যে সবচেয়ে বেশিবার ডাক বা ০ রানে আউট হওয়া ব্যাটারদের তালিকার সেরা ১০ আছে রুবেল হোসেনের নাম।

২১ ইনিংসে ৭ বার ০ রানে আউট হয়ে এই তালিকার ১০ নম্বরে রয়েছেন ডান হাতি এই পেসার। ১০৫ ইনিংসে মোট ৮ বার ০ রানে আউট হয়ে তালিকার ৯ নম্বরে আছেন মুশফিকুর রহিম।

তবে হাতে সফল হওয়াদের মধ্যে অন্যতম মিস্টার ডিপেন্ডেবল খ্যাত ডানহাতি এই ব্যাটার। আগের ৯ আসরে ২ হাজার ৮৮২ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার দ্বিতীয়তে আছেন এই উইকেটকিপার-ব্যাটার।

শূন্য রানে আউট হওয়ার তালিকার ৮-এ আছেন মোহাম্মদ মিঠুন। তিনি মোট ৮ বার শূন্য রানে আউট হন। একই সংখকবার ডাক মেরে ৭, ৬ ও ৫ যথাক্রমে আছেন সৌম্য সরকার, লিটন দাস ও রনি তালুকদার।

অনেক আগে জাতীয় দলে ব্রাত্য হয়েছেন এক সময়ের স্টাইলিশ ব্যাটার সাব্বির রহমান। বহু কাব্যিক ইনিংস রচিত হয়েছে তার ব্যাটে। আবার ব্যর্থতার ডালপালাও কম বিস্তার হয়নি। এখন পর্যন্ত ৯ বার ০ রানে আউট হয়ে এই তালিকার ৪-এ রয়েছেন ডানহাতি এই মারকুটে ব্যাটার।

এ তালিকার ৩-এ রয়েছেন ইমরুল কায়েস। ১০৪ ইনিংসের মধ্যে ১০ বার রানের খাতা না খুলেই সাজঘরে ফিরেছেন বাঁহাতি এই ব্যাটার। তবে তার সাফল্যের গল্পও কম নয়। ২ হাজার ১৮৮ রান সংগ্রহ করে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকার ৪-এ আছেন ইমরুল। মাশরাফীর সমান ৪ বার শিরোপা জিতেছেন তিনি।

ইমরুল কায়েসের সঙ্গে আরও এক জায়গায় মিল রয়েছে মাশরাফীর। বিপিএলে দুজনেই সমান ১০ বার করে ০ রানে আউট হয়েছেন। রান ব্যবধানে পিছিয়ে থাকায় এই তালিকার ২-এ রয়েছেন মাশরাফী।

আগের ৯ আসরে ১০৭ ম্যাচ খেলেছেন এনামুল হক বিজয়। ১০১ ইনিংসে তার ব্যাট থেকে এসেছে ২ হাজার ৮৮ রান। প্রতিযোগিতার সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার ৬-এ রয়েছে তার নাম। কিন্তু একই সঙ্গে তার নামের পাশে রয়েছে এই লজ্জার রেকর্ডেও। সর্বোচ্চবার ০ রানে আউট হয়েছেন তিনি। এখন পর্যন্ত ১১ বার ০ রানে আউট হয়ে তালিকার শীর্ষে রয়েছেন এনামুল হক বিজয়।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হলো মোজাফফরকে

কিংবদন্তিদের গল্প নিয়ে উপস্থাপনায় ফিরলেন মুনমুন

শাপলা চত্বর হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই: চিফ প্রসিকিউটর

দল বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস

পাবনায় ১৫ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ

ম্যানেজার পদে চাকরি, বয়স ৫০ হলেও করা যাবে আবেদন

এগারো দলীয় জোট / জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবিন

ব্যক্তিগত ভিডিও ফাঁস হলে যে ৮ কাজ করবেন

১০

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

১১

বিশ্বের দ্বিতীয় শীতলতম রাজধানীতে রেকর্ড তাপপ্রবাহ

১২

লিমায় আগুনে একই পরিবারের ১৭ জনের মধ্যে নয়জনের মৃত্যু 

১৩

সালমান ‘সময়ে’ পেশাদার নন: কাজল

১৪

সুনামগঞ্জে ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত, বিপৎসীমার নিচে সুরমা-যাদুকাটা

১৫

এমপি নজরুলের আরেক ভিডিওতে কে এই নারী?

১৬

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

১৭

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

১৮

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

১৯

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

২০
X