স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৪, ০৪:০০ পিএম
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪, ০৪:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

এবারের বিপিএলে যেসব নতুন নিয়ম আসছে

বিপিএল লোগো। ছবি : সংগৃহীত
বিপিএল লোগো। ছবি : সংগৃহীত

আগামীকাল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ৩টায় শুরু হচ্ছে বাংলাদেশের ফ্লাগশিপ টি-টোয়েন্টি আসর বিপিএলের দশম আসর। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে এবারের আসরের ম্যাচগুলো। এবারের লিগ পর্বে প্রতিদিন থাকবে দুই ম্যাচ। টুর্নামেন্টকে সামনে রেখে শেষ মুহূর্তের অনুশীলনে ব্যস্ত দলগুলো। তবে এবারের আসরে বিপিএল আসছে বেশ কিছু নতুন নিয়ম।

বেশিরভাগ নিয়ম যদিও আইসিসির নিয়ম পরিবর্তনের কারণেই আনা হয়েছে। বিপিএলের টেকনিক্যাল কমিটির আহ্বায়ক রকিবুল হাসান নিয়মগুলো সম্পর্কে গণমাধ্যমকে জানান। তিনি প্লেয়িং কন্ডিশনের পরিবর্তন সম্পর্কে জানান এবার ফিল্ডিং দলগুলোর বোলিং পরিবর্তনে ৬০ সেকেন্ডের বেশি সময় নিলে ফিল্ডিং দলকে প্রথমবার সতর্ক করা হবে। দ্বিতীয়বারও একই ভুল করলে পেনাল্টি হিসেবে ব্যাটিং দল পাবে ৫ রান। বিপিএলের আগের আসরে ছিল না এই নিয়ম।

এদিকে আসন্ন বিপিএলে স্ট্যাম্পিং রিভিউতে নো বল চেক করবেন না আম্পায়ার। টাইমড আউটের পরিবর্তে থাকবে ৫ রানের পেনাল্টি। তবে প্রথমবার সতর্ক করা হবে ব্যাটিং দলকে। কোনো দল বিদেশি কোটা পূরণ করতে না পারলে ম্যাচ রেফারির কাছে আবেদন করতে পারবে।

আসন্ন বিপিএলে হাই স্কোরিং উইকেট চায় বিসিবি। সিলেট ও চট্টগ্রামের চেয়ে মিরপুরের উইকেট নিয়ে বেশি চিন্তা থাকলেও টেকনিক্যাল কমিটির আহ্বায়ক আশা করেন, ঢাকাতেও এবার রানের ফুলঝুরি ছুটবে। রকিবুল দাবি করেন, বিপিএলে এবার মিরপুরের উইকেটে ১৮০ থেকে ২০০ রানের ম্যাচ হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারে পাহাড়ধসে প্রাণ গেল গৃহবধূর

জাতীয় বাজেট বাস্তবায়নে শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনে বিনিয়োগ বাড়ানোর আহ্বান

ট্রমা পেরিয়ে নতুন জীবনে মৌসুমী হামিদ, জানালেন অজানা গল্প

সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ২ জনের যাবজ্জীবন

আওয়ামী লীগ নেতার ব্যক্তিগত কার্যালয়ে অভিযান, অস্ত্র, হাতবোমা ও বিদেশি মদ উদ্ধার

এআই অ্যান্ড ডেটা সায়েন্সে বিএসসি ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম চালু করল আইএসইউ

বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার: প্রবাসীকল্যাণ মন্ত্রী

ডা. শফিকুর রহমানের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ  

আল-আজহারের ধর্মতত্ত্ব অনুষদের ফল প্রকাশ, সেরা দশের তালিকায় ৭ বাংলাদেশি

আর্জেন্টিনার প্রতিপক্ষ মিসরের ভাগ্য বদলেছেন যে যমজ দুই ভাই

১০

বর্জ্য ব্যবস্থাপনায় ডিএসসিসির ‘ক্লিন কেয়ার’ অ্যাপ চালু

১১

ফ্রান্স প্রেসিডেন্টের সফরের মধ্যেই সিরিয়ায় জোড়া বিস্ফোরণ

১২

গাজীপুর সিটি করপোরেশনে মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বয় সভা

১৩

যিনি ফিলিস্তিনিদের কষ্ট অনুভব করেন না, তিনি মানুষ নন: মিসরের কোচ

১৪

প্রধানমন্ত্রীর সঙ্গে ক্যান্সার আক্রান্ত সন্তানসহ জুলাইয়ে শহীদের মায়ের সাক্ষাৎ, চাকরির আশ্বাস

১৫

পাকিস্তানে পুলিশকে লক্ষ্য করে মুহুর্মুহু গুলি, ওসিসহ নিহত ৯

১৬

মাটির নিচে লুকিয়ে রাখা ২৯ লাখ টাকার স্বর্ণালংকার চুরি

১৭

জমিসংক্রান্ত বিরোধের জেরে হামলায় আহত ১০, প্রধান অভিযুক্তসহ গ্রেপ্তার ৫

১৮

নানা সীমাবদ্ধতায় ধুঁকছে চাঁদপুর ২৫০ শয্যা হাসপাতাল 

১৯

জর্জিনার পাঠানো উপহার নিয়ে যা বললেন মেসির স্ত্রী

২০
X