ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৪, ০৩:০৬ পিএম
অনলাইন সংস্করণ
বিপিএল দল পর্যালোচনা

ঢাকার লক্ষ্য প্লে অফ

দুর্দান্ত ঢাকার লোগো। ছবি : সংগৃহীত
দুর্দান্ত ঢাকার লোগো। ছবি : সংগৃহীত

আগামীকাল মাঠে গড়াচ্ছে দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট প্রতিযোগিতা বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। নবাগত দুর্দান্ত ঢাকা ও বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স লড়াই দিয়ে পর্দা উঠছে এবারের টি-টোয়েন্টি আসরের। চলতি বছরে টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকায় ৭ দলের এই প্রতিযোগিতা ঘিরে উন্মাদনায় মত্ত ক্রিকেটাররা। আসর শুরু হওয়ার আগে জেনে নেওয়া যাক বিপিএলের দলগুলো সম্পর্কে। চতুর্থ পর্বে থাকছে রাজধানীর ফ্রাঞ্চাইজি দুর্দান্ত ঢাকা সম্পর্কে।

বিপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ সফল দলটির নাম ঢাকা। প্রতিযোগিতার দশ মৌসুমের মধ্যে ছয়বারই নতুন নাম ও মালিকানায় খেলেছে ফ্র্যাঞ্চাইজিটি। সেই ধারাবাহিকতায় এবারও নতুন নামে ‘দুর্দান্ত ঢাকা’ অংশগ্রহণ করছে দলটি। জাতীয় দলের অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত নেতৃত্ব দেবেন তিনবারের চ্যাম্পিয়নদের।

বিপিএলকে সামনে রেখে মিরপুর একাডেমি মাঠে অনুশীলন শুরু করেছে দুর্দান্ত ঢাকা। স্থানীয় ক্রিকেটারদের সঙ্গে পাকিস্তান ও শ্রীলঙ্কার তারকা ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে ফ্রাঞ্চাইজিটি। গত ১৫ জানুয়ারি দলের অনুশীলনে যোগ দিয়েছেন বিদেশি ক্রিকেটাররা। তবে নিউজিল্যান্ডে বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ করে ঢাকার শিবিরে যোগ দিবেন পাকিস্তানের ওপেনার সাইম আইয়ুব।

২০২৪ বিপিএলে ঢাকাকে প্লে অফে খেলানোর স্বপ্ন প্রধান কোচ খালেদ মাহমুদ সুজনের। তবে নিজ দলের শক্তিমত্তা নিয়ে চিন্তিত এই টাইগার কোচ। দলের ব্যাটিং লাইনের চেয়ে বোলিং লাইনকে শক্তিশালী ভাবছেন দুর্দান্ত ঢাকার কোচ। নামকরা কোনো তারকা ক্রিকেটারকে ভেড়াতে পারেনি ঢাকা শিবির। ব্যাটারদের মধ্যে রয়েছে নাঈম শেখ, সাইফ হাসান, ইরফান শুক্কুর, মোসাদ্দেক হোসেন সৈকত, সাব্বির হোসেন, ধানুশ গুনাথিলাকা, লাসিথ ক্রুপসপুলে, সাইম আইয়ুব, চতুরঙ্গা ডি সিলভা ও সাদিরা সামারবিক্রমা।

এবারের বিপিএলে বোলিং লাইনআপ যথেষ্ট শক্তিশালী দুর্দান্ত ঢাকার। পেস আক্রমণে মূল দায়িত্ব পালন করবেন দেশসেরা দুই পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। পেস অলরাউন্ডার হিসেবে আরও থাকছেন আলাউদ্দিন বাবু। স্পিন অলরাউন্ডার হিসেবে আছেন অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত, আরাফাত সানি, চতুরঙ্গ ডি সিলভা ও লাহিরু সামারাকুন। এ ছাড়া বিশেষজ্ঞ লেগ স্পিনার হিসেবে রয়েছেন পাকিস্তানের উসমান কাদির।

দুর্দান্ত ঢাকার প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন বলেছেন, ‘আমরা ম্যাচ বাই ম্যাচ খেলার পরিকল্পনা করেছি। আমরা অবশ্যই চ্যাম্পিয়ন হতে চাই। তবে আমাদের প্রথম লক্ষ্যমাত্রা প্লে অফ। আমরা পয়েন্ট টেবিলের শীর্ষ চারে থেকে প্লে অফে খেলতে চাই।’

একনজরে দুর্দান্ত ঢাকা

স্থানীয় খেলোয়াড়

মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ নাঈম শেখ, সাইফ হাসান, ইরফান শুক্কুর, এস এম মেহেরাব হোসেন, জসিমউদ্দিন, সাব্বির হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, আলাউদ্দিন বাবু, ও আরাফাত সানি।

বিদেশি খেলোয়াড়

লাসিথ ক্রুপসপুলে, সাইম আইযুব, সাদিরা সামারবিক্রমা, চতুরঙ্গ ডি সিলভা, লাহিরু সামারাকুন, ধানুশ গুনাথিলাকা ও উসমান কাদির,

অধিনায়ক: মোসাদ্দেক হোসেন সৈকত

কোচ: খালেদ মাহমুদ সুজন

মালিকানা: নিউটেক্সট নিট ফ্যাশনস লিমিটেড

গত বিপিএলে অবস্থান: ষষ্ঠ

চ্যাম্পিয়ন: ২০১২ ঢাকা গ্ল্যাডিয়েটর্স, ২০১৩ ঢাকা ডায়নামাইটস এবং ২০১৬ ঢাকা ডায়নামাইটস

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ব্রাজিলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আর্জেন্টিনা

০৪ জুলাই / আজকের নামাজের সময়সূচি

ফুটবলের মঞ্চে স্বাধীনতার রং: বিশ্বকাপে লাল-সাদা-নীল উৎসবে মাতবে যুক্তরাষ্ট্র

০৪ জুলাই / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

৩ মিনিটের বক্তব্যে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ বললেন কৃষি কর্মকর্তা

অল্পের জন্য বড় অঘটন থেকে যেভাবে রক্ষা পেল আর্জেন্টিনা

দুপুরের মধ্যে যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

ঘানার বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে কলম্বিয়া

এটাই আর্জেন্টিনা, পাগলাটে এক ম্যাচ জয়ের পর লিওনেল স্কালোনি

আর্জেন্টিনার জালে কেপ-ভার্দের গোল, কথা রাখছেন ব্রাজিলভক্ত সেই চিকিৎসক

১০

ধৈর্যেরও সীমা আছে, ক্ষোভ ওয়াশিংটনের

১১

কষ্টার্জিত জয়ের পর কেপ ভার্দের প্রশংসায় মেসি

১২

শেষ ষোলোতে আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা, কবে-কখন ম্যাচ

১৩

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ শ্রমিকের

১৪

ইরানের তেল নেওয়ার কথা ভাবছে জাপান

১৫

জুলাই শহীদদের স্মরণে আজ সভায় থাকবেন প্রধানমন্ত্রী

১৬

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃত বেড়ে ২ হাজার ৬৪৫

১৭

মধ্যপ্রাচ্য থেকে ‘শার্ল দ্য গল’ ফিরিয়ে নিল ফ্রান্স

১৮

হেরেও বাজিগর, মেসির আর্জেন্টিনা শেষ ষোলোয় উঠলেও বিশ্বকাপে নতুন রূপকথা কেপ ভার্দে

১৯

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X