স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৪, ০৬:৫৬ পিএম
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪, ০৭:০৯ পিএম
অনলাইন সংস্করণ

কামিন্সের হাতেই উঠল বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার

প্যাট কামিন্স । ছবি : সংগৃহীত
প্যাট কামিন্স । ছবি : সংগৃহীত

২০২৩ সালটি অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অধিনায়ক প্যাট কামিন্সের ক্যারিয়ারে সবচেয়ে সৌভাগ্যবান বছর বললে ভুল বলা হবে না। বছরটিতে আইসিসির দুই আসরে চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। ওয়ানডে বিশ্বকাপ এবং টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ে অজিদের কাণ্ডারি ছিলেন প্যাট কামিন্স। এ ছাড়াও অ্যাশেজ ধরে রাখার পিছনেও তার ভূমিকা ছিল অগ্রগণ্য। ব্যাট ও বল হাতে দিয়েছেন সামনে থেকে নেতৃত্ব। বছরটিও শেষ করেছেন দশ উইকেট নিয়ে এবার তার পুরস্কার পেলেন তিনি। ২০২৩ সালের আইসিসি বর্ষসেরা ক্রিকেটার হিসেবে ঘোষণা করা হয়েছে প্যাট কামিন্সের নাম।

২০২৩ সালে তার অসাধারণ পারফরম্যান্সের জন্য আইসিসির পক্ষ থেকে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার স্যার গারফিল্ড সোবার্স ট্রফি পেতে যাচ্ছেন তিনি। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

কামিন্স ছাড়াও বর্ষসেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে ছিলেন ভারতের বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজা এবং অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। তাদের সবাইকে পেছনে ফেলে এই পুরস্কার জিতলেন কামিন্স।

শুধু যে অধিনায়কত্বের কারণে বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন এমনও নয়। ২০২৩ সালে ২৪ ম্যাচে কামিন্স ৪২২ রান করেন এবং ৫৯ উইকেট নেন।

তবে কামিন্স সবচেয়ে বড় ভূমিকা যে রেখেছেন অধিনায়ক হিসেবে এটি অস্বীকার করার উপায় নেই। দলকে টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং বিশ্বকাপ জেতাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। তার নেতৃত্বেই প্রতিপক্ষের মাঠ থেকে অ্যাশেজ পুনরুদ্ধার করে অজিরা। তিনটি দলগত সাফল্যেই অধিনায়ক হিসেবে মুন্সিয়ানা দেখিয়েছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে পুলিশ-সেনার সতর্ক পাহারা, দেখা মেলেনি আ.লীগ নেতাকর্মীদের

ইউরোপে তীব্র তাপপ্রবাহে বিদ্যুৎ গ্রিডে চাপ, ব্ল্যাকআউট ও দাম বৃদ্ধির শঙ্কা

ডেঙ্গুসহ মশাবাহিত সব রোগ প্রতিরোধে উচ্চপর্যায়ের ‘টাস্কফোর্স’ গঠন

মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী

কেন পাকিস্তান সফরে গেলেন ইরানের প্রেসিডেন্ট?

নিরাপদ খাদ্যের লড়াইয়ে গণমাধ্যম : এফওপিএল নিয়ে সাংবাদিক কর্মশালা

নারী মাদককারবারিকে পুলিশে দিল ছাত্রদল

চট্টগ্রামে ডেঙ্গু ঝুঁকিতে তিন স্কুলের দেড় হাজার শিক্ষার্থী

সংসদ সদস্যদের প্রতি স্পিকারের কড়া নির্দেশনা

ডেঙ্গু মোকাবিলায় শ্রীলঙ্কায় সেনা মোতায়েন

১০

মেসিকে বাড়তি সুবিধা দিচ্ছে ফিফা!

১১

পানি পান করে হাসপাতালে ৩২ শিক্ষার্থী

১২

হোয়াইট হাউসে হামলার ষড়যন্ত্র, এফবিআইয়ের জালে আরও দুজন

১৩

কাউকে গ্রেপ্তারের আগে সঠিকভাবে পরিচয় নিশ্চিত করুন : মেয়র শাহাদাত

১৪

সিএনএনের বিশ্লেষণ / তেলের দাম কি এখন চীনের ওপর নির্ভর করবে?

১৫

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১৬

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে চট্টগ্রামে কড়া সতর্কতা

১৭

শূন্য পদে শিক্ষক নিয়োগ দিতে না পারার কারণ জানালেন মন্ত্রী

১৮

বেলারুশকে রক্ষায় সব ধরনের ব্যবস্থা নিতে প্রস্তুত রাশিয়া

১৯

বিশ্বকাপের নকআউটে উঠেছে যেসব দল, বিদায় নিশ্চিত যাদের

২০
X