ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৪, ১০:১৪ পিএম
আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ১০:১৮ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে সুপার সিক্সে বাংলাদেশ

আরিফুলের শতকের পর রাব্বির ঘূর্ণিতে বড় জয় পেয়েছে বাংলাদেশ। ছবি : সংগৃহীত
আরিফুলের শতকের পর রাব্বির ঘূর্ণিতে বড় জয় পেয়েছে বাংলাদেশ। ছবি : সংগৃহীত

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রকে রীতিমতো বিধ্বস্ত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। এতে গ্রুপ পর্বে টানা দুই ম্যাচ জিতে বিশ্বকাপের সুপার সিক্স নিশ্চিত করেছে বাংলাদেশ।

বাংলাদেশের দেওয়া ২৯২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৭০ রানেই গুটিয়ে যায় যুক্তরাষ্ট্র। অধিনায়ক রাব্বি ১০ ওভার হাত ঘুরিয়ে ৩১ রানে শিকার করেছেন চারটি উইকেট। যুক্তরাষ্ট্রের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংসটি খেলেন ওপেনার প্রণব চেট্টিপালায়ম। রান আউটে কাটা পড়ার আগে তিনি করেন ৫৭ রান।

এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি যুক্তরাষ্ট্রের অধিনায়ক ঋষি রমেশ। ২২ বলে ৮ রান করে ফেরেন তিনি। উৎকর্ষ শ্রীবাস্তবাকে সঙ্গে নিয়ে রান পিচে টিকে থাকার লড়াই করেন আমোঘ আরেপল্লী। তবে ইনিংস বড় করতে পারেনি কেউই। ১৪ রানে আরেপল্লী আউট হলে, ৪৯ বলে ৩৭ রান করে ক্যাচ আউট হন শ্রীবাস্তবা। এরপর নিয়মিত উইকেট হারায় যুক্তরাষ্ট্র। পার্থ প্যাটেল (০), অরিন নাদকার্নি (০), অতেন্দ্র সুবেন্দ্র (০) ও খুশ ভালালা ১২ রানে আউট হলে ১৭ বল হাতে থাকতেই ১৭০ রানেরই গুটিয়ে যায় যুক্তরাষ্ট্র। এতে ১২১ রানের জয় পায় বাংলাদেশ।

এর আগে, দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেইনে শুক্রবার (২৬ জানুয়ারি) টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। শুরুতে দেখেশুনেই খেলছিলেন দুই টাইগার ওপেনার আশিকুর রহমান শিবলি ও আদিল বিন সিদ্দিক। তবে দলীয় ২৯ রানে গার্গের বলে প্যাটেলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন আদিল। শর্টে দাঁড়িয়ে দুর্দান্ত ক্যাচ নেন প্যাটেল। ভালো শুরু করা শিবলিও ফেরেন প্যাটেলের হাতে ক্যাচ দিয়ে। তিনি খেলেন ২৭ রানের ইনিংস। তিনে নামা চৌধুরী মোহাম্মদ রিজওয়ান আগ্রাসী শুরু করলেও ইনিংসকে বেশি দূরে নিতে পারেননি। সাজঘরে ফেরার আগে ৪০ বলে ৩৫ রানের এক ঝলমলে ইনিংস খেলেন তিনি।

৯৪ রানে ৩ উইকেট হারিয়ে ঝলক দেখাতে শুরু করেন আরিফুল ও আহরার আমিন। যুক্তরাষ্ট্রের বোলারদের বল একের পর এক বাউন্ডারিতে পাঠিয়ে এই জুটি মাত্র ১১৫ বলেই সংগ্রহ করে ১২২ রান। অর্ধশতক থেকে ৬ রান দূরে থাকতে নাদকারনির শর্ট বলে ক্যাচ দিয়ে আহরার ফিরলে ভাঙে এই জুটি। তবে অপরপাশে টিকে থেকে সেঞ্চুরি তুলে নেন আরিফুল। ৯৯ বলে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছান এই ব্যাটার। এটি ৫০ ওভারের ক্রিকেটে তার চতুর্থ সেঞ্চুরি। ১০৩ বলে ১০৩ রান করে গার্গের বলে বোল্ড হয়ে ফিরলে থামে তার দান্দনিক ইনিংস। আরিফুলের ইনিংসটি সাজানো ছিল ৯টি চারে। শেষদিকে শিহাব জেমসের ১৭ বলে ৩২ রানের ঝড়ো ইনিংস এবং জীবনের ৭ বলে ১৩ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৯১ রানের বড় পুঁজি পায় বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের পক্ষে আরইয়া গার্গ তিনটি এবং আরিন নাদকারনি শিকার করেন দুটি উইকেট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

নেইমার ভক্তদের জন্য সুখবর

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

১০

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

১১

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

১২

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

১৩

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

১৪

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

১৫

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

১৬

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

১৭

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

১৮

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

১৯

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

২০
X