ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৪, ০৯:১০ পিএম
আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ১০:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

সিলেটের সামনে স্বল্প রানের লক্ষ্য দিল কুমিল্লা

সামিত প্যাটেলের ঘূর্ণিতে অল্পতেই আটকে গেছে কুমিল্লা। ছবি: সংগৃহীত
সামিত প্যাটেলের ঘূর্ণিতে অল্পতেই আটকে গেছে কুমিল্লা। ছবি: সংগৃহীত

ঢাকা অংশ শেষ করে বিপিএল এখন সিলেটে। রংপুর ও খুলনার মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়িয়েছে সিলেট পর্ব। তবে ঘরের দলের খেলা দেখার জন্য সিলেটের দর্শকদের অপেক্ষা করতে হয়েছে দ্বিতীয় ম্যাচ পর্যন্ত। তবে সিলেটবাসীকে হতাশ করেনি মাশরাফীর সিলেট স্ট্রাইকার্স। দুর্দান্ত বোলিং পারফরম্যান্সে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে স্বল্প রানেই আটকে ফেলেছে সিলেটের বোলাররা।

শুক্রবার (২৬ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএল-২০২৪ এর দিনের ‍দ্বিতীয় খেলায় সন্ধ্যা ৭টায় টস জিতে কুমিল্লাকে ব্যাটিংয়ে পাঠান ম্যাশ। সিলেটের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩০ রান করে কুমিল্লা। দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন ইমরুল কায়েস । আর সিলেটের পক্ষে ইংলিশ বোলার সামিত প্যাটেল নেন ৩ উইকেট।

এদিকে শুরতে টস হেরে ব্যাট করতে নেমে ভালো শুরু পায়নি কুমিল্লা। দলীয় ৮ রানেই ফিরে যান লিটন। এরপর মোহাম্মদ রিজওয়ানও বিদায় নিলে চাপে পড়ে যায় চারবারের চ্যাম্পিয়নরা। সেখান থেকে ইমরুল কায়েসকে নিয়ে বড় রানের ভীত গড়ার চেষ্টা করে আবারও ব্যর্থ হয়েছেন তাওহীদ হৃদয়। ব্যক্তিগত ৯ রানের মাথায় রান আউটে পড়ে ফিরতে হয় তাকে।

পরে কায়েসওে বিদায় নেন ৩০ রান করে। ওয়েস্ট ইন্ডিজের রোস্টন চেজও আবারও ব্যর্থ হয়ে ফেরেন মাত্র ২ রান করে। দলীয় ৭৪ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় কুমিল্লা। শেষ দিকে খুশদিল শাহের ২১ এবং জাকের আলি অনিকের ২৯ রানে ভর করে ১৩০ রান সংগ্রহ করে কুমিল্লা।

সিলেটের হয়ে এদিন সর্বোচ্চ ৩ উইকেট নেন ইংল্যান্ডের বাঁ-হাতি স্পিনার সামিত প্যাটেল, এছাড়া ২ উইকেট নেন জিম্বাবুইয়ান পেসার রিচার্ড নাগারাভা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিপিএল ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আদমজী ইপিজেডের আগুন

দুপুরের মধ্যে ৫ জেলায় ঝড়ের আভাস

গুমের ভয়াবহতার বর্ণনায় সাবেক চিফ প্রসিকিউটর / গোপন বন্দিশালার বর্ণনা দিয়ে হরর সিনেমাও বানানো যাবে

কুয়েতে ড্রোন হামলা ইরানের, প্রতিহতে লড়ছে দেশটির বাহিনী

ফের বাড়ছে দুধকুমার নদের পানি

হরমুজ প্রণালি বন্ধের সময়সীমা জানাল আইআরজিসি

মোসাদের পরিকল্পনার অভিযোগ নাকচ করলেন আহমাদিনেজাদ

মার্কিন এফ-১৮ যুদ্ধবিমানের অবস্থান লক্ষ্য করে ড্রোন হামলা

উপাচার্যের দাবি / জাবি দেশের প্রথম ‘নিষিদ্ধ ছাত্রলীগমুক্ত’ ক্যাম্পাস

নেত্রকোনায় ‘অচল’ ১ টাকার কয়েন, ফিরিয়ে দিচ্ছে ভিক্ষুকও

১০

সিরিয়া ও লেবানন থেকে সেনা সরাতে নেতানিয়াহুকে চাপ ট্রাম্পের

১১

সমবায় সমিতির টাকা লুট করে উধাও আওয়ামী লীগ নেতা

১২

যুক্তরাষ্ট্রের বেসামরিক স্থাপনায় হামলা যুদ্ধাপরাধ: জাতিসংঘে ইরানের প্রতিনিধি

১৩

ইরানের তেল রপ্তানি ঠেকাতে নতুন মার্কিন নিষেধাজ্ঞা

১৪

সৌদি আরবে গাড়ির ধাক্কায় প্রাণ গেল বাংলাদেশি যুবকের

১৫

‘শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে জনগণ কাউকে ক্ষমা করবে না’

১৬

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

আদমজী ইপিজেডে কাপড়ের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

১৮

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব বিষয়

১৯

জলাবদ্ধ সড়কে ধানের চারা লাগিয়ে এলাকাবাসীর অভিনব প্রতিবাদ

২০
X