ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

টেস্ট খেলা নিয়ে যা বললেন সাকিব

সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত
সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রাইডার্সের হয়ে খেলছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। প্রতিযোগিতায় আজ রংপুরের ম্যাচ না থাকায় বিশ্রামে সময় কাটাচ্ছেন ফ্র্যাঞ্চাইজিটির খেলোয়াড়রা। কিন্তু রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ব্যক্তিগত বাণিজ্যিক কাজে অংশ নেন টাইগার অধিনায়ক। সেখানেই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন সাকিব।

শ্রীলঙ্কা সিরিজে টেস্ট নিয়ে কোনো পরিকল্পনা করছেন কিনা- এমন প্রশ্নের উত্তরে সাকিব বলেন, 'শ্রীলঙ্কা সিরিজ নিয়ে এখনো কোনো পরিকল্পনা করা হয়নি। আপাতত বিপিএল নিয়ে চিন্তা করছি। কীভাবে দলের হয়ে আরও অবদান রাখা যায় সেটাতেই ফোকাস করছি।'

শ্রীলঙ্কা সিরিজে টেস্ট ম্যাচ খেলবেন না সাকিব, এমন গুঞ্জন রয়েছে মিডিয়াতে। এ বিষয়ে জানতে চাইলে বিশ্বসেরা অলরাউন্ডার বলেন, 'কার কাছ থেকে শুনছেন আমি টেস্ট খেলবে না। তাছাড়া আমি কি কখনো বলেছি আমি চাচ্ছি বা চাচ্ছি না।'

বাংলাদেশ অধিনায়ক আরও বলেন, 'যার কাছ থেকে শুনেছেন এমন কথা, সেই বলতে পারবে। আমি যদি বলতাম আমি খেলতে চাই অথবা খেলতে চাই না সেটা আপনি আমাকে জিজ্ঞেস করতে পারতেন।'

উল্লেখ্য, ওয়ানডে বিশ্বকাপ থেকে চোখের সমস্যায় ভুগছেন সাকিব। বিপিএল শুরুর আগেই লন্ডন গিয়েছিলেন ডাক্তার দেখাতে। বিপিএল চলাকালীনও বাঁ হাতি অলরাউন্ডারকে চোখের সমস্যার সমস্যা সারাতে সিঙ্গাপুর পাঠায় বিসিবি। পুরো প্রতিযোগিতায় বাট হাতে ব্যর্থ হলেও সবশেষ ম্যাচে ২০ বলে ৩৪ রানের ইনিংস খেলেন সাকিব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে বিদায়ের পর পর্তুগালের কোচের পদত্যাগ

সেই বালোগানকে নিয়েই বেলজিয়ামের মুখোমুখি যুক্তরাষ্ট্র

কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

বাস কাউন্টার থেকে গলাকাটা অবস্থায় যুবক উদ্ধার

আপত্তিকর ভিডিও করে অর্থ আদায়ের চেষ্টা, গ্রেপ্তার নারী

তরুণ উদ্যোক্তা মোস্তাকিমের অনলাইনে বিষমুক্ত আমের সফল গল্প

অবশেষে মার্কিন ফুটবলারের ‘লাল কার্ড’ প্রসঙ্গে মুখ খুললেন ট্রাম্প

মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রীর ‘প্রেস কর্মকর্তা’ হলেন মাহফুজ কবির মুক্তা

ভেঙে গেল রোনালদোর বিশ্বকাপ স্বপ্ন

বিশ্বকাপ শেষ রোনালদোর, পর্তুগালকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

১০

চোট নিয়ে মাঠ ছাড়লেন নুনো মেন্দেস

১১

কোয়ার্টার ফাইনালে যেতে আর্জেন্টিনার নতুন কৌশল

১২

বিশ্বকাপে লাল কার্ডের আন-লাকি থার্টিন

১৩

সিডনিতে বাংলা হান্ড্রেড লিগে চ্যাম্পিয়ন কুমিল্লা

১৪

প্রথমার্ধে রোমাঞ্চকর লড়াই, গোলশূন্য সমতায় বিরতিতে স্পেন-পর্তুগাল

১৫

উদযাপন করতে গিয়ে কবজি ভেঙে বিশ্বকাপ শেষ হেন্ডারসনের

১৬

মহরণে স্পেন-পর্তুগাল, শুরুর একাদশে রয়েছেন যারা

১৭

পদযাত্রায় হামলার জন্য সাভারের এমপিকে সন্দেহ নাহিদের

১৮

ডিজি ছাড়া ইসিতে এনআইডি সেবা বন্ধ, সেবা মিলবে মাঠে

১৯

এনসিপির সমাবেশে বোমা বিস্ফোরণ, ‘প্রশাসনের সহায়তায় হয়েছে’ দাবি নাহিদের

২০
X