স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:২১ পিএম
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

বেনি হাওয়েল ঝড়ে সিলেটের বড় সংগ্রহ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিপিএলে আজকে কুমিল্লার সঙ্গে ম্যাচের আগেই সিলেটের ভাগ্য নির্ধারণ হয়ে গিয়েছিল। আসরের দ্বিতীয় দল হিসেবে বাদ পড়ায় এই ম্যাচ থেকে পাওয়ার কিছু ছিল না সিলেটের। তবে এমন চাপহীন থাকা ম্যাচেই নিজের সেরাটা দিল সিলেটের ব্যাটাররা। বিশেষ করে ইংলিশ অলরাউন্ডার বেনি হাওয়েলের দুর্দান্ত ব্যাটিংয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে বড় টার্গেটই দিল মোহাম্মদ মিঠুনের দল।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় চট্টগ্রামের সাগরিকায় বিপিএলের ৩৭তম ম্যাচে মাঠে নামে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সিলেট স্ট্রাইকার্স। ম্যাচটিতে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৭ রান করে সিলেট। সিলেটের পক্ষে ইংলিশ অলরাউন্ডার বেনি হাওয়েল সর্বোচ্চ ৩১ বলে ৬২ রান করেন। কুমিল্লার পক্ষে সুনীল নারিন ও রিশাদ নেন দুটি করে উইকেট।

টস জিতে ব্যাটিংয়ে নেমে জাকির ও আজকেই প্রথম খেলতে নামা কেনার লুইস সিলেটেকে ভালো শুরু এনে দেন। দলীয় ৪০ রানের মাথায় সুনীল নারিনের ডেলিভারিতে জাকির ফিরেন ১৮ রান করে। তবে তখনও লুইসের ব্যাট চলছিল। টুর্নামেন্টে নিজের প্রথম ম্যাচ হিসেবে ভালো খেলছিলেন, তবে মুশফিক হাসানের শিকার হয়ে ৩৩ (২৫) রানেই সন্তুষ্ট হতে হয়েছে তাকে।

টাইগারদের নতুন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আজও হন ব্যর্থ। রিশাদ হোসেনের লেগ স্পিনের শিকার হয়ে তিনি ফেরার পর একই ওভারে ফিরেন ইয়াসির আলিও। এই দুই উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে সিলেট।

তবে এরপর অধিনায়ক মিঠুনের সঙ্গে বেনি হাওয়েল মিলে সিলেটের পক্ষে হাল ধরেন। দুজনের ৪২ বলে ৭৭ রানের ইনিংসে কক্ষপথে ফেরে দলটি। জুটি গড়ে তোলার কালে ১৭তম ওভারে রিশাদ হাসানের ৩ ডেলিভারিতে মিঠুন দুটি এবং হাওয়েল একটি ছক্কা হাঁকান। পরের ওভারে অবশ্য নারিনের শিকার হয়ে ফিরতে হয় মিঠুনকে।

হাওয়েল শেষ পর্যন্ত ক্রিজে ছিলেন। ৩১ বলে ৬২ রান করেছেন, যেখানে ৬টি চার ও ৪টি ছক্কার মার ছিল। সঙ্গে আরিফুল হক ৫ বলে ৭ রানে অপরাজিত ছিলেন।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পক্ষে সুনীল নারিন ও রিশাদ হোসেন দুটি করে উইকেট নিয়েছেন। মুশফিক হাসান একটি উইকেট পেয়েছেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিপিএল ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাপ কি মরার পরেও কামড়াতে পারে? যা বলছেন বিশেষজ্ঞরা

সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড

জিওব্যাগেও মিলছে না সুরক্ষা, পায়রার ভাঙনে বিলীন হচ্ছে মির্জাগঞ্জ

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা / রাষ্ট্রপতি পদে থাকার আগে-পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৩৩৩

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

১০

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

১১

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

১২

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

১৩

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

১৪

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

১৫

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

১৬

দক্ষিণ আফ্রিকায় আগুনে প্রাণ গেল ৬ বাংলাদেশির

১৭

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

১৮

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

১৯

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

২০
X