বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০১:১৬ পিএম
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৫০ পিএম
অনলাইন সংস্করণ

টস জিতে ব্যাটিংয়ে সিলেট

টসের দৃশ্য। ছবি : সংগৃহীত
টসের দৃশ্য। ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর থেকে এরই মধ্যে ছিটকে গেছে সিলেট স্ট্রাইকার্স। শান্ত-মিথুনদের বাকি ম্যাচগুলো শুধুই আনুষ্ঠানিকতার। তেমনি আনুষ্ঠানিক ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে সিলেট।

এবারের আসর থেকে আর হারানোর কিছু নেই সিলেট স্ট্রাইকার্সের। এখন দলটির লক্ষ্য শেষটা যতটা সম্ভব পারা যায় রাঙাতে। তাদের শেষ দুই ম্যাচের একটি অনুষ্ঠিত হচ্ছে আজ বেলা দেড়টায়। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে কঠিন এই ম্যাচ জিতে চাপহীন সিলেটের সামনে সুযোগ লিটনদের জয়রথ থামিয়ে দেওয়া।

সেই লক্ষ্যে সোমবার (১৯ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে টস জিতে ব্যাটিং নিয়েছে সিলেট স্ট্রাইকার্স।

দুই ম্যাচ বাকি থাকতেই আসর থেকে ছিটকে যাওয়া সিলেট অবশ্য এই ম্যাচে ক্যারিবীয় হার্ডহিটার ব্যাটার কেনার লুইসকে নামিয়েছে। অন্যদিকে কুমিল্লার একাদশে আজ তারকার ছড়াছড়ি। ইংলিশ অলরাউন্ডার মঈন আলি ও জনসন চার্লসদের সঙ্গে একাদশে যুক্ত হয়েছেন ক্যারিবীয় দুই তারকা আন্দ্রে রাসেল ও সুনীল নারিন।

সিলেট স্ট্রাইকার্স একাদশ

মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, আরিফুল হক, সামিত প্যাটেল, কেনার লুইস, বেনি হাওয়েল, তানজিম হাসান সাকিব, ইয়াসি আলি, শফিকুল ইসলাম, সানজামুল ইসলাম।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স

লিটন দাস (অধিনায়ক), সুনীল নারিন, জনসন চার্লস, ইমরুল কায়েস, তৌহিদ হৃদয়, মইন আলি, জাকের আলি, আন্দ্রে রাসেল, মুশফিক হাসান, রিশাদ হোসাইন, আলিস আল ইসলাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯৬ বছরের ইতিহাসে যা কোন দল পারেনি এবার কি তাই করে দেখাবে স্পেন?

শান্তিরক্ষা মিশনে জ্ঞান ও উদ্ভাবনী পদ্ধতির ওপর বিনিয়োগ বৃদ্ধির আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

মেসিরা উঠলেই বদলে যাবে ফাইনালের রেফারি!

বান্দরবানে বন্যার্তদের পাশে বিজিবি

ফিফা থেকে রেকর্ড ‘পুরস্কার’ পাচ্ছে মিশর

বিদ্যুৎস্পৃষ্টে নিহত সেনা সার্জেন্ট সেলিমের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

শিশুর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর মা ও সৎ বাবার দিকে

নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর অভিযোগে মামলা, আসামি শতাধিক

এইচএসসিতে নকলের দায়ে ৭ পরীক্ষার্থী বহিষ্কার, ৫ শিক্ষককে অব্যাহতি

হলে ছাত্রদল নেতার সিট দখল ও মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠন

১০

টানা বর্ষণে পেকুয়ায় জনজীবন স্থবির, প্লাবিত অন্তত ২০ গ্রাম

১১

বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

১২

চবিতে ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

১৩

সালমান খানের নতুন লুক ভাইরাল, ভক্তদের উচ্ছ্বাস

১৪

আবারও শাহজালাল মাজারের দানবাক্সের টাকা গণনার ঘোষণা

১৫

ভারতে পালানোর সময় ঝিনাইদহ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার

১৬

বিশ্বকাপ জিতবে কোন দেশ, সবশেষ ভবিষ্যদ্বাণীতে জানাল সুপার কম্পিউটার

১৭

নতুন দায়িত্বে ৭ মন্ত্রী

১৮

মার্কিন হামলায় ইরানের ৮ সেনা নিহত

১৯

ঝুঁকি নিয়ে পাহাড়ে অবস্থান করা দুঃখজনক: চসিক মেয়র

২০
X