স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৪২ পিএম
অনলাইন সংস্করণ

আইএলটিতে নিষিদ্ধ হলেন আরেক আফগান তারকা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আইএল টি-টোয়েন্টি টুর্নামেন্টে কিছুদিন আগে নিষেধাজ্ঞা পেয়েছিলেন আফগানিস্তানের নাভিন-উল-হক। এবার নতুন করে নিষিদ্ধ হলেন দেশটির তরুণ স্পিনার নূর আহমেদ। শারজাহ ওয়ারিয়র্সের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে অস্বীকার করায় এই শাস্তি পেলেন ১৯ বছর বয়সী ক্রিকেটার।

শারজাহ ওয়ারিয়র্সের আফগান পেসার নাভিন-উল-হককে ২০ মাসের নিষেধাজ্ঞা দিয়েছিল আইএলটি কর্তৃপক্ষ। ফ্রাঞ্চাইজিটির দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এবার ১২ মাসের নিষেধাজ্ঞা পেলেন নূর আহমেদ। দুজনকেই চুক্তির নিয়ম ভঙ্গ করায় নিষিদ্ধ করেছে লিগ কর্তৃপক্ষ।

২০২৪ সালে একই সময়ে অনুষ্ঠিত হয়েছে আইএলটি-২০, বিপিএল ও দক্ষিণ আফ্রিকার এসএ-টি২০। তিনটির মধ্যে প্রোটিয়া টি-টোয়েন্টি লিগকে বেছে নেন আফগান স্পিনার। শারজাহ ওয়ারিয়র্স চুক্তির শর্ত অনুযায়ী আরও এক বছর বাড়াতে নূরকে প্রস্তাব পাঠায়। কিন্তু এসএ টি-২০ তে ডারবান সুপার জায়ান্টদের হয়ে খেলতে ওয়ারিয়র্সের সাথে চুক্তি স্বাক্ষর করেননি আফগান তারকা। যার কারণে বড় শাস্তির মুখে পড়লেন নূর আহমেদ।

বিবৃতিতে আইএলটি কর্তৃপক্ষ জানিয়েছে, ১৯ বছর বয়সী নূরকে দ্বিতীয় মৌসুমের আগে 'খেলোয়াড় চুক্তির শর্তাবলি অনুসারে একই নিয়ম ও শর্তাবলিতে' একটি চুক্তির নোটিশ পাঠানো হয়। নূর স্বাক্ষর করতে অস্বীকার করায় ওয়ারিয়র্স সরাসরি লিগ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছিল।

আইএলটি শৃঙ্খলা কমিটি নূরকে ২০ মাসের নিষেধাজ্ঞার সুপারিশ করে। কিন্তু চুক্তি সাক্ষর করার সময় আফগান স্পিনার অপ্রাপ্তবয়স্ক হওয়ার ৮ মাসের শাস্তি কমানো হয়েছে। অর্থাৎ ১২ মাসের বা ১ বছরের নিষেধাজ্ঞা দিয়েছে আইএলটি কর্তৃপক্ষ। ওয়ারিয়র্সের হয়ে সাত ম্যাচে চারটি উইকেট নিয়েছিলেন নূর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীরা কেউ অটোপাসের দাবিতে রাজপথে নামেনি: নাসীরুদ্দীন পাটওয়ারী

ক্যাম্পাসে ফেরার পথে ছিনতাইয়ের শিকার যবিপ্রবি ছাত্রী

নবাবগঞ্জে মহিলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন ঢাকা

১৮ জুলাই: অভ্যুত্থানের প্রথম বিজয় এসেছিল বরিশাল বিশ্ববিদ্যালয়ে

বরিশালে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ শনিবার

ঝিনাইদহে ওসির সামনে ২ সাংবাদিকের ওপর হামলা

আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে দামী

কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নতুন সভাপতি সাঈদ-সম্পাদক জসিম

জুলাই আন্দোলনের কৃতিত্ব নিয়ে রাজনীতি নয়: ডা. জাহিদ

ভাড়া বাসা থেকে নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

১০

যমুনার পানি বৃদ্ধি: আমনের বীজতলা তলিয়ে বিপাকে কৃষক

১১

আই হ্যাভ এ প্ল্যান: লেবারের নতুন নেতা অ্যান্ডি বার্নহাম

১২

বগুড়ায় পরীক্ষা শুরুর ২২ মিনিট পর প্রশ্ন বিতরণ, এসিল্যান্ড প্রত্যাহার

১৩

কারাগারের দেয়াল টপকে পালালেন আসামি

১৪

শিশুর পা মুচড়ে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত সেই চাচি গ্রেপ্তার

১৫

সুব্রত বাইনের ‘সেকেন্ড ইন কমান্ড’ বাপ্পি গ্রেপ্তার

১৬

আইনমন্ত্রীর পরিচয়ে প্রতারণা করতেন আতিয়ার

১৭

ট্রেনের ছাদ থেকে নামতে গিয়ে পা পিছলে পর্যটকের মৃত্যু

১৮

মিটফোর্ড বিতর্কের কয়েক সপ্তাহ পর স্ত্রী-নবজাতককে হারালেন জবি ছাত্রদল নেতা 

১৯

কক্সবাজার সৈকতে হঠাৎ আঘাত হানল টর্নেডো

২০
X