স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:০৩ পিএম
অনলাইন সংস্করণ

রাঁচিতে জয়ের পথে ভারত

ছবি : সংগৃহীত
রাঁচিতে জয়ের পথে ভারত

প্রথম ইনিংসে ৪৬ রানের লিড পেয়েও ভারতকে বড় টার্গেট দিতে পারেনি ইংল্যান্ড। রাঁচি টেস্টে দ্বিতীয় ইনিংসে অশ্বিনের ঘূর্ণিতে মাত্র ১৪৫ রানে গুটিয়ে যায় ইংলিশরা। জয়ের জন্য ১৯২ রান তাড়া করতে নেমে উইকেট না হারিয়ে ৪০ রান তুলেছে স্বাগতিকরা। রোববার (২৫ ফেব্রুয়ারি তৃতীয় দিনের শুরুতে ভারতকে ৩০৭ রানে অলআউট করে ইংল্যান্ড। ৪৬ রানে এগিয়ে দ্বিতীয় ইনিংসে ১৪৫ রানে অলআউট হয় ইংলিশরা। জয়ের লক্ষ্যে নেমে বিনা উইকেটে ৪০ রানে চতুর্থ দিন শেষ করেছে ভারত। পঞ্চম ও শেষ দিনে আর ১৫২ রান করতে হবে রোহিত শর্মার দলের। রোহিত ২৪ ও জযসওয়াল ১৬ রানে অপরাজিত আছেন।

চতুর্থ দিনে রাঁচি টেস্টে মোট উইকেট পড়েছে ১৩টি। এর মধ্যে ১২টিই শিকার করেছেন দুই দলের স্পিনাররা। ইংল্যান্ডের ১০টি উইকেটের অশ্বিন ৫টি, কুলদিপ যাদব ৪টি ও রবীন্দ্র জাদেজা একটি নেন। টেস্টে ৩৫তমবার পাঁচ উইকেট শিকার করলেন অশ্বিন। এদিন অনীল কুম্বলের সমান ৩৫বার পাঁচ উইকেট নেওয়ার সজির গড়লেন ডানহাতি অফস্পিনার।

দ্বিতীয় ইনিংসের শুরুটা মোটেও ভালো হয়নি ইংল্যান্ডের। পঞ্চম ওভারে টানা ২ বলে বেন ডাকেট ও ওলি পোপকে ফেরান রবিচন্দ্রন অশ্বিন। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান জো রুট ১১ রানে ফিরে যান। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৬০ রান করেন ওপেনার জ্যাক ক্রলি। ৭৬ বলে ১৭ রান করেন বেন ফোকস। এ ছাড়া জনি বেয়ারেস্টো ফিরেছেন ৩০ রানে। শেষ পর্যন্ত ৫৩.৫ ওভারে ১৪৫ রানে অলআউট হয় ইংল্যান্ড।

জয়ের জন্য ১৯২ রান তাড়া করতে নেমে দারুণ শুরু পেয়েছেন অধিনায়ক রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল। ৮ ওভারে বিনা উইকেটে অবিচ্ছিন্ন ৪০ রান তোলে ভারত। এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিততে ১০ উইকেট হাতে রেখে স্বাগতিকদের প্রয়োজন ১৫২ রান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুবদল নেতা সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

প্রায় ৫০ বছর পর ভিসা ফি পাঁচ গুণ বাড়াল জাপান

বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল ব্রাজিল সমর্থকরা

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

১০

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

১১

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

১২

যুক্তরাষ্ট্রের কয়েক ডজন প্রতিষ্ঠানের ওপর বাণিজ্যিক বিধিনিষেধ চীনের

১৩

বিক্রয় উৎকর্ষতায় সম্মাননা পেলেন এসএ গ্রুপের সেরা পরিবেশক ও বিক্রয়কর্মীরা

১৪

আটবার ঘর তুলেছি, পদ্মায় সব নিয়ে গেল

১৫

হরমুজ প্রণালি ও লেবানন নিয়ে নতুন দফারফা

১৬

নতুন কর্মসূচি ঘোষণা দিল ১১ দলীয় জোট

১৭

চাকরি দিচ্ছে হীড বাংলাদেশ, ৫০ বছরেও আবেদন

১৮

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায় ৩০ জুন

১৯

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

২০
X