সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস নিয়ে
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

এশিয়া কাপে বাংলাদেশকে নিয়ে অশ্বিনের বিস্ফোরক মন্তব্য

রবিচন্দ্রন অশ্বিন। ছবি : সংগৃহীত
রবিচন্দ্রন অশ্বিন। ছবি : সংগৃহীত

এশিয়া কাপ ২০২৫ শুরু হতেই বিতর্ক। মহাদেশীয় এই আসরে প্রতিযোগিতার মান নিয়ে প্রশ্ন তুললেন ভারতের সাবেক তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। নিজের ইউটিউব চ্যানেলে খোলামেলা বিশ্লেষণে তিনি বলেন, এ টুর্নামেন্টে ভারতের আসলে কোনো প্রতিদ্বন্দ্বী নেই। এমনকি সরাসরি মন্তব্য করেন— ‘বাংলাদেশ নিয়ে তো বলার মতো কিছুই নেই।’

অশ্বিন মনে করেন, বর্তমান ফরম্যাটে এশিয়া কাপ প্রতিযোগিতাহীন হয়ে পড়েছে। তার মতে, ‘দক্ষিণ আফ্রিকাকে অন্তর্ভুক্ত করা যায়। আফ্রো-এশিয়া কাপ করলে অন্তত প্রতিদ্বন্দ্বিতা হবে। না হলে ভারতের ‘এ’ দল খেলালেও বেশি প্রতিযোগিতা পাওয়া যাবে বাংলাদেশকে খেলানোর থেকে।’

ভারত সম্প্রতি শেষ ২০টি টি-টোয়েন্টির মধ্যে ১৭টিতে জয় পেয়েছে। ২০২৪ সালের বিশ্বকাপ জয়ের পর থেকেই তারা দুর্দান্ত ছন্দে আছে। এ কারণেই অশ্বিন মনে করেন, এশিয়া কাপ জয় ভারতের কাছে কেবল আনুষ্ঠানিকতা মাত্র।

তিনি যোগ করেন, ‘আফগানিস্তানের বোলারদের কথা সবাই বলে। কিন্তু ভারত যদি ১৭০+ রান তুলে, তাদের ব্যাটিং দিয়ে কে সেটা তাড়া করবে? কোনো সম্ভাবনাই নেই।’

প্রাক্তন অফ-স্পিনারের আশা, কোনোভাবে যেন অন্য কোনো দল শিরোপা জিতে নেয়। তার ভাষায়, ‘কেউ যদি হঠাৎ চ্যাম্পিয়ন হয়, তাহলেই এশিয়া কাপে প্রতিযোগিতা ফিরবে। নাহলে এটি কেবল একতরফা টুর্নামেন্ট।’

যদিও আশ্বিনের দাবির সঙ্গে একমত নন বর্তমান খেলোয়াড়রা। ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব বলেছেন, ‘আমরা কেবল পরিকল্পনা বাস্তবায়নে মন দিচ্ছি। প্রতিটি দল এখানে প্রতিদ্বন্দ্বিতা করতে এসেছে।’

অন্যদিকে পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা জানিয়েছেন, ‘টি-টোয়েন্টি অনিশ্চয়তার খেলা। এক-দুটি পারফরম্যান্স ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। কেউ কাউকে হালকাভাবে নিচ্ছে না।’

বুধবার দুবাইয়ে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে নিজেদের অভিযান শুরু করবে ভারত। তবে অশ্বিনের এই মন্তব্য ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১০

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১১

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১২

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৩

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৪

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৫

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৬

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৭

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৮

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৯

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

২০
X