স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ০১:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশকে কটাক্ষ করা সেই ভারতীয় ক্রিকেটারকে দলে নিল না কেউ

রবিচন্দ্রন অশ্বিন। ‍ছবি : সংগৃহীত
রবিচন্দ্রন অশ্বিন। ‍ছবি : সংগৃহীত

ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির (আইএল টি-টোয়েন্টি) নিলামে নিজেই নিজের দাম সবচেয়ে বেশি ধরেছিলেন। ভেবেছিলেন তাকে দলে ভেড়াতে হুমড়ি খেয়ে পড়বে দলগুলো। কিন্তু শেষ পর্যন্ত দলই পেলেন না রবিচন্দ্রন অশ্বিন। ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট ও আইপিএল থেকে অবসরের পর বিদেশের লিগে খেলতে চেয়েছিলেন তিনি; কিন্তু নিলাম শেষে আইএল টি-টোয়েন্টিতে আর খেলার ইচ্ছে ‍পূরণ হলো না অশ্বিনের।

নিলামে ভারতের এই স্পিনারের ন্যূনতম মূল্য ছিল ১ কোটি টাকা। সেটাই সবচেয়ে বেশি। অশ্বিনের নাম ঘোষণার পর দেখা যায়, কোনো দল তাকে কিনতে আগ্রহ দেখাচ্ছে না। শেষ পর্যন্ত দল পাননি তিনি। একই অবস্থা হয়েছে ইংল্যান্ডের সাবেক পেসার জেমস অ্যান্ডারসন ও পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির। তারাও কোনো দল পাননি।

চলতি বছরই আন্তর্জাতিক ক্রিকেট ও আইপিএল থেকে অবসর নিয়েছেন অশ্বিন। তামিলনাড়ু প্রিমিয়ার লিগে অবশ্য খেলেছেন তিনি। আইএল টি-টোয়েন্টিতে সুযোগ না পেলেও বিদেশের লিগে খেলা আটকাচ্ছে না অশ্বিনের। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে সিডনি থান্ডার দলে ভিড়িয়েছে এই স্পিনারকে।

উল্লেখ্য, ভারতের সাবেক এই অফস্পিনার এশিয়া কাপ নিয়ে খোলামেলা আলোচনা করতে গিয়ে বাংলাদেশকে চরম কটাক্ষ করেন। ভারত যে কত বড় দল, সেই প্রসঙ্গ টানতে গিয়েই অশোভন অনেক কথা বলেন তিনি।

বাংলাদেশকে কটাক্ষ করে অশ্বিন সরাসরি বলেন, ‘আমরা তো বাংলাদেশ নিয়ে একটুও কথা বলি না। কারণ ওদের নিয়ে বলার মতো কিছু নেই। এরা আসলে কীভাবে ভারতের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে?’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১১

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১২

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৩

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৪

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৫

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৬

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

১৭

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১৮

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১৯

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

২০
X