স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ জুলাই ২০২৩, ০৯:১৫ পিএম
অনলাইন সংস্করণ

বিরল রেকর্ডে নাম তুললেন সাকিব

সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত
সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

সাকিব আল হাসান যেন মাঠে নামেনই রেকর্ড ভাঙতে-গড়তে। প্রত্যেক সিরিজেই নতুন রেকর্ডে নিজের নাম লেখান ওয়ানডে ও টি-টোয়েন্টির এক নম্বর অলরাউন্ডার। মঙ্গলবার আফগানিস্তানের বিপক্ষে দারুণ এক রেকর্ড গড়েছেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক।

আফগানিস্তানের বিপক্ষে ১২৭ রানের জবাবে ব্যাট করছিলেন সাকিব। ম্যাচের তখন ১৪.২ ওভারের খেলা চলছিল। আফগান পেসার আবদুল রহমানের অফ স্টাম্পের বাইরে খাটো লেংথের বল স্কয়ার কাট করেন সাকিব। আফগান উইকেটকিপার রহমানউল্লাহ গুরবাজের ডাইভ দিলেও বল পাশ দিয়ে চলে যায় বাউন্ডারিতে। তাতে ২৯ রানে পৌঁছানোর মধ্য দিয়ে দারুণ এক মাইলফলক ছুঁয়েছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ন্যূনতম ১৪ হাজার রান এবং ৬০০ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন সাকিব।

মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাঠে নামার আগে আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে সাকিবের মোট রান ছিল ১৩ হাজার ৯৭১। এর মধ্যে টেস্টে ৪ হাজার ৪৫৪, ওয়ানডেতে ৭ হাজার ১৭২ এবং টি-টোয়েন্টিতে ২ হাজার ৩৪৫। ১৪ হাজার রানের মাইলফলক ছুঁতে আর ২৯ রান দরকার ছিল সাকিবের। ইনিংসের ১৫তম ওভারে প্রথম খেলোয়াড় হিসেবে নতুন রেকর্ডের জন্ম দেন বাংলাদেশ তারকা।

আন্তর্জাতিক ক্রিকেটে ন্যূনতম ১২ ও ১৩ হাজার রান এবং ৬০০ উইকেট শিকারের রেকর্ডেরও জন্ম দিয়েছেন সাকিব। তবে ন্যূনতম ৫০০ উইকেট ও ১১ হাজার রানের ‘ডাবল’ ক্লাবে শুধু জ্যাক ক্যালিস, শহীদ আফ্রিদি আর সাকিবই ছিলেন। ২০২১ সালের ১৬ জুলাই জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে ক্যালিসের ৫৭৭ উইকেট টপকে যান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব।

তবে ন্যূনতম ১২ হাজার, ১৩ হাজার, ১৪ হাজার রান এবং ৬০০ উইকেটের ‘ডাবল ক্লাবে’ সাকিবই একমাত্র খেলোয়াড়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X