ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৩ মার্চ ২০২৪, ০৮:২৯ পিএম
অনলাইন সংস্করণ

হাসারাঙ্গাকে ছাড়াই দল জিতবে বলে বিশ্বাস লঙ্কান কোচের  

ক্রিস সিলভারউড । ছবি : সংগৃহীত
ক্রিস সিলভারউড । ছবি : সংগৃহীত

সোমবার (৪ মার্চ) সিলেটে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে মাঠে নামবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। সেই উপলক্ষে স্টেডিয়ামের সাথের লাক্কাতুড়া চা বাগানে টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং লঙ্কান অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা। তবে প্রথম দুই ম্যাচে নিষেধাজ্ঞায় থাকায় এই অলরাউন্ডারকে পাচ্ছে না শ্রীলঙ্কা।

স্বাভাবিকভাবেই ম্যাচের আগের দিনের সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কার কোচ ক্রিস সিলভারউডের উত্তর দিতে হল এই প্রসঙ্গে। তিনি বলেন, ‘ওয়ানিন্দু দুই ম্যাচ খেলতে পারবে না। এটা আমাদের মেনে নিয়েই এগোতে হবে। সে তার শাস্তি মেনে নিয়েছে, আমাদের এখন তাকে ছাড়াই খেলতে হবে। তার জায়গায় যে সুযোগ পাবে, তার জন্য নিজেকে প্রমাণের মঞ্চ। বিশ্বকাপের আগে এটা সুবর্ণ সুযোগ। আর হাসারাঙ্গা ছাড়াও আমরা ফেভারিট বলে মানি আমি।’

হাসারাঙ্গা ছাড়াও লঙ্কানরা এই সিরিজে পাচ্ছে না পাথুম নিশাঙ্কাকেও। সিলভারউড নিশাঙ্কাকে নিয়ে বলেন, ‘গত ৭-৮ মাস ধরে শ্রীলঙ্কার টপ অর্ডারে পাথুম নিশাঙ্কা ভীষণ কার্যকরী। তার না থাকা বড় ক্ষতি। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে তার দারুণ কিছু ইনিংস আমরা দেখেছি। তাকে আবারও দলে ফিরে পেতে মুখিয়ে আছি। তবে কোনো ক্রিকেটারের অনুপস্থিতি মানেই কিন্তু অন্য ক্রিকেটারের গেম টাইম পাওয়া।’

অবশ্য দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় না থাকলেও সিলভারউড চিন্তিত নন। দল নিয়ে তিনি বলেন, ‘সিনিয়র ও জুনিয়র ক্রিকেটারদের নিয়ে একটা ভালো কম্বিনেশন জরুরি। আমাদের দলে ম্যাথিউসও আছে আবার একদম তরুণ ক্রিকেটারও আছে। ব্যাপারটা এক্সাইটিং।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির চেয়ারম্যানের স্বাক্ষাৎ চান যুবদলের পদবঞ্চিতরা 

যুদ্ধবিরতি লঙ্ঘন করলে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি আইআরজিসির 

জাতীয় পর্যায়ে স্টার্টআপ ও বিজ্ঞান প্রদর্শনী শুরু

১৮ লাখ টাকা খোয়ালেন কিশোরগঞ্জের রফিকুল / ইতালি পাঠানোর নামে লিবিয়ায় নিয়ে বিক্রি

হিজবুল্লাহ যোদ্ধার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ইসরায়েলি সেনা নিহত

লড়াই করেও দক্ষিণ আফ্রিকার কাছে হারল বাংলাদেশ

দেশের পরিবর্তনের সম্ভাবনাকে গলা টিপে হত্যা করেছেন ইউনূস : রাশেদ খান

‘লটকনের রাজধানী’ নরসিংদী / বাম্পার ফলনে চাষিদের মুখে ফুটেছে স্বস্তির হাসি

লেবানন থেকে ইসরায়েলের সেনা প্রত্যাহারের সময়সূচি চায় ইরান 

ব্রাজিলের ক্লাবে ফেরার ইঙ্গিত দিলেন আর্জেন্টিনার ফুটবলার

১০

জাতীয় ছাত্রশক্তির নেতাদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

১১

পর্দার গল্পে নিজের জীবনের ছায়া, আবেগে ভেঙে পড়লেন মিম

১২

২৪ ঘণ্টার ২২ ঘণ্টাই লোডশেডিং, বিপর্যস্ত জনজীবন

১৩

এবার নিজেদের ‘বেঞ্চ পাওয়ার’ দেখালেন স্কালোনি

১৪

আর্জেন্টিনার একনিষ্ঠ সমর্থক ভাইরাল আজাদ মেম্বার গ্রেপ্তার

১৫

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধাপরাধের বিচার নিশ্চিত করার নির্দেশ মোজতবা খামেনির

১৬

আষাঢ়ের আবহে ‘মেঘ’ নিয়ে ফিরল কোক স্টুডিও বাংলা

১৭

সুইমিংপুল নেই, তবু আন্তঃবিশ্ববিদ্যালয় সাঁতারে চ্যাম্পিয়ন যবিপ্রবির মেয়েরা

১৮

স্কুল ফিডিংয়ের ডিম-পাউরুটি আত্মসাৎ: সেই প্রধান শিক্ষিকাকে তলব

১৯

বিএফএর ‘একতরফা’ নির্বাচন বন্ধ করে আহ্বায়ক কমিটি গঠনের দাবি

২০
X