স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ০৮:৫২ পিএম
অনলাইন সংস্করণ

তারকা অলরাউন্ডারকে নিয়েই এশিয়া কাপের জন্য লঙ্কানদের দল ঘোষণা

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড । গ্রাফিক্স : কালবেলা
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড । গ্রাফিক্স : কালবেলা

সংযুক্ত আরব আমিরাতে আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপ ২০২৫। টুর্নামেন্টের জন্য বৃহস্পতিবার ১৬ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। সর্বশেষ আসরের রানার্সআপদের এবারের আসরে নেতৃত্ব দেবেন ব্যাটিং অলরাউন্ডার চরিথ আসালাঙ্কা।

ঘোষিত দলে ফিরেছেন দলের তারকা অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে তাকে রাখা হয়নি, যা নিয়ে তার ফিটনেস নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। জুলাইয়ে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার পর থেকে মাঠের বাইরে ছিলেন তিনি। ফলে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে তাকে না রাখায় এশিয়া কাপে অংশ নেওয়া নিয়েও প্রশ্ন উঠেছিল। তবে শেষ পর্যন্ত দল ঘোষণার সঙ্গে সঙ্গে তার ফেরার খবর নিশ্চিত হলো।

হাসারাঙ্গা দলে ফিরেছেন নবীন স্পিনার বিশেন হালাম্বাগে অলরাউন্ডার দুশান হেমান্থার পরিবর্তে। বাকি স্কোয়াডে আর কোনো পরিবর্তন হয়নি।

এবারের এশিয়া কাপে গ্রুপ ‘বি’-তে রয়েছে শ্রীলঙ্কা। ১৩ সেপ্টেম্বর আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশকে দিয়ে শুরু হবে তাদের মিশন। এরপর গ্রুপ পর্বে ১৫ সেপ্টেম্বর হংকং এবং ১৮ সেপ্টেম্বর আফগানিস্তানের মুখোমুখি হবে তারা।

শ্রীলঙ্কার এশিয়া কাপ দল:

চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, নুয়ানিদু ফার্নান্ডো, কামিন্দু মেন্ডিস, কামিল মিশারা, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুর্নিত ভেল্লালাগে, চামিকা করুণারত্নে, মাহিশ থিকশানা, দুশমন্থ চামিরা, বিনুরা ফার্নান্ডো, নুয়ান তুশারা ও মাথিশা পাথিরানা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন উড়োজাহাজ কিনছে আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ

চট্টগ্রামজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা

গাজায় শৌচাগার সংকটে মানবেতর জীবন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চমেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

‘শুধু ফাঁসির আদেশ দিলেই হবে না, কার্যকরও করতে হবে’

পল্লবীর সেই ধর্ষণ ও হত্যা মামলা : আদালতে যা প্রমাণিত হলো

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / রায়ের পর কাঁদছেন স্বপ্না, নির্বাক সোহেল

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় পড়া চলছে

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আদালত প্রাঙ্গণে যেসব দাবি জানাচ্ছেন রায় শুনতে আসা মানুষ

১০

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

১১

শাপলা চত্বর হত্যা মামলা / দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

১২

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

১৩

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

১৪

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

১৫

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

১৬

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১৭

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

১৮

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

১৯

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

২০
X