স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৩, ০৪:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

জার্সি থেকে উধাও ভারতের নাম! 

ভারতের নতুন জার্সি নিয়ে হচ্ছে সমালোচনা । ছবি : সংগৃহীত
ভারতের নতুন জার্সি নিয়ে হচ্ছে সমালোচনা । ছবি : সংগৃহীত

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২০২৫ মৌসুমের নিজেদের প্রথম ম্যাচে আজ বুধবার (১২ জুলাই) মাঠে নামছে ভারত। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচ দিয়েই ভারতের নতুন টেস্ট জার্সির অভিষেক হচ্ছে। তবে এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে সেই জার্সি নিয়ে চলছে তীব্র সমালোচনা।

জুন মাসের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতীয় দলের জার্সিতে কোনো স্পন্সরের নাম ছিল না। আগের স্পন্সর বাইজু অ্যাপের সঙ্গে বিসিসিআইর চুক্তি শেষ হয়েছিল মার্চ মাসে। তার পর আর কোনো নতুন স্পন্সরের সঙ্গে চুক্তিবদ্ধ হয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। তাই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতীয় দল স্পন্সর ছাড়াই খেলেছিল।

এরপর নতুন স্পন্সর হিসেবে বেছে নেওয়া হয়েছে ড্রিম ইলেভেনকে। ১ জুলাই বিসিসিআই ড্রিম ইলেভেনের সঙ্গে চুক্তির কথা আনুষ্ঠানিকভাবে জানায়। ফলে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বিরাট কোহলি, রোহিত শর্মাদের স্পন্সরের নাম সংবলিত জার্সিতে দেখা যাবে। তবে সমস্যা হলো, স্পন্সরের নাম থাকলেও ভারতীয় দলের ক্রিকেটারদের জার্সি থেকে দেশের নামই উধাও হয়ে গেছে।

বিরাট কোহলি, রোহিত শর্মারা জার্সি পড়ে যে ছবি পোস্ট করেছেন তা নিয়ে রীতিমতো বিতর্ক শুরু হয়েছে। নতুন জার্সিতে দেশের নামের জায়গায় ড্রিম ইলেভেন লেখা দেখে তীব্র সমালোচনার ঝড় বয়ে চলছে।

বিশেষ করে সাদা জার্সিতে একটি ক্রিকেট গেমিং অ্যাপের লাল লোগো বেশিরভাগ ভক্তের কাছেই অত্যন্ত দৃষ্টিকটূ লেগেছে বলে দাবি করা হয়েছে। যে কারণে ক্ষোভ উগরে দিয়েছেন অনেকেই। ভারতের এক ভক্ত দাবি করেছেন, ‘টাকার জন্য দেশের নামই মুছে দিল বিসিসিআই।’ কেউ আবার লিখেছেন, ‘ভারতের হয়ে খেলবে নাকি ড্রিম ইলেভেনের হয়ে?’

বিসিসিআইয়ের সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার অ্যাকাউন্টে ভারতীয় ক্রিকেটারদের জার্সি পরে ফটোশ্যুটে অংশ নিতে দেখা যায়। সেখানেও ভক্তদের অনেকে সমালোচনা করে মন্তব্য লেখেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে ৫৪টি হারানো মোবাইল ফোন উদ্ধার

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

১০

ডিবির হাতে গ্রেপ্তার ভাইরাল সেই রুনা 

১১

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

১২

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

১৩

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

১৪

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

১৫

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

১৬

নিবন্ধন পেল বাংলা পোস্ট

১৭

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

১৮

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

১৯

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

২০
X