বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৩ জুলাই ২০২৩, ০৩:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

রাজশাহীতে আবারও গড়াচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ

রাজশাহী শহীদ এ এইচ এম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়াম। পুরোনো ছবি
রাজশাহী শহীদ এ এইচ এম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়াম। পুরোনো ছবি

রাজশাহীর মাঠে আবারও গড়াচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ। রাজশাহীর শহীদ এ এইচ এম কামরুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ ও সাউথ আফ্রিকা অনূর্ধ্ব ১৯-এর মধ্যে চলমান পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচ এই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

শুক্রবার (১৪ জুলাই) সকাল ৯টায় শুরু হবে ম্যাচ। শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৭ জুলাই। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছে বিসিবি। এরই মধ্যে রাজশাহীতে পৌঁছেছে বাংলাদেশ ও সাউথ আফ্রিকার যুবারা। বৃহস্পতিবার সকালে অনুশীলন করে সাউথ আফ্রিকা দল। সাড়ে ১২টায় মাঠে প্র্যাকটিস করে বাংলাদেশ দল।

রাজশাহী শহীদ এ এইচ এম কামারুজ্জামান স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার আরেফিন ইসলাম বলেন, খুলনায় তিন ম্যাচ খেলার পর বাংলাদেশ ও সাউথ আফ্রিকার যুবারা রাজশাহীর মাঠে দুটি ম্যাচ খেলবে। ৫ ম্যাচ সিরিজের শেষ দুই ম্যাচ এখানে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট বলেন, রাজশাহীতে এর আগেও একটি আন্তর্জাতিক ম্যাচ হয়েছে। আবারও দুটি ম্যাচ হতে যাচ্ছে। রাজশাহীতে খেলা অব্যাহত হলে তরুণ খেলোয়াড়দের আগ্রহ বাড়বে।

এদিকে খেলাকে কেন্দ্র করে রাজশাহীর শহীদ এ এইচ এম কামরুজ্জামান বিভাগীয় স্টেডিয়াম ও খেলোয়াড়দের হোটেলগুলোতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন করা হয়েছে বিশেষায়িত ফোর্স সিআরটি।

বিষয়টি নিশ্চিত করে রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার রফিকুল আলম বলেন, বাংলাদেশ ও আফ্রিকার খেলা কেন্দ্র করে মাঠে ও এর বাইরে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এর আগে ১৭ বছর পর চলতি বছরের মে মাসে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ ও পাকিস্তান দলের খেলার মাধ্যমে রাজশাহীতে গড়ায় আন্তর্জাতিক ম্যাচ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১০

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১১

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১২

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৩

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৪

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৫

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৬

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৭

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৮

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

২০
X