স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৪, ০৩:১৫ পিএম
আপডেট : ১৬ মার্চ ২০২৪, ০৩:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

বাজে পারফরম্যান্সের কারণে দল থেকে বাদ লিটন

লিটন দাস । ছবি : সংগৃহীত
লিটন দাস । ছবি : সংগৃহীত

একসময় বাংলাদেশ জাতীয় দলের অপরিহার্য অংশ হিসেবেই ভাবা হতো বাংলাদেশের ওপেনিং ব্যাটার লিটন কুমার দাসকে। তবে সাম্প্রতিক সময়ে প্রতিভাবান এই ব্যাটার যেন নিজেকে হারিয়ে ফেলেছেন পুরোপুরি। টাইগারদের শ্রীলঙ্কার সাথে চলমান সিরিজেও পুরোপুরি ব্যর্থ তিনি। প্রথম দুই ওয়ানডেতে সর্বসাকুল্যে তার ব্যাট থেকে এসেছে মোট শূন্য রান। যার ফলস্বরূপ সিরিজের শেষ ওয়ানডে থেকে বাদ দেওয়া হয়েছে তাকে।

লিটন পারফরম্যান্সজনিত কারণে সর্বশেষ ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বাদ পড়েছিলেন। প্রায় দুই বছর পর আবারও একই অভিজ্ঞতার মুখোমুখি হলেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডের ১৫ জনের দল থেকে বাদ দেওয়া হয়েছে তাকে। তার জায়গায় ওয়ানডে দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন প্রতিভাবান ব্যাটার জাকের আলী অনিক।

লিটন শনিবার (১৬ মার্চ) বিকেলেই ঢাকা চলে যাচ্ছেন। ঢাকা থেকে জাকেরেরও আজই চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা।

লঙ্কানদের বিপক্ষের প্রথম দুই ওয়ানডেতে যথাক্রম প্রথম ও তৃতীয় বলে ডাক মেরে আউট হন তিনি। লিটনের বাজে এই ফর্মের কারণে নির্বাচকদের মনে হয়েছে তাকে আপাতত দলের সঙ্গে রাখার দরকার দেখেছেন না। নির্বাচক কমিটির লিটনকে সরাসরিই জানিয়ে দেওয়া হয়েছে বাজে পারফরম্যান্সের কারণে বাদ পড়েছেন তিনি।

লঙ্কানদের সঙ্গের ওয়ানডে সিরিজের আগেও ব্যর্থতার মধ্যেই ছিলেন তিনি। তিন সংস্করণ মিলিয়ে লিটন সর্বশেষ ফিফটি পেয়েছেন গত বছর অক্টোবরে অনুষ্ঠিত বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচে। সর্বশেষ ১৪ ইনিংসেও কোন পঞ্চাশোর্ধ ইনিংস আসেনি তার ব্যাট থেকে।

অন্যদিকে জাকের সদ্য সমাপ্ত লঙ্কানদের সঙ্গে টি-২০ সিরিজ বাদেও ঢাকা প্রিমিয়ার লিগ ও বিপিএলে তার ব্যাটিং দিয়ে মুগ্ধতা ছড়িয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনেজুয়েলায় ভূমিকম্পে বহু হতাহতে প্রধানমন্ত্রীর শোক

দেশের ৬ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টির আশঙ্কা

বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা, বাদ পড়ল কারা

সামান্য ভুলেই বাতিল হতে পারে ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন

ধর্ম নিয়ে ব্যবসা নয়, সম্প্রীতির বাংলাদেশ চাই: সংসদে ফজলুর রহমান

পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে পিটিয়ে হত্যা

‘হৃদপিণ্ড ধুকধুক করে কাঁপছিল’

আশুরার দিন এশিয়ার দেশে ভূমিকম্প, কেঁপে উঠল বিস্তীর্ণ এলাকা

ঐতিহাসিক হোসেনি দালান থেকে তাজিয়া মিছিল শুরু

বিসিবিতে অর্থায়ন স্থগিত চান বুলবুল, আইসিসিতে দিলেন ১৪ পৃষ্ঠার চিঠি

১০

প্যারাগুয়ের জালে কোনো গোল না দিয়েও নকআউটে অস্ট্রেলিয়া

১১

বিশ্ব মাদকবিরোধী দিবস: টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি

১২

প্রথমার্ধে তুরস্কের বিপক্ষে ২-১ গোলে পিছিয়ে যুক্তরাষ্ট্র

১৩

শেষ মুহূর্তের গোলে তুরস্কের জয়, হেরেও নকআউটে যুক্তরাষ্ট্র

১৪

পবিত্র আশুরা উপলক্ষে মালদ্বীপে দোয়া-মিলাদ মাহফিল

১৫

ব্রাজিল ম্যাচের আগে আর্জেন্টিনাকে বিশ্বকাপের সেরা বললেন জাপান কোচ

১৬

উন্নয়ন তহবিল থেকে ১০ শতাংশ কমিশন দাবি ইউপি সচিবের

১৭

চীনের প্রেসিডেন্টের সঙ্গে শুভেচ্ছা বিনিময় নিয়ে তারেক রহমানের পোস্ট

১৮

যুদ্ধের আবহে ইরান ও লেবাননে শোক ও প্রার্থনায় পবিত্র আশুরা পালন

১৯

ভেনেজুয়েলায় ধসে পড়ল বিলাসবহুল হোটেল, ভেতরে ছিলেন খেলোয়াড়দের স্বজনরা

২০
X