স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ মার্চ ২০২৪, ০২:২৮ এএম
অনলাইন সংস্করণ

‘ফিজ’ জাদুতে জয় দিয়ে আইপিএল শুরু চেন্নাইয়ের

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

এবারের আইপিএলের মিনি নিলামে অনেকটা সবাইকে অবাক করেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে কিনে নেয়। নিজেকে হারিয়ে খুঁজতে থাকা এই পেসার চেন্নাইকে কি দিতে পারবে এই নিয়েও সন্দেহ পোষণ করেন অনেকে। তবে প্রথম ম্যাচেই সবার সন্দেহ দূর করে দিলেন বাংলাদেশের কাটার মাস্টার। আইপিএলের প্রথম ম্যাচেই মুস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ে সহজ জয় দিয়েই এবারের আসর শুরু করল চেন্নাই।

শুক্রবার (২২ মার্চ) রাত সাড়ে ৮টায় আইপিএলের উদ্বোধনী ম্যাচে বিরাট কোহলি-ডু প্লেসিসের রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে ৬ উইকেটে হারিয়ে আসরের শুভ সূচনা করেছে টাইগার পেসার মুস্তাফিজুর রহমানের দল চেন্নাই সুপার কিংস।

চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে মুস্তাফিজের দশ বলে চার উইকেটের পরেও ১৭৩ রানের বড় সংগ্রহ পায় বেঙ্গালুরু। জবাবে ১৮.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় পায় চেন্নাই।

উদ্বোধনী ম্যাচে টস জিতে স্বাগতিকদের বিপক্ষে ব্যাটিংয়ে দারুন শুরু নিয়ে আসেন বেঙ্গালুরু দলপতি ফ্যাফ ডু প্লেসিস। শুরুতে কোহলিকে সঙ্গে নিয়ে দ্রুতগতিতে রান তুলতে থাকেন প্রোটিয়া এই ব্যাটার। ব্রেক থ্রুর অপেক্ষায় থাকা চেন্নাইকে প্রথম সাফল্য এনে দেন মুস্তাফিজ। ইনিংসের পঞ্চম ওভারে আক্রমণে এসেই মাত্র ৪ রানে দুই উইকেট নেন। ফাফ ডু প্লেসিকে (২৩ বলে ৩৫ রান) দিয়ে শুরু, এরপর ওই ওভারের শেষ ডেলিভারিতে ফেরান রজত পাতিদারকে (৩ বলে ০)।

পরের ওভারগুলোতে অবশ্য চেন্নাই দলপতি আর ফিজকে বোলিংয়ে আনেননি। দ্বাদশ ওভারে ফের আক্রমণে এসে আবারো হলুদ শিবিরে আনন্দের উপলক্ষ নিয়ে আসেন তিনি। ওই ওভারের দ্বিতীয় ডেলিভারিতেই ফেরান বেঙ্গালুরুর বড় ভরসা বিরাট কোহলিকে। দুই বল পর দারুণ স্লোয়ারে বোকা বানিয়েছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে।

শেষের দিকের ঝড়ে বেঙ্গালুরুকে বড় পুঁজি এনে দেন কার্তিক-রাওয়াত জুটি।

জবাবে রান তাড়ায় আগ্রাসী ব্যাটিং উপহার দেয় চেন্নাইও। রুতুরাজের সঙ্গে ওপেন করতে নামেন এই মৌসুম দিয়েই আইপিএলে অভিষেক হওয়া রাচিন রবীন্দ্র। দুজনের ঝড়ো সূচনায় দ্রুত রান তুলতে থাকে চেন্নাই।

দুজনই অবশ্য কাছাকাছি সময়ে উইকেট হারান। তবে উইকেট পরলেও প্রথমে রাহানে ও কনওয়ে এবং পরে জাদেজা ও দুবের দৃঢ়তায় চেন্নাইয়ের রানের গতি কমেনি। রাহানে ও কনওয়ে আউট হলেও জাদেজা ও দুবে দলকে জিতিয়েই ফেরত আসেন।

মুস্তাফিজ তার আইপিএল ক্যারিয়ারে সেরা বোলিংয়ের জন্য ম্যাচ সেরার পুরষ্কার পান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

ইরানের মতো লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

শেখ হাসিনার দেশে ফেরার জায়গা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

১০

ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ, সপ্তাহে ২দিন ছুটি

১১

সিলেটে গ্যাস সিলিন্ডার গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৩

১২

হরমুজ প্রণালির জাহাজগুলোকে যুক্তরাষ্ট্রের হুমকি, অভিযোগ ইরানের

১৩

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৪

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

১৫

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

১৬

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

১৭

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

১৮

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

১৯

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

২০
X