স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৪, ০৪:৩০ পিএম
আপডেট : ২৬ মার্চ ২০২৪, ০৪:৪০ পিএম
অনলাইন সংস্করণ

অবশেষে টেস্ট দলে সাকিব 

সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত
সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

লঙ্কানদের বিপক্ষে প্রথম টেস্ট চলার আগেই দেশের ক্রিকেটাঙ্গনে গুঞ্জন চলছিল যে ছুটি থাকলেও টেস্ট দলে ফিরছেন সাকিব আল হাসান। মুশফিকের চোটে সে ফেরাটা আরও আবশ্যিক হয়ে দাঁড়ায়। প্রথম টেস্টে শেষ পর্যন্ত সাকিবের ফেরা না হলেও দ্বিতীয় টেস্ট দিয়ে অবশেষে দলে ফিরলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। তাকে জায়গা করে দিতে টেস্ট না খেলেই বাদ পড়েছেন তাওহিদ হৃদয়।

এদিকে প্রথম টেস্টের দলে থাকলেও একাদশে জায়গা হয়নি পেসার মুশফিক হাসানের। বাঁ অ্যাঙ্কেলের ইনজুরিতে ছিটকে পড়েছেন তিনি। তার পরিবর্তে স্কোয়াডে এসেছেন হাসান মাহমুদ।

সাকিব দ্বিতীয় টেস্টে খেলতে চেয়েছেন, এই খবর আগেই নিশ্চিত করেছিলেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। প্রায় এক বছর বিরতির পর টেস্ট দলে ফিরছেন সাকিব। তারকা এই অলরাউন্ডার সর্বশেষ খেলেছিলেন ২০২৩ সালের এপ্রিলে মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টে।

আগামী ৩০ মার্চ থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। সিলেটে প্রথম টেস্টে লঙ্কানদের কাছে ৩২৮ রানের বড় ব্যবধানে হেরে ১-০তে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। এই সিরিজটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

বাংলাদেশ স্কোয়াড (দ্বিতীয় টেস্ট)

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন কুমার দাস, মুমিনুল হক, সাকিব আল হাসান, শাহাদাত হোসেন দিপু, মেহেদী হাসান মিরাজ, নাইম হাসান, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, নাহিদ রানা, হাসান মাহমুদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ষাটোর্ধ্ব লেডি বাইকারের 

ফুলবাড়ীতে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ, আটদিনে হাসপাতালে ভর্তি ৮৮

ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে ঢামেক প্রাঙ্গণে বৃক্ষরোপণ

সাতক্ষীরার জেলা প্রশাসকের বক্তব্য ‘বিকৃত প্রচারের’ অভিযোগ

কোরআনের আয়াত উদ্ধৃত করে সংসদে বিরোধীদের সমালোচনা করলেন এমপি

নদী তীরবর্তী মানুষের মাঝে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কোস্ট গার্ডের

অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় ‘থ্রিআর’ কৌশল নিয়েছে সরকার: অর্থমন্ত্রী

দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় বরাদ্দ সাড়ে ৪ কোটি টাকা

বিশ্বকাপের মাঝেই অবসর ভেঙে ফুটবলে ফিরলেন ব্রাজিলের রোনালদিনহো

লোডশেডিংয়ের ক্ষোভে বিদ্যুৎকর্মীকে অপহরণ করে মারধরের অভিযোগ

১০

দেশ এবার সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে: স্পিকার

১১

প্রবাসী কল্যাণমন্ত্রী / মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জুলাইয়ের মধ্যে আসতে পারে সুখবর

১২

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

১৩

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

১৪

মাজারের টাকা নিয়ে ডিসি সারওয়ারের কল রেকর্ড ভাইরাল

১৫

হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করল ওমান

১৬

ঘানা-ইংল্যান্ড ম্যাচের বিরতিতে কী ঘটেছিল?

১৭

গণমাধ্যমের পক্ষপাতহীন কর্মকাণ্ডের মাধ্যমে সংসদ মহিমান্বিত হবে : স্পিকার

১৮

চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে সড়কে মাছ ও বরফ ঢেলে জেলেদের প্রতিবাদ

১৯

ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ কে জিতবে, জানাল সুপারকম্পিউটার

২০
X