স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৪, ১০:৩৩ এএম
আপডেট : ২৭ মার্চ ২০২৪, ১১:৪৪ এএম
অনলাইন সংস্করণ

মান বাঁচানোর ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

একাদশে ফিরে শূন্য রানে আউট ওপেনার সুমাইয়া আক্তার। ছবি : সংগৃহীত
একাদশে ফিরে শূন্য রানে আউট ওপেনার সুমাইয়া আক্তার। ছবি : সংগৃহীত

প্রথম দুই ওয়ানডে হেরে অস্ট্রেলিয়ার কাছে তিন ম্যাচের সিরিজ হাতছাড়া হয়েছে বাংলাদেশের। ঘরের মাঠে হোয়াইটওয়াশ এড়িয়ে মান বাঁচানোর লড়াই নিগার সুলতানা জ্যোতিদের। কিন্তু তৃতীয় ওয়ানডের শুরুতে হোঁচট খেয়েছে স্বাগতিকরা। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ বুধবার (২৭ মার্চ) টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় অজি দলপতি অ্যালিসা হিলি। প্রথম দুই ওয়ানডেতে বাংলাদেশকে একশর নিচে বেঁধে রাখে অস্ট্রেলিয়া। হয়তো এবারও একই লক্ষ্য সফরকারীদের। সেই লক্ষ্যকে একধাপ এগিয়ে দেন বাংলাদেশের টপ অর্ডার। স্কোর বোর্ডের রান তোলার আগে সাজঘরে ফিরেন ওপেনার সুমাইয়া আক্তার। দলীয় ৮ রানে আউট হন অপর ওপেনার ফারজানা আক্তার (৫)। মুরশিদা খাতুন (৮), রিতু মণি (১) ও ফাহিমা খাতুন (০) দ্রুত সাজঘরে ফেরেন। ৩২ রানে ৫ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। এর আগে একটি পরিবর্তন নিয়ে এ ম্যাচে খেলতে নামে বাংলাদেশ। ওপেনার সোবহানা মোস্তারির পরিবর্তে একাদশে জায়গা পান সুমাইয়া আক্তার। আর অজিদের তাহলিয়া ম্যাকগ্রা ও মেগান শটের বদলে একাদশে ফিরেছেন গ্রেস হ্যারিস ও কিম গার্থ। দুই দলের একাদশ বাংলাদেশ : ফারজানা হক, সুমাইয়া আক্তার, মুর্শিদা খাতুন, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), ফাহিমা খাতুন, রিতু মনি, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, নাহিদা আক্তার, সুলতানা খাতুন ও মারুফা আক্তার। অস্ট্রেলিয়া : অ্যালিসা হিলি (অধিনায়ক), ফোবি লিচফিল্ড, এলিস পেরি, বেথ মুনি, অ্যানাবেল সাদারল্যান্ড, অ্যাশলে গার্ডনার, গ্রেস হ্যারিস, জর্জিয়া ওয়ারহ্যাম, সোফি মলিনিউ, অ্যালানা কিং ও কিম গার্থ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বদলে যাচ্ছে ২০০৬ সালের ভিসা নীতি

জনসম্মুখে আয়াতুল্লাহ আলি খামেনির কফিন উন্মোচন

দুই গোল খেয়ে সুইস-ঝড়ে বিপর্যস্ত আলজেরিয়া

চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটগ্রহণ শুরু

সতীর্থদের সঙ্গে তল্লাশির মুখে মেসিও, ব্যাগ থেকে লাইটার নিয়ে গেল পুলিশ

ফরিদপুরে একসঙ্গে ৫ সন্তানের জন্ম, মারা গেল ৪ জন

গভীর রাতে সড়কে ঝরল ২ যুবকের প্রাণ

বগুড়ায় ধর্ষণের অভিযোগে মাদ্রাসা সুপার গ্রেপ্তার

সুমাইয়ার কান্না থামাবে কে? 

পরীক্ষাকেন্দ্রের বাইরে তৈরি হচ্ছে শেড, শৃঙ্খলায় থাকছে স্কাউট-বিএনসিসি 

১০

ছুটির দিনে দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

১১

জয়ের পর ২১ নম্বর জার্সি তুলে রোনালদোর আবেগঘন শ্রদ্ধা

১২

নিজের অর্থ-সম্পদ দেখভাল করেন ছেলে এরিক, দাবি ট্রাম্পের

১৩

রাবিতে আবাসিকতা বাতিলের পরেও হলে থাকেন হল সংসদের ২ নেতা

১৪

বাবার কাঁধে চড়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে আফিয়া

১৫

টানা ৩০ মিনিটের বেশি বসে থাকলেই বাড়তে পারে ক্যানসারে মৃত্যুঝুঁকি

১৬

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ৮ দিন পর একজনকে জীবিত উদ্ধার

১৭

শেষ ষোলোয় রোনালদোদের প্রতিপক্ষ কারা, ফিরছে নেশনস লিগের সেই ফাইনাল

১৮

নতুন দায়িত্বে স্বরাষ্ট্র, পররাষ্ট্র, ডাক-টেলিযোগাযোগ, তথ্য ও আইনমন্ত্রী

১৯

৩ জুলাই / আজকের নামাজের সময়সূচি

২০
X