বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩১ মার্চ ২০২৪, ০৩:০৩ পিএম
আপডেট : ৩১ মার্চ ২০২৪, ০৩:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের ওপর বাড়ছে রানের চাপ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সিলেটে প্রথম টেস্টে ভরাডুবির পর চট্টগ্রামে বাংলাদেশের সামনে সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ। তবে বাংলাদেশ সেই চ্যালেঞ্জে ঠিক সুবিধা করতে পারছে না। প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও রান বন্যাই দেখছে সাগরিকার পিচ। যার ফলে শুরুর সেশনের মতো দ্বিতীয় সেশনও গিয়েছে সফরকারীদের পকেটে। প্রায় পাঁচশর ঘরে যাওয়া লঙ্কানদের রানের পাহাড় ক্রমেই বাড়ছে আর বাংলাদেশের ওপর বাড়ছে রানের চাপ।

রোববার (৩১ মার্চ) চট্টগ্রামের সাগরিকায় জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচের দ্বিতীয় দিনে ৭ উইকেটে ৪৭৬ রান ‍নিয়ে চা বিরতিতে গেঝে লঙ্কানরা। ক্রিজে গত টেস্টে দ্বিশতক হাকানো কামিন্দু মেন্ডিস অপরাজিত আছেন ৫৪ রানে। বাংলাদেশের অবশ্য এই সেশনে সাফল্য দুই উইকেট। একটি গেছে খালেদের পকেটে আরেকটি গেছে সাকিবের।

দ্বিতীয় সেশনে বাংলাদেশের সাফল্য অবশ্য আসে একেবারে খেলা শুরুর সঙ্গে সঙ্গেই। বিরতি থেকে ফিরেই বাংলাদেশকে উইকেট এনে দেন পেসার খালেদ আহমেদ। আগের ম্যাচে দ্বিশতক হাঁকানো ধনাঞ্জয়া ডি সিলভাকে লেগ বিভোরের ফাঁদে ফেলেন তিনি। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি লঙ্কান অধিনায়ক। শতক থেকে ৩০ রান দূরে আউট হন তিনি।

তবে তারপর উইকেট আসতে পারত পরের বলেই তবে আবারো সেই চিরচেনা বাজে ফিল্ডিং। বিস্ময়করভাবে স্লিপের তিন ফিল্ডারের সুযোগ নষ্টের খেসারত দিতে হলো খালেদকে। প্রবাথ জয়াসুরিয়ার ব্যাট ছুঁয়ে বল যায় প্রথম স্লিপ দাঁড়ানো নাজমুল হোসেন শান্তর হাতে। বল ফসকে ডানদিকে সরে যায়, দ্বিতীয় স্লিপে দাঁড়ানো ফিল্ডার শাহাদাত হোসেন দীপুর হাত থেকেও বল পিছলে যায়। তৃতীয় স্লিপে থাকা জাকির হাসান প্রাণপণে ডাইভ দিয়েছিলেন, কিন্তু বল তার নাগালের বাইরে ছিল। বিস্ময়করভাবে বেঁচে যাওয়া প্রবাথের ব্যাট থেকে আসে আরও ২২ রান।

শেষ পর্যন্ত ২৮ রানে প্রবাতকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন সাকিব। ততক্ষণে মেন্ডিস ও প্রবাথ মিলে খেলে ফেলেন ১৪০ বল, রান যোগ করেন ৬৫। এরমধ্যে আবারো অর্ধশতকও তুলে নিয়েছেন মেন্ডিস।

প্রবাথের উইকেট পতনের পর আরও এক বোলার ফার্নান্ডোকে নিয়ে সেশনের বাকি সময়টা পার করেন মেন্ডিস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টির পানিতে ঢেকে থাকা গর্তে অটোরিকশা উল্টে যুবকের মৃত্যু

খাগড়াছড়িতে নিম্নাঞ্চল প্লাবিত, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

কটিয়াদীতে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার

২০ জেলায় বৃষ্টি নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর

ইরানে দ্বিতীয় রাতের মতো হামলা চালাল যুক্তরাষ্ট্র, নতুন করে যুদ্ধ শুরু

বান্দরবান জেলা প্রশাসনে কর্মরতদের ছুটি বাতিল

সহকারী শিক্ষকদের পদোন্নতি নিয়ে মন্ত্রণালয়ের সুখবর

কুয়েতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, প্রতিহতের দাবি

চট্টগ্রাম বন্দরের দুই নিয়োগ পরীক্ষা স্থগিত

টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে প্লাবিত চট্টগ্রাম বন্দর ইয়ার্ড

১০

ইতিহাসের এই দিনে

১১

মুহুরী নদীর পানি বৃদ্ধি: ফের বাঁধ ভাঙার শঙ্কায় আতঙ্কে নদীতীরের মানুষ

১২

আজকের নামাজের সময়সূচি

১৩

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৪

বাউফলে অতিবর্ষণে সুলতানাবাদ সড়কের বেহাল অবস্থা

১৫

উখিয়ায় পৃথক স্থান থেকে দুটি বার্মিজ অজগর উদ্ধার, পরে অবমুক্ত

১৬

বগুড়ায় প্রশিক্ষণ এলাকা পরিদর্শনে সেনাপ্রধান

১৭

মাদক রাখতে বাঁধা দেওয়ায় ৬ জনকে কুপিয়ে জখম, আটক ১

১৮

স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদণ্ড

১৯

টেকসই ব্যাংকিং নিশ্চিতে ট্রেড ফাইন্যান্সের আধুনিকায়ন অপরিহার্য: বিআইবিএম

২০
X