কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জুন ২০২৫, ১০:৫৩ এএম
আপডেট : ০৮ জুন ২০২৫, ০১:০৫ পিএম
অনলাইন সংস্করণ

ঈদের দ্বিতীয় দিন কোন সময় পর্যন্ত কোরবানি করা যায়

ঈদের দ্বিতীয় দিন কোরবানি
কোরবানির পশুর হাট। ছবি : কালবেলা

পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিন আজ। এ দিনটি তথা ১১ জিলহজও ইসলামের অন্যতম সম্মানিত ও মর্যাদাপূর্ণ দিন। রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে নানা কারণে ঈদের দ্বিতীয় দিন কোরবানি করে থাকেন। এ দিন কোরবানির কোনো নির্ধারিত সময় আছে কি না বা এ বিষয়ে করণীয় কি তা নিয়ে ইসলামের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে।

হাদিসে ঈদুল আজহার প্রথম দিনকে সবচেয়ে মর্যাদাপূর্ণ বলা হয়েছে। এরপর দ্বিতীয় দিনের মর্যাদা। আব্দুল্লাহ ইবনে কুরত (রা.) থেকে বর্ণিত, আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, إِنَّ أَعْظَمَ الأَيَّامِ عِنْدَ اللَّهِ تَبَارَكَ وَتَعَالَى يَوْمُ النَّحْرِ ثُمَّ يَوْمُ الْقَرِّ

অর্থ : নিশ্চয় আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন হলো ইউমুন নহর তথা কুরবানির দিন। এরপর হলো পরবর্তী দিন তথা কুরবানির দ্বিতীয় দিন। (সুনানে আবু দাউদ : ১৭৬৫)

ঈদুল আজহার দ্বিতীয় দিনে সারাদিনই কোরবানি করা যায়। অর্থাৎ ফজরের পর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত এমনকি রাতেও কোরবানি দেওয়া যাবে। তবে যদি পশু যবাইয়ে ভুলের আশঙ্কা থাকে তাহলে রাতে কোরবানি করা অনুত্তম।

ইসলামি শরিয়তে, তিন দিন পর্যন্ত কোরবানি করা যায়। ১০ জিলহজ ঈদের নামাজ অনুষ্ঠিত হওয়ার পর থেকে শুরু করে জিলহজের ১২ তারিখ সূর্যাস্তের পূর্ব পর্যন্ত কোরবানির বিধান রয়েছে। তবে তৃতীয় দিন তথা ১২ জিলহজের সূর্যাস্তের পর আর কোরবানির সুযোগ নেই।

কোরবানির দিনগুলোতে যার উপর কোরবানি ওয়াজিব তিনি পশু ক্রয় না করে থাকলে তার ওপর উপযুক্ত পশুর মূল্য সদকা করা ওয়াজিব। আর যদি পশু ক্রয় করার পর তা কোনো কারণে কোরবানি না করা যায় তাহলে ওই পশু জীবিত সদকা করে দিতে হবে।

এছাড়া কেউ যদি কোরবানির সময় শেষ হওয়ার পর অর্থাৎ ১২ জিলহজ সূর্যাস্তের পর কোরবানির পশু জবাই করে তাহলে পশুর সব মাংস সদকা করতে হবে। এ রকম ক্ষেত্রে গোশতের মূল্য জীবিত পশুর চেয়ে কমে গেলে যে পরিমাণ মূল্য কমবে, তাও সদকা করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

১০

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

১১

আজকের নামাজের সময়সূচি

১২

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

১৩

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

১৪

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

১৫

ব্রাজিলের জালে গোল মরক্কোর

১৬

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

১৭

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১৮

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১৯

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

২০
X