স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৩, ০৩:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

সেই অশ্বিনে কুপোকাত উইন্ডিজ

দুই ইনিংসে ১২ উইকেট নিয়ে উইন্ডিজ ব্যাটিং লাইনআপে ধ্বস নামান অশ্বিন। ছবি : সংগৃহীত
দুই ইনিংসে ১২ উইকেট নিয়ে উইন্ডিজ ব্যাটিং লাইনআপে ধ্বস নামান অশ্বিন। ছবি : সংগৃহীত

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের একাদশ থেকে বাদ পড়েন ভারতীয় অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একাদশে জায়গা পেয়েই টেস্টের বৈশ্বিক আসরে বাদ পড়ার ঝালটা মেটালেন দুই ইনিংসে ১২ উইকেট তুলে নিয়ে। ভারতও জয়লাভ করে এক ইনিংস ও ১৪১ রানের বিশাল ব্যবধানে।

ডমিনিকা টেস্টে প্রথম ইনিংস যেখানে শেষ করেন, ঠিক সেখান থেকেই দ্বিতীয় ইনিংস শুরু করেন ৩৬ বছর বয়সি অশ্বিন। প্রথম ইনিংসে ৬০ রানের বিনিময়ে ৫ ক্যারিবিয়ান ব্যাটারকে আউট করেন। দ্বিতীয় ইনিংসেও ৭১ রানে ৭ উইকেট নিয়ে উইন্ডিজ ব্যাটিং লাইনে ধস নামান ভারতীয় তারকা স্পিনার।

প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও দ্রুত ফিরে যান ওপেনার তেজনারায়ণ চন্দরপল স্পিনার রবীন্দ্র জাদেজার বলে। মূলত সেখান থেকে উইন্ডিজ ইনিংসের ধ্বংসযজ্ঞ শুরু করেন ভারতীয় স্পিনাররা। অধিনায়ক ব্রাথওয়েট আর জার্মেইন ব্ল্যাকউডকে নিজের শিকার বানান অশ্বিন। মাঝের দুই ক্যারিবিয়ান ব্যাটার রেইফার ও জশুয়া ডি সিলভাকে ফেরান জাদেজা ও মোহাম্মদ সিরাজ। এর পরই শুরু হয় অশ্বিনের স্পিন জাদু। শেষের পাঁচ উইকেটের প্রতিটি তুলে নেন এই ভারতীয় স্পিনার।

দুই ইনিংস মিলিয়ে ১৩১ রানে ১২ উইকেট শিকার করেন অশ্বিন। ক্যারিবিয়ান অঞ্চলে টেস্টে এটিই কোনো স্পিনারের সেরা বোলিং। অশ্বিন উভয় ইনিংসে ৫ উইকেট শিকার করলেও ম্যাচসেরা নির্বাচিত হন অভিষেকে ১৭১ রানের ইনিংস খেলা ভারতীয় ওপেনার যশস্বী জয়সওয়াল।

আগামী বৃহস্পতিবার ত্রিনিদাদের কুইন্স পার্ক ওভালে দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নামবে দুদল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X