স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৪, ১১:৫৫ এএম
আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ১২:১০ পিএম
অনলাইন সংস্করণ

ভুলে কেনা শশাঙ্ক এখন পাঞ্জাবের নায়ক

দলকে জিতিয়ে উল্লাসে মাতেন শশাঙ্ক সিং। ছবি : সংগৃহীত
দলকে জিতিয়ে উল্লাসে মাতেন শশাঙ্ক সিং। ছবি : সংগৃহীত

গত বছর ডিসেম্বরে দুবাইয়ে হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম। সেখান থেকে ভিত্তিমূল্য ২০ লাখ রুপিতে শশাঙ্ক সিংকে কিনে নেয় পাঞ্জাব কিংস। সঙ্গে সঙ্গে ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে নিলাম পরিচালনাকারীদের জানানো হয় তারা অন্য একজন ভেবে এই শশাঙ্ককে কিনে ফেলেছে। এ জন্য ফিরিয়ে দেওয়ার কথা বলা হয় প্রীতি জিনতার দলের পক্ষ থেকে।

কিন্তু নিজেরা একজন ক্রিকেটাকে কিনে, আবার তাকে ফিরিয়ে দেওয়ার ঘটনায় বেশি বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হয়। সেই ধোঁয়াশা কাটিয়ে শশাঙ্ক সিংকে দলে রাখে পাঞ্জাব। ভুলে কেনা এই অলরাউন্ডার এখন পাঞ্জাবের নায়ক।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাতে আহমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে পাঞ্জাবকে ২০০ রানের টার্গেট দেয় গুজরাট টাইটানস। জবাবে ৭০ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছিল পাঞ্জাব। সেই অবস্থা থেকে ২৯ বলে ৬১ রানের হার না মানা ইনিংসে পাঞ্জাবের জয় নিশ্চিত করেন ৩২ বছর বয়সী এই ক্রিকেটার। হন ম্যাচসেরা।

এমন পারফরম্যান্সের পর আবারও আলোচনায় এসেছে পাঞ্জাবের সেই ভুল। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে বলছেন, ভুল করে কপাল খুলে গেছে বলিউড তারকার দলটির।

ভুল করে কিনলেও চলতি মৌসুমের শুরু থেকে শশাঙ্কের ওপর আস্থা রাখে পাঞ্জাব। মুম্বাইয়ের একটি স্থানীয় টুর্নামেন্টে দলের অধিনায়ক শিখর ধাওয়ানের সঙ্গে খেলেছেন তিনি। সেই থেকে শশাঙ্কর ওপর নজর ছিল ধাওয়ানের।

প্রথম দুই ম্যাচে ২১ ও ৯ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন তিনি। তবে গুজরাতের বিপক্ষে হারের প্রহর গুনছিল পাঞ্জাব। তিনি যখন ব্যাটিংয়ে নামে তখন জয়ের জন্য দরকার ছিল ৬৮ বলে ১৩০ রান। জিতেশ শর্মার (৮ বলে ১৬) ও আশুতোষ শর্মার (১৭ বলে ৩১) সঙ্গে জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেন শশাঙ্ক।

ম্যাচসেরার পুরস্কার জেতা শশাঙ্ক নিয়ে পাঞ্জাবের অধিনায়ক বলেন, ‘সে কতটা ভালো, সেটি দেখিয়েছে। দারুণ ইনিংস। এত সুন্দর টাইমিং করেছে, দেখে মনে হয়েছে অনায়াসেই করছে। স্নায়ু ধরে রেখে ম্যাচ শেষ করেছে। এখন তার ইতিবাচক মানসিকতা ফুটে উঠছে।’

দলকে জিতিয়ে উচ্ছ্বসিত শশাঙ্ক বলেন, ‘এখনো বুঝে ওঠার চেষ্টা করছি ব্যাপারটা। এসব কিছু কল্পনাই করেছি শুধু, কিন্তু যখন বাস্তবে রূপ নেয়! নিজের প্রচেষ্টায় আমি গর্বিত, খুশি। কোচ বলেছিলেন বল অনুযায়ী খেলতে। উইকেট দারুণ ছিল, বাউন্স সমান ছিল। দুই দলই ২০০ করেছে, ফলে উইকেটটা দারুণ।’

এর আগে ২০২২ সালে সানরাইজার্স হায়দরাবাদে খেলেন তিনি। পরের মৌসুমে তাকে ছেড়ে দেয় অরেঞ্জ আর্মিরা। এর আগে আইপিএলে সেভাবে সুযোগ না পেলেও তার ওপর ভরসা রাখে পাঞ্জাব। সেটি নিজেই জানিয়েছেন শশাঙ্ক, ‘এখানে (পাঞ্জাবে) মালিক ও কোচিং স্টাফের সদস্যরা আমাকে সমর্থন দিচ্ছে। তাই আমি বেশ আত্মবিশ্বাসী ছিলাম।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা

সিরিজ জিতে সুখবর পেলেন মোস্তাফিজ-শরিফুলরা

যুক্তরাষ্ট্র আরও ২৫০ বছর টিকবে কি না, সন্দেহ ৩৮ শতাংশ মার্কিনির

গুলশান কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিত নেতাদের অবস্থান

সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’ নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

ফ্রানসিস্কো মার্তিগারের যুদ্ধবিরোধী উচ্চারণ

বিশ্বকাপ জিতলে সবচেয়ে বেশি বোনাস পাবে ব্রাজিল

বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী

আজু মোটর কলেজের বাংলাদেশ মেধা উন্নয়ন কর্মসূচির শুভ সূচনা

১০

বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ

১১

খুবি অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানি অভিযোগ

১২

উন্নত চিকিৎসা তথ্য ও সেবা এখন হাতের মুঠোয়

১৩

‘চানাচুর মার্কা’ বাজেট, শুনতে ভালো কিন্তু খেলে পেট খারাপ : আমির হামজা

১৪

জাবিতে মাদকের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন

১৫

তিস্তায় নতুন ব্যারেজ নির্মাণের সম্ভাব্যতা যাচাই চলছে : প্রধানমন্ত্রী

১৬

জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ

১৭

ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী 

১৮

হোসাইন মোহাম্মদ দিদারের কবিতা : দীর্ঘশ্বাসের দীর্ঘ লাইন

১৯

সংখ্যালঘুদের ওপর নিপীড়নের বিচারসহ ৭ দফা দাবি পূজা উদযাপন ফ্রন্টের

২০
X