শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৪, ০২:৫৮ পিএম
আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ০৩:১১ পিএম
অনলাইন সংস্করণ

দুই ম্যাচ হারা চেন্নাইয়ের একাদশে থাকবেন মুস্তাফিজ?

মুস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত
মুস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এবারের আসরে দুর্দান্ত শুরু করেছিল গত আসরের শিরোপাজয়ী দল চেন্নাই সুপার কিংস। তবে দুই ম্যাচ জয়ের পরই ছন্দপতন হয়ে দুই ম্যাচে টানা হার। এবার তাই ইয়েলো আর্মির চাওয়া জয়ে ফেরা। সেই লক্ষ্যে আজ কলকাতার বিপক্ষে মাঠে নামছে চেন্নাই সুপার কিংস।

সর্বশেষ দুই ম্যাচে হারা ধোনি-জাদেজার সামনে আজ উড়তে থাকা কলকাতা নাইট রাইডার্স। চেন্নাইয়ের জন্য সুখবর এই ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দিয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।

সোমবার (৮ এপ্রিল) রাত ৮টায় ঘরের মাঠ এম এ চিদাম্বরম স্টেডিয়ামে মাঠে নামবে চেন্নাই ও কলকাতা। চার ম্যাচে দুই জয় ও দুই হারে চার পয়েন্ট চেন্নাইয়ের। প্রতিপক্ষ কলকাতা এখন পর্যন্ত খেলা তিন ম্যাচের ৩টিতেই জয় পেয়েছে।

তবে একটু ফর্মহীন থাকলেও নিজেদের মাঠ ও চেনা কন্ডিশনে কলকাতাকে শক্ত হুমকি দিবে ঋতুরাজ গায়কোয়াড়ের দল। এই ম্যাচে চেন্নাইয়ের কন্ডিশনে ফিজকে ব্যবহার করতে চাইবে টিম ম্যানেজমেন্ট। তাই মাত্র দেশ থেকে ফিরলেও চেন্নাই ম্যানেজমেন্টের আশা থাকবে ফিজ ভ্রমণ ক্লান্তি কাটিয়ে মাঠে নামতে প্রস্তুত থাকেবে।

অবশ্য মুস্তাফিজকে একাদশে রাখতে চাওয়ার পেছনে বড় কারণ আছে চেন্নাইয়ের। আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে শুরুটা দুর্দান্ত করেছিলেন মুস্তাফিজ। যদিও দিল্লি ক্যাপিটেলসের বিপক্ষে খেলা তার শেষ ম্যাচটা সুখকর হয়নি। ৪৭ রান খরচায় নিয়েছিলেন এক উইকেট।

এরপরই দেশে ফিরে আসতে হয় টি-টোয়েন্টি বিশ্বকাপের ভিসার কাজে। ভিসার কাজ শেষ করে এরই মধ্যে চেন্নাই শিবিরে যোগ দিয়েছেন দ্য ফিজ।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে। এ দুই দেশের ভিসা পেতে ফিঙার প্রিন্ট দিতে ডাকা হয়েছিল বাংলাদেশ দলের সম্ভাব্য স্কোয়াডে থাকা ক্রিকেটারদের। এ কারণে গেল ২ এপ্রিল দেশে এসেছিলেন মুস্তাফিজ। এ দিকে মাঝে এক ম্যাচ না খেলার সুবাদে হারিয়েছেন শীর্ষস্থান। দলকে জয়ে ফেরানোর পাশাপাশি নিজেও ফিরে পেতে চান শীর্ষস্থান, মাথায় পরতে চান পার্পল ক্যাপ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতে খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত, চরম দুর্ভোগে মানুষ

দক্ষিণ লেবাননের প্রথম ‘পাইলট জোন’ ছাড়তে যাচ্ছে ইসরায়েল

সেমিফাইনালে ফ্রান্সের প্রতিপক্ষ কে?

বিশ্বকাপে ব্রাজিল-জার্মানির পর যে রেকর্ড গড়ল ফ্রান্স

বিশ্বকাপে প্রথমবার দুই ফুটবলারের ৮ গোল, মেসি-এমবাপ্পের অনন্য রেকর্ড

৩৪ ম্যাচ পর যে স্বাদ পেল মরক্কো

পদবি বদলেছেন নেতানিয়াহুর ছেলে, দাবি ইসরায়েলি গণমাধ্যমের  

মরক্কোর হৃদয় ভেঙে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স

এমবাপ্পের পর দেম্বেলের গোল, ২–০ গোলে এগিয়ে সেমিফাইনালের দ্বারপ্রান্তে ফ্রান্স

গোল করে ফ্রান্সকে এগিয়ে দিয়ে খলনায়ক থেকে নায়কের ভূমিকায় এমবাপ্পে

১০

মেসিকে নিয়ে আনন্দিত ইয়ামাল, পেছনে কী কারণ?

১১

বাঁশখালীতে ভয়াবহ পরিস্থিতি, খাদ্য ও বিশুদ্ধ পানির জন্য হাহাকার

১২

এমবাপ্পের পেনাল্টি ঠেকিয়ে নায়ক বুনো

১৩

মন্ত্রণালয়ে নির্দেশনা না মেনে তারাগঞ্জের স্কুলগুলোতে এডহক কমিটি

১৪

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের দায়িত্বে এক দেশের তিন রেফারি

১৫

মরক্কোর বিপক্ষে বড় তারকাকে ছাড়াই ফ্রান্সের একাদশ ঘোষণা

১৬

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, নিরাপদে আছেন নাসীরুদ্দীন পাটওয়ারী  

১৭

জ্যারেল কোয়ানসাকে ২ ম্যাচের জন্য নিষিদ্ধ করল ফিফা

১৮

যুদ্ধের মাশুল ট্রাম্প কীভাবে দেবেন?

১৯

‎প্রাথমিক বৃত্তি / ফল প্রকাশের আগেই ওয়েবসাইটে আপলোড, কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ

২০
X