স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৪, ০৫:০৫ পিএম
অনলাইন সংস্করণ

ঈদের শুভেচ্ছা বার্তা দিল তিন ক্রিকেট বোর্ড

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সিয়াম সাধনার রমজান মাস শেষে বিশ্বের অনেক দেশে বুধবার (১০ এপ্রিল) মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর পালিত হচ্ছে। মধ্যপ্রাচ্যের দেশ গুলোর পাশাপাশি অস্ট্রেলিয়া, পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো দেশগুলোতেও আনন্দের সাথে মুসলিমদের অন্যতম এই প্রধান ধর্মীয় উৎসব পালিত হচ্ছে। দেশ তিনটির ক্রিকেট বোর্ডও ঈদ পালন করা সকলকে শুভেচ্ছা জানিয়েছে।

পবিত্র রমজান মাস শেষে মঙ্গলবার (৯ এপ্রিল) অস্ট্রেলিয়ায় শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। যার ফলে বুধবার সেখানে ঈদ পালন করছে দেশটির মুসলিম সমাজ। অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে মুসলিম ক্রিকেটার উসমান খাজার একটা ছবি দিয়ে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছে।

সেখানে তারা একটি বার্তাও দিয়েছে। তারা লিখেছে, ‘ঈদ মুবারক, যারা খুব খুশি এবং শান্তিপূর্ণভাবে উদযাপন করছেন সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা।’

অস্ট্রেলিয়ার মতো এশিয়ার দেশ পাকিস্তান ও শ্রীলঙ্কাতেও ঈদ পালিত হচ্ছে। পাকিস্তান ক্রিকেটের অফিসিয়াল ফেসবুক পেইজ থেকেও জানানো হয়েছে ঈদের শুভেচ্ছাবার্তা।

শুভেচ্ছা বার্তা দিয়েছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডও। ফেসবুকে সিংহলিজ ভাষার আদলে ঈদ মোবারক লেখা ছবি শেয়ার করা হয়েছে। বিশ্বব্যাপী মুসলমানদের শান্তি ও খুশির বার্তা দেওয়া হয়েছে ক্যাপশনে।

তবে শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় বাংলাদেশে পূর্ণ হচ্ছে ৩০শে রমজান। আগামীকাল (১১ এপ্রিল) ঈদুল ফিতর উদযাপিত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল, কারণ কী

প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

গোসলে নেমে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী ধাপ আরও কঠিন হবে : চীন

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১০

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

১১

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

১২

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

১৩

আজকের নামাজের সময়সূচি

১৪

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

১৫

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

১৬

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

১৭

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

১৮

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

১৯

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২০
X