স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৪, ১২:২১ পিএম
আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, ০১:০৩ পিএম
অনলাইন সংস্করণ

হাথুরুর ফেরা নিয়ে ধোঁয়াশা!

চন্ডিকা হাথুরুসিংহে। ছবি : সংগৃহীত
চন্ডিকা হাথুরুসিংহে। ছবি : সংগৃহীত

শ্রীলঙ্কার সাথে ব্যর্থতার টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টে উপস্থিত না থেকেই ছুটিতে যান টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। মাঝখানে এমন গুঞ্জনও ছড়িয়ে পড়েছিল যে আর বাংলাদেশে ফিরবেন না তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে অল্প সময়ের মধ্যেই ভাইরাল হয়ে যায় এই গুঞ্জন। তবে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ নিশ্চিত করেছে যে বিষয়টি শুধু গুজবই। এ ছাড়াও হাথুরুর ঢাকায় ফেরার ব্যাপারেও জানিয়েছে তারা।

তবে হাথুরুর দেশে ফেরার ব্যাপারে রয়েছে ধোঁয়াশা। বিসিবির সূত্রে জানা গেছে, জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে ২১ এপ্রিল ঢাকায় ফিরবেন জাতীয় দলের বিদেশি কোচিং স্টাফরা তাদের সঙ্গে ফেরার কথা জাতীয় দলের লঙ্কান কোচেরও। তবে আরেক সূত্র আবার বলছে ২২ তারিখ ফিরবেন হাথুরুসিংহে। ঢাকা প্রিমিয়ার লিগের একাধিক ম্যাচ দেখে চট্টগ্রামের ম্যাচ ভেন্যুতে যাওয়ার কথা তাদের।

এ ছাড়া জিম্বাবুয়ে সিরিজের জন্য ২৬ এপ্রিল থেকে ক্যাম্প শুরু করার পরিকল্পনা রয়েছে হাথুরুসিংহের। জিম্বাবুয়ের বিপক্ষে ৩ মে থেকে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে। চট্টগ্রামে তিন ম্যাচ খেলে ঢাকায় ফিরবে দু’দল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে শেষ দুই ম্যাচ।

তবে হাথুরুকে নিয়ে সামাজিক মাধ্যমে এরকম গুঞ্জনে বেশ বিরক্তই বিসিবি। তাদের অভিযোগ, হাথুরুসিংহেকে নিয়ে গুঞ্জন তৈরির পেছনে কয়েকজন পরিচালক পরোক্ষে ইন্ধন জোগাতে পারেন বলে মনে করছেন তারা। হাথুরুসিংহে সরাসরি বিসিবি সভাপতির নির্দেশনা মতো কাজ করেন। বোর্ড সভাপতির পরামর্শ নিয়েই ক্রিকেটারদের ছুটি দেওয়া, সহকর্মীদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিয়ে থাকেন হাথুরু। জাতীয় দলের প্রধান কোচের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ থাকলেও প্রকাশ্যে কেউই কথা বলেন না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি ব্যানারে ছবি সরানোর পেছনের রহস্য ও তারেক রহমানের ব্রান্ডিং!

আবারও নতুন গান নিয়ে ফিরছেন সাবিনা ইয়াসমিন

খেলতে গিয়ে পানিভর্তি গর্তে পড়ে প্রাণ গেল শিশুর

শেখ হাসিনার দেশে ফিরতে কোনো বাধা নেই: রুমিন ফারহানা

শ্রমিকদল নেতা রিপন হত্যা, চট্টগ্রাম থেকে ২ আসামি গ্রেপ্তার

বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়েছে কাতারএনার্জি

খাদ্য নিরাপত্তায় উৎপাদন নয়, সরবরাহ ব্যবস্থাই এখন বড় চ্যালেঞ্জ

‘ইসরায়েলকে ধ্বংসের চেষ্টা করলে খামেনির মত পরিণতি হবে’

এন্ড্রু কিশোরের মৃত্যুবার্ষিকী আজ, ছয় বছর পরও অমলিন প্লেব্যাক সম্রাট

লন্ডনে বিশ্ব আশেকে রাসুল (সা.) সম্মেলন অনুষ্ঠিত

১০

টানা বৃষ্টিতে কক্সবাজারের বিভিন্ন এলাকা প্লাবিত, আরও পাহাড়ধসের শঙ্কা

১১

অক্টোবর ধরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি: ইসি মাছউদ

১২

আলি খামেনির দেখানো পথেই এগিয়ে যাবে ইরান: পেজেশকিয়ান

১৩

ফেনী নদীর বালু লুট, প্রতিবাদ করায় নারীকে কুপিয়ে হত্যার হুমকি

১৪

হলিডে ইন ঢাকা সিটি সেন্টার আবারও আনছে ‘বাংলার রসনা বিলাস ২.০’

১৫

ফজরের নামাজের জন্য সময়মতো ঘুম থেকে ওঠার কার্যকরী ১২ উপায়

১৬

অতিরিক্ত বিলের কারণ ও সমাধানের উপায় জানালেন বিদ্যুৎ সচিব

১৭

৭.৭ সুপার সেভিংস সেলে ছাড়-পুরস্কারসহ অফারে কেনাকাটার সুযোগ

১৮

জজ-নির্বাহী ম্যাজিস্ট্রেট দম্পতির বাড়িতে দুর্ধর্ষ চুরি, ৩২ লাখ টাকার সম্পদ লুট

১৯

সরকারি কোষাগারে বেতনের ১০ শতাংশ রাখেন প্রধানমন্ত্রী, মন্ত্রীদেরও অনুরোধ

২০
X