স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৪, ০৬:০৪ পিএম
আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ০৬:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

মোস্তাফিজের ‘বিকল্প’ নিল চেন্নাই!

মোস্তাফিজের জায়গায় খেলবেন গ্লিসন। ছবি : সংগৃহীত
মোস্তাফিজের জায়গায় খেলবেন গ্লিসন। ছবি : সংগৃহীত

বিশ্বের সবচেয়ে বড় ফ্রাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে আছেন মোস্তাফিজুর রহমান। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের হয়ে দুর্দান্ত সময় পার করছেন কাটার মাস্টার। হয়ে উঠেছেন ধোনির দলের অপরিহার্য সদস্য। তবে আর মাত্র কয়েক ম্যাচ তাকে পাবে সিএসকে।

দারুণ ছন্দে থাকা এই পেসার চলে গেলে তাই তার বিকল্প নিয়ে ভাবতে হবে তাদের। তাই মোস্তাফিজ যাওয়ার আগেই ইংলিশ পেসার রিচার্ড গ্লেসনকে দলে ভিড়িয়েছে চেন্নাই সুপার কিংস। তবে বিজ্ঞপিতে অবশ্য নিউজিল্যান্ড ওপেনার ডেভন কনওয়ে আইপিএলের পুরো আসর থেকে ছিটকে যাওয়ায় ওই ইংলিশ পেসারকে দলে ভেড়ানোর সুযোগ পেয়েছে চেন্নাই বলে জানানো হয়েছে।

২ মে চেন্নাই ছেড়ে দেশে ফিরবেন মুস্তাফিজ। সবার ধারণা কাটার মাস্টারের অভাব পূরণেই ব্যাটারের পরিবর্তে ইংলিশ পেসার রিচার্ড গ্লিসনকে দলে নিল চেন্নাই।

মোস্তাফিজ এবারের আইপিএলে ইতোমধ্যেই ৫ ম্যাচে ১০ উইকেট নিয়ে দলটির সর্বোচ্চ উইকেট শিকারি। বিসিবি তাকে ১ মে পর্যন্ত আইপিএল খেলার অনাপত্তিপত্র দেয়ায় চেন্নাইয়ের হয়ে বাকি ম্যাচগুলো খেলা হচ্ছে না তার।

অন্যদিকে, চেন্নাইয়ের জন্য বড় হতাশার ছিল ইনজুরিতে ডেভন কনওয়ের ছিটকে যাওয়া। গত বছর দলটিকে চ্যাম্পিয়ন করানোর পথে বড় অবদান রেখেছিলেন এই কিউই ব্যাটার। ১৫ ইনিংসে ৫১.৬৯ গড় ও ১৪০ ছুঁই ছুঁই স্ট্রাইক রেটে ৬৭২ রান করেছিলেন তিনি।

চেন্নাইয়ে নতুন ডাক পাওয়া ইংলিশ পেসার গ্লিসন নিজ দেশের হয়ে ৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন। ২০১৬ টি-টোয়েন্টি ব্লাস্টে নর্থহ্যাম্পটনশায়ারের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন তিনি। ২০২২ সালে তার আন্তর্জাতিক অভিষেক হয় ইংল্যান্ডের জার্সিতে। বিপিএলে রংপুর রাইডার্স দলে ছিলেন এই ইংলিশ পেসার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার 

মনিপুর স্কুলে নতুন এডহক কমিটি, প্রশাসনিক দায়িত্ব পাচ্ছেন শিক্ষা ক্যাডার কর্মকর্তারা 

আওয়ামী লীগ নেতাকর্মীদের ‘প্রতিহতের’ ঘোষণা বিএনপির

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

‘বাংলার জয়যাত্রার’ দীর্ঘ প্রতীক্ষার অবসান

১০

পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

১১

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

১২

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

১৩

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

১৪

এমপিপুত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

১৫

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

১৬

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

১৭

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

১৮

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

১৯

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

২০
X