বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৩, ১০:১৫ এএম
অনলাইন সংস্করণ

শচীন-কোহলির পরেই সাকিব

আন্তর্জাতিক ক্রিকেটে ১৭ বার ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক ক্রিকেটে ১৭ বার ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে প্রথমবার ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে সিরিজ জয়ের কৃতিত্ব গড়েছে বাংলাদেশ। আফগানদের হোয়াইটওয়াশ করতে ব্যাট-বলে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে ম্যাচ ও সিরিজ সেরার পুরস্কার জিতেছেন সাকিব আল হাসান। এতেই ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার ও বিরাট কোহলির পর টি-টোয়েন্টিতে সর্বোচ্চ সিরিজ সেরা হওয়ার রেকর্ড গড়েন এই বিশ্বসেরা অলরাউন্ডার।

গতকাল আফগানিস্তানকে হারিয়ে সিরিজ সেরা পুরস্কার হাতে নিতেই নতুন করে রেকর্ডে নাম তুলেছেন সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডার আন্তর্জাতিক ক্রিকেটে ১৭ বার ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন। ২০টি করে সিরিজ সেরার পুরস্কার জিতে আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের আগে কেবল রয়েছে শুধু শচীন টেন্ডুলকার এবং বিরাট কোহলি।

আফগানদের বিপক্ষে ব্যাট-বল হাতে দুর্দান্ত অবদান রাখেন সাকিব। দুই ম্যাচে ১৩২.১৪ স্ট্রাইকরেটে ৩৭ গড়ে ৩৭ রান করেন। একই সঙ্গে বল হাতে ৬ ইকোনমি রেটে ৪টি উইকেট শিকার করেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। এমন অসাধারণ নৈপুণ্যই তাকে ম্যাচ ও সিরিজ সেরার পুরস্কার এনে দিয়েছে।

এটি নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১১ বার ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হলেন সাকিব। এই সংস্করণে তার চেয়ে কেবল তিনজন ক্রিকেটার বেশিবার ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন। এ ছাড়া ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে ৪২ বার ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন। এ ক্ষেত্রে কেবল সাতজন ক্রিকেটার সাকিবের চেয়ে বেশিবার ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১০

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১১

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১২

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৩

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৪

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৫

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৬

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৭

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৮

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৯

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

২০
X