স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৪, ০৭:২০ পিএম
আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ০৭:৩১ পিএম
অনলাইন সংস্করণ

শূন্য রানে ৭ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড

বিশ্বরেকর্ড করা বোলার রোমালিয়া। ছবি : সংগৃহীত
বিশ্বরেকর্ড করা বোলার রোমালিয়া। ছবি : সংগৃহীত

সাধারণত ফুটবল বা ক্রিকেট যে খেলাই হোক না কেন সেখানে রেকর্ড ভাঙা গড়া নিত্যনৈমিত্তিক ব্যাপার। বিশেষ করে আধুনিক ক্রিকেটে প্রতিদিনিই রেকর্ড গড়ছে এবং ভাঙ্গছে। রেকর্ড ভাঙ্গা গড়ার এই খেলায় অবিশ্বাস্য এক রেকর্ড গড়লেন ইন্দোনেশিয়ার এক ক্রিকেটার।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ইন্দোনেশিয়ার বালিতে টি-টোয়েন্টি সিরিজের পঞ্চম ম্যাচে মুখোমুখি হয়েছিল ইন্দোনেশিয়া ও মঙ্গোলিয়া নারী ক্রিকেট দল। ম্যাচে মঙ্গোলিয়াকে বলতে গেলে একাই হারিয়েছেন ইন্দোনেশিয়ার ক্রিকেটার রোমালিয়া। একাই ৭ উইকেট নিয়ে তিনি গড়েছেন বিশ্বরেকর্ড।

তবে তার বোলিংয়ে ৭ উইকেট নেওয়ার চেয়ে ৩ ওভার ৩ বল বোলিং করে কোনো রান না দেওয়াটাই অবিশ্বাস্য। আর এতেই পুরুষ এবং নারী ক্রিকেটের সব রেকর্ডবুক নতুন করে লিখলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে ০ রানে ৭ উইকেট নেয়ার নজির এবারই প্রথম।

ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে ১৫১ রান করে ইন্দোনেশিয়া। জবাবে ব্যাট করতে নেমে রোমালিয়ার বোলিং তোপে ২৪ রানের মধ্যে শেষ হয়ে যায় মঙ্গোলিয়ার ইনিংস। ইন্দোনেশিয়ার ১২৭ রানে জয়ের দিন ম্যাচসেরা হয়েছেন বিশ্বরেকর্ড গড়া রোমালিয়া।

বোলিংয়ে ৭ উইকেট নেয়া রোমালিয়া ব্যাট হাতেও রান করেছেন। ১৫ বলে তার ব্যাট থেকে আসে ১৩ রান। রোমালিয়ার ৭ উইকেটের তিনটিতেই ক্যাচ ধরেন ইন্দোনেশিয়ার উইকেটরক্ষক ত্রি জানুয়ার্তি পেনু উইও।

নারীদের আন্তর্জাতিক ক্রিকেটে এক ইনিংসে ৭ উইকেট নেয়ার কীর্তি আছে আরও দুই বোলারের। তারা হলেন- ফেডেরিক ওভারডিজক ও অ্যালিসন স্টকস। কোনো রান দিয়ে সেরা বোলিংয়ের কীর্তি আগে ছিল নেপালের অঞ্জলি চাদের। মালদ্বীপ নারী দলের বিপক্ষে ২০১৯ সালে ০ রানে ৬ উইকেট নেন অঞ্জলি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

১০

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১১

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১২

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১৩

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৪

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৫

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৬

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৭

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৮

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৯

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

২০
X